Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 53

117 Mantra
12/53
Devata- अग्निर्देवता Rishi- विश्वामित्र ऋषिः Chhand- स्वराडनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
चिद॑सि॒ तया॑ दे॒वत॑याङ्गिर॒स्वद् ध्रु॒वा सी॑द। परि॒चिद॑सि॒ तया॑ दे॒वत॑याङ्गिर॒स्वद् ध्रु॒वा सी॑द॥५३॥

चित्। अ॒सि॒। तया॑। दे॒वत॑या। अ॒ङ्गि॒र॒स्वत्। ध्रु॒वा। सी॒द॒। प॒रि॒चिदिति॑ परि॒ऽचित्। अ॒सि॒। तया॑। दे॒वत॑या। अ॒ङ्गि॒र॒स्वत्। ध्रु॒वा। सी॒द॒ ॥५३ ॥

Mantra without Swara
चिदसि तया देवतयाङ्गिरस्वद्धरुवा सीद परिचिदसि तया देवतयाङ्गिरस्वद्धरुवा सीद ॥

चित्। असि। तया। देवतया। अङ्गिरस्वत्। ध्रुवा। सीद। परिचिदिति परिऽचित्। असि। तया। देवतया। अङ्गिरस्वत्। ध्रुवा। सीद॥५३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে কন্যে ! তুমি (চিৎ) যে সজ্ঞান প্রাপ্ত (অসি) হওয়া সেই (দেবতয়া) দিব্যগুণ ধারণকারিণী বিদূষী নারী সহ (অঙ্গিরস্যৎ) প্রাণতুল্য (ধ্রুবা) নিশ্চল (সীদ) স্থির হও । হে ব্রহ্মচারিণী ! তুমি যে (পরিচিৎ) বিবিধ বিদ্যা প্রাপ্ত হইয়া (অসি) আছো সুতরাং তুমি (তয়া) সেই (দেবতয়া) ধর্মানুষ্ঠান দ্বারা যুক্ত দিব্যসুখদায়ক ক্রিয়া সহ (অঙ্গিরস্বৎ) ঈশ্বরের সমান (ধ্রুবা) অচল (সীদ) অবস্থিত হও ॥ ৫৩ ॥
Essence
ভাবার্থঃ- সকল মাতা-পিতা এবং পঠনকারিণী বিদূষী নারীদিগের উচিত যে, কন্যাদিগকে সম্যক্ বুদ্ধিমতী করিবে । হে কন্যাগণ ! তোমরা যে পূর্ণ অখন্ডিত ব্রহ্মচর্য্য পূর্বক সম্পূর্ণ বিদ্যা এবং সুষ্ঠু শিক্ষা প্রাপ্ত যুবতী হইয়া নিজ তুল্য বর সহ স্বয়ংবর বিবাহ করিয়া গৃহাশ্রমের সেবন কর তাহা হইলে সকল সুখ প্রাপ্ত হইবে এবং সন্তানও ভাল হইবে ॥ ৫৩ ॥
Subject
কন্যাভিঃ কিং কৃত্বা কিং কার্য়্যমিত্যাহ ॥ কন্যাদিগকে কী করিয়া কী করা উচিত এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইযাছে ॥
Mantra (Bengali)
চিদ॑সি॒ তয়া॑ দে॒বত॑য়াঙ্গির॒স্বদ্ ধ্রু॒বা সী॑দ । পরি॒চিদ॑সি॒ তয়া॑ দে॒বত॑য়াঙ্গির॒স্বদ্ ধ্রু॒বা সী॑দ ॥ ৫৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
চিদসীত্যস্য বিশ্বামিত্র ঋষিঃ । অগ্নির্দেবতা । স্বরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥