Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 58

117 Mantra
12/58
Devata- अग्निर्देवता Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- भुरिगुपरिष्टाद् बृहती Swara- मध्यमः
Mantra with Swara
सं वां॒ मना॑सि॒ सं व्र॒ता समु॑ चि॒त्तान्याक॑रम्। अग्ने॑ पुरीष्याधि॒पा भ॑व॒ त्वं न॒ इष॒मूर्जं॒ यज॑मानाय धेहि॥५८॥

सम्। वा॒म्। मना॑सि। सम्। व्र॒ता। सम्। ऊँ॒ इत्यूँ॑। चि॒त्तानि॑। आ। अ॒क॒र॒म्। अग्ने॑। पु॒री॒ष्य॒। अ॒धि॒पा इत्य॑धि॒ऽपाः। भ॒व॒। त्वम्। नः॒। इष॑म्। ऊर्ज॑म्। यज॑मानाय। धे॒हि॒ ॥५८ ॥

Mantra without Swara
सँवाम्मनाँसि सँव्रता समु चित्तान्याकरम् । अग्ने पुरीष्याधिपा भव त्वन्न इषमूर्जँयजमानाय धेहि ॥

सम्। वाम्। मनासि। सम्। व्रता। सम्। ऊँ इत्यूँ। चित्तानि। आ। अकरम्। अग्ने। पुरीष्य। अधिपा इत्यधिऽपाः। भव। त्वम्। नः। इषम्। ऊर्जम्। यजमानाय। धेहि॥५८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে স্ত্রীপুরুষগণ ! যেমন আমি আচার্য্য (বাম্) তোমাদের উভয়ের (সংমনাংসি) একধর্মে তথা সংকল্প-বিকল্পাদি অন্তঃকরণের বৃত্তিগুলিকে (সংব্রতা) সত্যভাষণাদি (উ) এবং (সম্, চিত্তানি) সম্যক্ জ্ঞাত কর্ম্মে (আ) ভাল মত (অকরম্) করি সেইরূপ তোমরা উভয়ে আমার প্রীতির অনুকূলে চিন্তা কর । হে (পুরীষ্য) রক্ষার যোগ্য ব্যবহারে হওয়া (অগ্নে) উপদেশক, আচার্য্য বা রাজন্ ! (ত্বম্) আপনি (নঃ) আমাদের (অধিপাঃ) অধিক রক্ষাকারী (ভব) হউন । (য়জমানায়) ধর্মানুকূল সৎসঙ্গের স্বভাবযুক্ত পুরুষ অথবা এমন স্ত্রী হেতু (ইষম্) অন্নাদি উত্তম পদার্থ এবং (ঊর্জম্) শরীর ও আত্মার বল (ধেহি) ধারণ করুন ॥ ৫৮ ॥
Essence
ভাবার্থঃ- উপদেশক মনুষ্যদিগের উচিত যে, যতখানি সামর্থ্য ততদূর সব মনুষ্যদিগের এক ধর্ম্ম এক কর্ম্ম, এক প্রকার চিত্তবৃত্তি এবং সমান সুখ-দুঃখ যেমন হইবে তদ্রূপই শিক্ষা করাইবেন । সব স্ত্রী-পুরুষদিগের কর্ত্তব্য যে, আপ্ত বিদ্বান্কেই উপদেশক ও অধ্যাপক মানিয়া সেবন করিবে এবং উপদেশক অথবা অধ্যাপক ইহাদের ঐশ্বর্য্য ও পরাক্রম বৃদ্ধি করিবেন । সব মনুষ্যদিগের এক ধর্ম্ম ইত্যাদি ব্যতীত আত্মাদিগের মধ্যে মিত্রতা হয় না এবং মিত্রতা ব্যতীত নিরন্তর সুখও হইতে পারে না ॥ ৫৮ ॥
Subject
অধ্যাপকোপদেশকা য়াবৎসামর্থ্যং তাবদ্ বেদাধ্যাপনোপদেশৌ কুর্য়্যুরিত্যাহ ॥ অধ্যাপক ও উপদেশকদিগের উচিত যে, যতখানি সামর্থ্য ততখানি বেদ পড়াইবে এবং উপদেশ করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সং বাং॒ মনা॑ᳬंসি॒ সং ব্র॒তা সমু॑ চি॒ত্তান্যাऽऽऽক॑রম্ । অগ্নে॑ পুরীষ্যাধি॒পা ভ॑ব॒ ত্বং ন॒ ইষ॒মূর্জং॒ য়জ॑মানায় ধেহি ॥ ৫৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সং বামিত্যস্য মধুচ্ছন্দা ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগুপরিষ্টাদ্ বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥