Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 57

117 Mantra
12/57
Devata- अग्निर्देवता Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- भुरिगुष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
समि॑त॒ꣳ संक॑ल्पेथा॒ संप्रि॑यौ रोचि॒ष्णू सु॑मन॒स्यमा॑नौ। इष॒मूर्ज॑म॒भि सं॒वसा॑नौ॥५७॥

सम्। इ॒त॒म्। सम्। क॒ल्पे॒था॒म्। संप्रि॑या॒विति॒ सम्ऽप्रि॑यौ। रो॒चि॒ष्णूऽइति॑ रोचि॒ष्णू। सु॒म॒न॒स्यमा॑नाविति॑ सुऽमन॒स्यमा॑नौ। इष॑म्। ऊर्ज॑म्। अ॒भि। सं॒वसा॑ना॒विति॑ स॒म्ऽवसा॑नौ ॥५७ ॥

Mantra without Swara
समितँ सङ्कल्पेथाँ सम्प्रियौ रोचिष्णू सुमनस्यमानौ । इषमूर्जमभि सँवसानौ ॥

सम्। इतम्। सम्। कल्पेथाम्। संप्रियाविति सम्ऽप्रियौ। रोचिष्णूऽइति रोचिष्णू। सुमनस्यमानाविति सुऽमनस्यमानौ। इषम्। ऊर्जम्। अभि। संवसानाविति सम्ऽवसानौ॥५७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিবাহিত স্ত্রীপুরুষগণ ! তোমরা (সংপ্রিয়ৌ) পারস্পরিক সম্যক্ প্রীতি যুক্ত (রোচিষ্ণু) বিষয়াসক্তি হইতে পৃথক প্রকাশমান (সুমনস্যমানৌ) মিত্র বিদ্বান্ পুরুষদিগের সমান বর্ত্তমান (সংবসানৌ) সুন্দর বস্ত্র ও আভূষণ দ্বারা যুক্ত (ইষম্) ইচ্ছাকে (সমিতম্) একত্রে প্রাপ্ত হও এবং (ঊর্জম্) পরাক্রমকে (অভি) সম্মুখ (সংকল্পেথাম্) এক অভিপ্রায়ে সমর্পিত কর ॥ ৫৭ ॥
Essence
ভাবার্থঃ- স্ত্রীপুরুষ সর্বথা বিরোধ ত্যাগ করিয়া একে অন্যের প্রীতিতে তৎপর বিদ্যা-বিচার যুক্ত তথা ভাল ভাল বস্ত্র ও আভূষণ ধারণকারী হইয়া প্রচেষ্টা করিবে যাহাতে গৃহে কল্যাণ ও আরোগ্য বৃদ্ধি পায় এবং যাহারা পরস্পর বিরোধী হইবে তাহারা দুঃখসাগরে অবশ্যই ডুবিবে ॥ ৫৭ ॥
Subject
অথ বিবাহং কৃত্বা কথং বর্ত্তিব্যমিত্যাহ ॥ পশ্চাৎ বিবাহ করিয়া কীরূপ ব্যবহার করিবে, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
সমি॑ত॒ꣳ সংক॑ল্পেথা॒ᳬं সংপ্রি॑য়ৌ রোচি॒ষ্ণূ সু॑মন॒স্যমা॑নৌ । ইষ॒মূর্জ॑ম॒ভি সং॒বসা॑নৌ ॥ ৫৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সমিতমিত্যস্য মধুচ্ছন্দা ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥