Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 45

117 Mantra
12/45
Devata- पितरो देवताः Rishi- सोमाहुतिर्ऋषिः Chhand- निचृदार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अपे॑त॒ वीत॒ वि च॑ सर्प॒तातो॒ येऽत्र॒ स्थ पु॑रा॒णा ये च॒ नूत॑नाः। अदा॑द्य॒मोऽव॒सानं॑ पृथि॒व्याऽअक्र॑न्नि॒मं पि॒तरो॑ लो॒कम॑स्मै॥४५॥

अप॑। इ॒त॒। वि। इ॒त॒। वि। च॒। स॒र्प॒त॒। अतः॑। ये। अत्र॑। स्थ। पु॒रा॒णाः। ये। च॒। नूत॑नाः। अदा॑त्। य॒मः। अ॒व॒सान॒मित्य॑व॒ऽसान॑म्। पृ॒थि॒व्याः। अक्र॑न्। इ॒मम्। पि॒तरः॑। लो॒कम्। अ॒स्मै॒ ॥४५ ॥

Mantra without Swara
अपेत वीत वि च सर्पतातो ये त्र स्थ पुराणा ये च नूतनाः । अदाद्यमो वसानम्पृथिव्या अक्रन्निमम्पितरो लोकमस्मै ॥

अप। इत। वि। इत। वि। च। सर्पत। अतः। ये। अत्र। स्थ। पुराणाः। ये। च। नूतनाः। अदात्। यमः। अवसानमित्यवऽसानम्। पृथिव्याः। अक्रन्। इमम्। पितरः। लोकम्। अस्मै॥४५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্গণ ! (য়ে) যাহারা (অত্র) এই সময় (পৃথিব্যাঃ) ভূমি মধ্যে বর্ত্তমান (পুরাণাঃ) প্রথম বিদ্যা পড়িয়াছেন (চ) এবং (য়ে) যাহারা (নূতনাঃ) বর্ত্তমান সময়ে বিদ্যাভ্যাসকারী (পিতরঃ) পিতা, পাঠকারী, উপদেশকারী এবং পরীক্ষাকারী (স্থ) হইবেন (তে) ইহারা (য়স্মৈ) এই সত্যসংকল্পী মনুষ্য হেতু (ইমম্) এই (লোকম্) বৈদিক জ্ঞানসিদ্ধ সংসারকে (অক্রন্) সিদ্ধ করুক । যে সব তোমাদিগের (য়মঃ) প্রাপ্ত পরীক্ষক পুরুষ (অবসানম্) অবকাশ বা অধিকারকে (অদাৎ) প্রদান করুক সেই তোমরা (অতঃ) এই অধর্ম হইতে (অপেত) পৃথক থাক এবং ধর্ম্মকে (ধীত) বিশেষ করিয়া প্রাপ্ত হও (অত্র) এবং ইহাতে (বিসর্পত) বিশেষতাপূর্বক গমন কর ॥ ৪৫ ॥
Essence
ভাবার্থঃ- মাতা-পিতা ও আচার্য্যের এই পরম ধর্ম যে, সন্তানদিগের জন্য বিদ্যা ও সুশিক্ষা প্রদান করান । যাহারা অধর্ম হইতে পৃথক এবং ধর্ম্মের সহিত যুক্ত, পরোপকারে প্রীতি রক্ষাকারী বৃদ্ধ ও যুব বিদ্বান্গণ তাহারা নিরন্তর সত্য উপদেশ দ্বারা অবিদ্যা নিবারণ এবং বিদ্যার প্রবৃত্তি করিয়া কৃতকৃত্য হউন ॥ ৪৫ ॥
Subject
অথ জন্যজনকাঃ কিং কিং কর্মাচরেয়ুরিত্যাহ ॥ সন্তান ও পিতা-মাতা পরস্পর কী কী কর্মের আচরণ করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অপে॑ত॒ বী᳖ত॒ বি চ॑ সর্প॒তাতো॒ য়েऽত্র॒ স্থ পু॑রা॒ণা য়ে চ॒ নূত॑নাঃ । অদা॑দ্য॒মো᳖ऽব॒সানং॑ পৃথি॒ব্যাऽঅত্র॑ôন্নি॒মং পি॒তরো॑ লো॒কম॑স্মৈ ॥ ৪৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অপেতেত্যস্য সোমাহুতির্ঋষিঃ । পিতরো দেবতাঃ । নিচৃদার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বর ॥