Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 56

117 Mantra
12/56
Devata- इन्द्रो देवता Rishi- सुतजेतृमधुच्छन्दा ऋषिः Chhand- निचृदनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
इन्द्रं॒ विश्वा॑ऽअवीवृधन्त्समु॒द्रव्य॑चसं॒ गिरः॑। र॒थीत॑मꣳ र॒थीनां॒ वाजा॑ना॒ सत्प॑तिं॒ पति॑म्॥५६॥

इन्द्र॑म्। विश्वाः॑। अ॒वी॒वृ॒ध॒न्। स॒मु॒द्रव्य॑चस॒मिति॑ समु॒द्रऽव्य॑चसम्। गिरः॑। र॒थीत॑मम्। र॒थित॑म॒मिति॑ र॒थिऽत॑मम्। र॒थीना॑म्। र॒थिना॒मिति॑ र॒थिना॑म्। वाजा॑नाम्। सत्प॑ति॒मिति॒ सत्ऽपति॑म्। पति॑म् ॥५६ ॥

Mantra without Swara
इन्द्रँविश्वाऽअवीवृधन्त्समुद्रव्यचसङ्गिरः । रथीतमँ रथीनाँ वाजानाँ सत्पतिं पतिम् ॥

इन्द्रम्। विश्वाः। अवीवृधन्। समुद्रव्यचसमिति समुद्रऽव्यचसम्। गिरः। रथीतमम्। रथितममिति रथिऽतमम्। रथीनाम्। रथिनामिति रथिनाम्। वाजानाम्। सत्पतिमिति सत्ऽपतिम्। पतिम्॥५६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে স্ত্রীপুরুষগণ ! যেমন (বিশ্বাঃ) সকল (গিরঃ) বেদবিদ্যা দ্বারা সংস্কারিত বাণী (সমুদ্রব্যচসম্) সমুদ্রের ব্যাপ্তি সমান ব্যাপ্তি যাহাতে হয় সেই সব (বাজানাম্) সংগ্রাম এবং (রথীনাম্) প্রশংসিত রথযুক্ত বীর পুরুষদিগের মধ্যে (রথীতমম্) অত্যন্ত প্রশংসিত রথযুক্ত (সৎপতিম্) সত্য ঈশ্বর বেদ ধর্ম অথবা শ্রেষ্ঠ পুরুষদিগের রক্ষক (পতিম্) সকল ঐশ্বর্য্যের স্বামীকে (অবীবৃধম্) বৃদ্ধি করিবে এবং (ইন্দ্রম্) পরম ঐশ্বর্য্যকে বৃদ্ধি করিবে, সেইরূপ সকল প্রাণিদিগকে বৃদ্ধি করাও ॥ ৫৬ ॥
Essence
ভাবার্থঃ- কুমার ও কুমারী দীর্ঘ ব্রহ্মচর্য্য সেবন দ্বারা সাঙ্গোপাঙ্গ বেদ পাঠ করিয়া এবং নিজ-নিজ প্রসন্নতা দ্বারা স্বয়ম্বর বিবাহ করিয়া ঐশ্বর্য্য হেতু প্রযত্ন করিবে । ধর্মযুক্ত ব্যবহার দ্বারা ব্যভিচার পরিত্যাগ করিয়া সুন্দর সন্তান উৎপন্ন করিয়া পরোপকার করিতে প্রযত্ন করিবে । তাহারা এই সংসার ও পরলোকে সুখ ভোগ করুক । এবং ইহার বিরুদ্ধ ব্যক্তিগণেরা সুখ প্রাপ্ত করিতে পারে না ॥ ৫৬ ॥
Subject
কুমারকুমারিভিরিত্থং কর্তব্যমিত্যাহ ॥ কুমার ও কুমারীদেরকে এই রকম করা উচিত এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইন্দ্রং॒ বিশ্বা॑ऽঅবীবৃধন্ৎসমু॒দ্রব্য॑চসং॒ গিরঃ॑ । র॒থীত॑মꣳ র॒থীনাং॒ বাজা॑না॒ᳬं সৎপ॑তিং॒ পতি॑ম্ ॥ ৫৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্রং বিশ্বেত্যস্য সুতজেতৃমধুচ্ছন্দা ঋষিঃ । ইন্দ্রো দেবতা । নিচৃদনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥