Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 4

117 Mantra
12/4
Devata- गरुत्मान् देवता Rishi- श्यावाश्व ऋषिः Chhand- भुरिग्धृतिः Swara- ऋषभः
Mantra with Swara
सु॒प॒र्णोऽसि ग॒रुत्माँ॑स्त्रि॒वृत्ते॒ शिरो॑ गाय॒त्रं चक्षु॑र्बृहद्रथन्त॒रे प॒क्षौ। स्तोम॑ऽआ॒त्मा छन्दा॒स्यङ्गा॑नि॒ यजू॑षि॒ नाम॑। साम॑ ते त॒नूर्वा॑मदे॒व्यं य॑ज्ञाय॒ज्ञियं॒ पुच्छं॒ धिष्ण्याः॑ श॒फाः। सु॒प॒र्णोऽसि ग॒रुत्मा॒न् दिवं॑ गच्छ॒ स्वः पत॥४॥

सु॒प॒र्ण इति॑ सुऽप॒र्णः। अ॒सि॒। ग॒रुत्मा॑न्। त्रि॒वृदिति॑ त्रि॒ऽवृत्। ते॒। शिरः॑। गा॒य॒त्रम्। चक्षुः॑। बृ॒ह॒द्र॒थ॒न्त॒रे इति॑ बृहत्ऽरथन्त॒रे। प॒क्षौ। स्तोमः॑। आ॒त्मा। छन्दा॑सि। अङ्गा॑नि। यजू॑षि। नाम॑। साम॑। ते॒। त॒नूः। वा॒म॒दे॒व्यमिति॑ वामऽदे॒व्यम्। य॒ज्ञा॒य॒ज्ञिय॒मिति॑ यज्ञाऽय॒ज्ञिय॑म्। पुच्छ॑म्। धिष्ण्याः॑। श॒फाः। सु॒प॒र्ण इति॑ सुऽप॒र्णः। अ॒सि॒। ग॒रुत्मा॑न्। दिव॑म्। ग॒च्छ॒। स्व॑रिति॒ स्वः᳖। प॒त॒ ॥१४ ॥

Mantra without Swara
सुपर्णासि गरुत्माँस्त्रिवृत्ते शिरो गायत्रञ्चक्षुर्बृहद्रथन्तरे पक्षौ । स्तोमऽआत्मा छन्दाँस्यङ्गानि यजूँषि नाम । साम ते तनूर्वामदेव्यँयज्ञायज्ञियम्पुच्छन्धिष्ण्याः शफाः । सुपर्णासि गरुत्मान्दिवङ्गच्छ स्वः पत ॥

सुपर्ण इति सुऽपर्णः। असि। गरुत्मान्। त्रिवृदिति त्रिऽवृत्। ते। शिरः। गायत्रम्। चक्षुः। बृहद्रथन्तरे इति बृहत्ऽरथन्तरे। पक्षौ। स्तोमः। आत्मा। छन्दासि। अङ्गानि। यजूषि। नाम। साम। ते। तनूः। वामदेव्यमिति वामऽदेव्यम्। यज्ञायज्ञियमिति यज्ञाऽयज्ञियम्। पुच्छम्। धिष्ण्याः। शफाः। सुपर्ण इति सुऽपर्णः। असि। गरुत्मान्। दिवम्। गच्छ। स्वरिति स्वः। पत॥१४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্ ! যদ্দ্বারা (তে) আপনার (ত্রিবৃৎ) তিন প্রকার কর্ম্ম, উপাসনাও জ্ঞানযুক্ত (শিরঃ) দুঃখ সকলের যাহার দ্বারা নাশ হয় (গায়ত্রম্) গায়ত্রী ছন্দ দ্বারা কথিত বিজ্ঞানরূপ অর্থ (চক্ষুঃ) নেত্র (বৃহদ্রথন্তরে) বৃহৎ বৃহৎ রথের সাহায্যে দুঃখ হইতে মুক্তিপ্রদাতা (পক্ষৌ) পার্শ্বাবয়ব (স্তোমঃ) স্তুতিযোগ্য ঋগ্বেদ (আত্মা) স্বীয় স্বরূপ (ছন্দাংসি) উষ্ণিকাদি ছন্দ (অঙ্গানি) কর্ণাদি অঙ্গাদি (য়জূংষি) যজুর্বেদের মন্ত্র (নাম) নাম (য়জ্ঞায়জ্ঞিয়ম্) গ্রহণ করার এবং ত্যাগ করার যোগ্য ব্যবহার্য্য (বামদেব্যম্) বামদেব ঋষি দ্বারা পাঠিত বা জানিত (সাম) তৃতীয় সামবেদ (তে) আপনার (তনূঃ) শরীর, ইহা দ্বারা আপনি (গরুত্মান্) মহাত্মা (সুপর্ণঃ) সুন্দর সম্পূর্ণ লক্ষণযুক্ত (অসি) আছেন । যাহা দ্বারা (ধিষ্ণাঃ) শব্দ করার হেতুতে সাধু (শফাঃ) খুর তথা (পুচ্ছম্) বৃহৎ পুচ্ছের সমান অন্ত্যের অবয়ব তাহার সমান যাহা (গরুত্মান্) প্রশংসিত শব্দোচ্চারণ যুক্ত (সুপর্ণঃ) সুন্দর উদ্ভয়নশীল (অসি) আছে সেই পক্ষীর ন্যায় আপনি (দিবম্) সুন্দর বিজ্ঞান (গচ্ছ) প্রাপ্ত হউন এবং (স্বঃ) সুখকে (পত) গ্রহণ করুন ॥ ৪ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচলুপ্তোপমালঙ্কার আছে । যেমন সুন্দর শাখা পত্র, পুষ্প, ফল ও মূলযুক্ত বৃক্ষ শোভিত হয় সেইরূপই বেদাদি শাস্ত্রের পঠন পাঠনকারী সুশোভিত হয় । যেমন পশু পুচ্ছাদি অবয়ব দ্বারা নিজের কাজ করে এবং যেমন পক্ষী পক্ষ দ্বারা আকাশমার্গে বিচরণ করিয়া আনন্দিত হয় সেইরূপ মনুষ্য বিদ্যা ও সুশিক্ষা প্রাপ্ত হইয়া পুরুষার্থ সহ সুখ প্রাপ্ত হউক ॥ ৪ ॥
Subject
পুনর্বিদ্বদ্গুণা উপদিশ্যন্তে ॥ বিদ্বান্দিগের গুণের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
সু॒প॒র্ণো᳖ऽসি গ॒রুত্মাঁ॑স্ত্রি॒বৃত্তে॒ শিরো॑ গায়॒ত্রং চক্ষু॑বৃর্হদ্রথন্ত॒রে প॒ক্ষৌ । স্তোম॑ऽআ॒ত্মা ছন্দা॒ᳬंস্যঙ্গা॑নি॒ য়জূ॑ᳬंষি॒ নাম॑ । সাম॑ তে ত॒নূর্বা॑মদে॒ব্যং য়॑জ্ঞায়॒জ্ঞিয়ং॒ পুচ্ছং॒ ধিষ্ণ্যাঃ॑ শ॒ফাঃ । সু॒প॒র্ণো᳖ऽসি গ॒রুত্মা॒ন্ দিবং॑ গচ্ছ॒ স্বঃ᳖ পত ॥ ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সুপর্ণোऽসীত্যস্য শ্যাবাশ্ব ঋষিঃ । গরুত্মান্ দেবতা । ভুরিগ্ধৃতিশ্ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥