Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 46

117 Mantra
12/46
Devata- अग्निर्देवता Rishi- सोमाहुतिर्ऋषिः Chhand- भुरिगार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
सं॒ज्ञान॑मसि काम॒ध॑रणं॒ मयि॑ ते काम॒धर॑णं भूयात्। अ॒ग्नेर्भस्मा॑स्य॒ग्नेः पुरी॑षमसि॒ चित॑ स्थ परि॒चित॑ऽऊर्ध्व॒चितः॑ श्रयध्वम्॥४६॥

सं॒ज्ञान॒मिति॑ स॒म्ऽज्ञान॑म्। अ॒सि॒। का॒म॒धर॑ण॒मिति॑ काम॒ऽधर॑णम्। मयि॑। ते॒। का॒म॒धर॑ण॒मिति॑ काम॒ऽधर॑णम्। भू॒या॒त्। अ॒ग्नेः। भस्म॑। अ॒सि॒। अ॒ग्नेः। पुरी॑षम्। अ॒सि॒। चितः॑। स्थ॒। प॒रि॒चित॒ इति॑ परि॒ऽचितः॑। ऊ॒र्ध्व॒चित॒ इत्यू॑र्ध्व॒ऽचितः॑। श्र॒य॒ध्व॒म् ॥४६ ॥

Mantra without Swara
सञ्ज्ञानमसि कामधरणम्मयि ते कामधरणम्भूयात् । अग्नेर्भस्मास्यग्नेः पुरीषमसि चित स्थ परिचितऽऊर्ध्वचितः श्नयध्वम् ॥

संज्ञानमिति सम्ऽज्ञानम्। असि। कामधरणमिति कामऽधरणम्। मयि। ते। कामधरणमिति कामऽधरणम्। भूयात्। अग्नेः। भस्म। असि। अग्नेः। पुरीषम्। असि। चितः। स्थ। परिचित इति परिऽचितः। ऊर्ध्वचित इत्यूर्ध्वऽचितः। श्रयध्वम्॥४६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্ ! আপনি যে (সংজ্ঞানম্) পূর্ণ বিজ্ঞানকে প্রাপ্ত (অসি) হইয়াছেন আপনি (অগ্নেঃ) অগ্নি হইতে জাত (ভস্ম) ভস্ম সমান দোষগুলিকে নষ্ট করেন, (অগ্নেঃ) বিদ্যুতের যে (পুরীষম্) পূর্ণ বল প্রাপ্ত (অসি) হইয়াছেন সেই বিজ্ঞান, ভস্ম ও বলকে আমার জন্যও প্রদান করুন যাহাতে (তে) আপনার যে (কামধরণম্) সংকল্পের আধার অন্তঃকরণ সেই (কামধরণম্) কামনার আধার (ময়ি) আমাতে (ভূয়াৎ) হউক । যেমন তোমরা বিদ্যাদি শুভগুণ দ্বারা (চিতঃ) একত্রিত (পরিচিতঃ) সকল পদার্থকে সব দিক দিয়া সংগ্রহকারী (ঊর্ধ্বচিতঃ) উৎকৃষ্ট গুণের সঞ্চয়কর্ত্তা পুরুষার্থকে (শ্রয়ধ্বম্) সেবন কর সেইরূপ আমরাও করি ॥ ৪৬ ॥
Essence
ভাবার্থঃ- জিজ্ঞাসু মনুষ্যদিগের উচিত যে, সর্বদা বিদ্বান্দিগের হইতে বিদ্যার ইচ্ছা করিয়া প্রশ্ন করিবে যে, যত আপনাদিগের মধ্যে পদার্থের বিজ্ঞান তত সব আপনারা আমাদিগের মধ্যে ধারণ করুন এবং যত হস্তক্রিয়া আপনারা জানেন তত আমাদিগকে শেখান, যেমন আমরা আপনার আশ্রিত সেইরূপ আপনারাও আমাদের আশ্রয় লউন ॥ ৪৬ ॥
Subject
অধ্যেত্রধ্যাপকাঃ কিং কৃত্বা সুখিনঃ স্যুরিত্যাহ ॥ পঠন-পাঠনকারী কী করিয়া সুখী হইবে এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
সং॒জ্ঞান॑মসি কাম॒ধর॑ণং॒ ময়ি॑ তে কাম॒ধর॑ণং ভূয়াৎ । অ॒গ্নের্ভস্মা॑স্য॒গ্নেঃ পুরী॑ষমসি॒ চিত॑ স্থ পরি॒চিত॑ऽঊর্ধ্ব॒চিতঃ॑ শ্রয়ধ্বম্ ॥ ৪৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সংজ্ঞানমিত্যস্য সোমাহুতির্ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥