Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 51

117 Mantra
12/51
Devata- अग्निर्देवता Rishi- विश्वामित्र ऋषिः Chhand- भुरिगार्षी पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
इडा॑मग्ने पुरु॒दꣳस॑ꣳस॒निं गोः श॑श्वत्त॒मꣳ हव॑मानाय साध। स्यान्नः॑ सू॒नुस्तन॑यो वि॒जावाऽग्ने॒ सा ते॑ सुम॒तिर्भू॑त्व॒स्मे॥५१॥

इडा॑म्। अ॒ग्ने॒। पु॒रु॒दꣳस॒मिति॑ पुरु॒ऽदꣳस॑म्। स॒निम्। गोः। श॒श्व॒त्त॒ममिति॑ शश्वत्ऽत॒मम्। हव॑मानाय। सा॒ध॒। स्यात्। नः॒। सु॒नुः। तन॑यः। वि॒जावेति॑ वि॒जाऽवा॑। अग्ने॑। सा। ते॒। सु॒म॒तिरिति॑ सुऽम॒तिः। भू॒तु॒। अ॒स्मेऽइत्य॒स्मे ॥५१ ॥

Mantra without Swara
इडामग्ने पुरुदँसँ सनिङ्गोः शश्वत्तमँहवमानाय साध । स्यान्नः सूनुस्तनयो विजावाग्ने सा ते सुमतिर्भूत्वस्मे ॥

इडाम्। अग्ने। पुरुदꣳसमिति पुरुऽदꣳसम्। सनिम्। गोः। शश्वत्तममिति शश्वत्ऽतमम्। हवमानाय। साध। स्यात्। नः। सुनुः। तनयः। विजावेति विजाऽवा। अग्ने। सा। ते। सुमतिरिति सुऽमतिः। भूतु। अस्मेऽइत्यस्मे॥५१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) বিদ্বান্ ! (তে) আপনার (সা) সেই (সুমতিঃ) সুন্দর বুদ্ধি (অস্মে) আমাদিগের জন্য (ভূতু) হউক যাহাতে আপনার (নঃ) ও আমাদের যে (বিজাবা) বিবিধ প্রকারের ঐশ্বর্য্য উৎপাদক (সূনুঃ) উৎপন্ন (তনয়ঃ) পুত্র (স্যাৎ) হউক । সেই বুদ্ধি দ্বারা সেই (হবমানায়) বিদ্যাগ্রহণ কারীদের জন্য (ইডাম্) স্তুতিযোগ্য বাণীকে (গোঃ) বাণী সম্বন্ধীয় (শশ্বত্তমম্) অনাদি রূপ অত্যন্ত বেদজ্ঞানকে এবং (পুরুদংসম্) বহু কর্ম যদ্দ্বারা সিদ্ধ হয় এমন (সনিম্) ঋগ্বেদাদি বেদ বিভাগকে (সাধ) সিদ্ধ করুন এবং (অগ্নে) হে অধ্যাপক আমরাও সিদ্ধ করি ॥ ৫১ ॥
Essence
ভাবার্থঃ- মাতা-পিতা ও আচার্য্যের উচিত যে, সতর্কতাপূর্বক গর্ভাধানাদি সংস্কারের রীতির অনুকূল ভাল সন্তান উৎপন্ন করিয়া তাহাদের মধ্যে বেদ, ঈশ্বর ও বিদ্যাযুক্ত বুদ্ধি উৎপন্ন করিবে কেননা এমন অন্য ধর্ম অপত্য সুখের হিতকারী নহে এইরূপ নিশ্চয় রাখা কর্ত্তব্য ॥ ৫১ ॥
Subject
মনুষ্যৈর্গর্ভাধানাদিসংস্কারৈরপত্যানি সংস্কর্তব্যানীত্যাহ ॥ মনুষ্য গর্ভাধানাদি সংস্কার দ্বারা বালকদের সংস্কার করিবে এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইডা॑মগ্নে পুরু॒দꣳস॑ꣳ স॒নিং গোঃ শ॑শ্বত্ত॒মꣳ হব॑মানায় সাধ । স্যান্নঃ॑ সূ॒নুস্তন॑য়ো বি॒জাবাऽগ্নে॒ সা তে॑ সুম॒তির্ভূ॑ত্ব॒স্মে ॥ ৫১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইডামগ্ন ইত্যস্য বিশ্বামিত্র ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগার্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥