Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 38

117 Mantra
12/38
Devata- अग्निर्देवता Rishi- विरूप ऋषिः Chhand- निचृदार्ष्यनुस्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
प्र॒सद्य॒ भस्म॑ना॒ योनि॑म॒पश्च॑ पृथि॒वीम॑ग्ने। स॒ꣳसृज्य॑ मा॒तृभि॒ष्ट्वं ज्योति॑ष्मा॒न् पुन॒रास॑दः॥३८॥

प्र॒सद्येति॑ प्र॒ऽसद्य॑। भस्म॑ना। योनि॑म्। अ॒पः। च॒। पृ॒थि॒वीम्। अ॒ग्ने॒। सं॒ऽसृज्येति॑ स॒म्ऽसृज्य॑। मा॒तृभि॒रिति॑ मा॒तृऽभिः॑। त्वम्। ज्योति॑ष्मान्। पुनः॑। आ। अ॒स॒दः॒ ॥३८ ॥

Mantra without Swara
प्रसद्य भस्मना योनिमपश्च पृथिवीमग्ने । सँसृज्य मातृभिष्ट्वञ्ज्योतिष्मान्पुनरासदः ॥

प्रसद्येति प्रऽसद्य। भस्मना। योनिम्। अपः। च। पृथिवीम्। अग्ने। संऽसृज्येति सम्ऽसृज्य। मातृभिरिति मातृऽभिः। त्वम्। ज्योतिष्मान्। पुनः। आ। असदः॥३८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) প্রকাশমান পুরুষ সূর্য্যের সমান (জ্যোতিষ্মান্) প্রশংসিত প্রকাশযুক্ত জীব ! (ত্বম্) তুমি (ভস্মনা) শরীর দাহের পশ্চাতে (পৃথিবীম্) পৃথিবী (চ) অগ্নি ইত্যাদি এবং (অপঃ) জলের মধ্যে (য়োনিম্) দেহধারণের কারণকে (প্রসদ্য) প্রাপ্ত হও এবং (মাতৃভিঃ) মাতাদিগের উদরে বাস করিয়া (পুনঃ) পুনঃ (আসদঃ) শরীর প্রাপ্ত হও ॥ ৩৮ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে জীবগণ ! তোমরা যখন এই শরীরকে ত্যাগ করিবে তখন এই শরীর ভস্মরূপ করিয়া পৃথিবী আদি পঞ্চ ভূত সহ যুক্ত কর । তোমরা এবং তোমাদিগের আত্মা মাতার শরীরে গর্ভাশয়ে উপস্থিত হইয়া পুনরায় শরীর ধারণ করিয়া বিদ্যমান থাক ॥ ৩৮ ॥
Subject
মরণান্তে শরীরস্য কা গতিঃ কার্য়্যেত্যাহ ॥ মরণান্তে শরীরের কী গতি হওয়া উচিত এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
প্র॒সদ্য॒ ভস্ম॑না॒ য়োনি॑ম॒পশ্চ॑ পৃথি॒বীম॑গ্নে । স॒ꣳসৃজ্য॑ মা॒তৃভি॒ষ্ট্বং জ্যোতি॑ষ্মা॒ন্ পুন॒রাऽऽऽস॑দঃ ॥ ৩৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
প্রসদ্যেত্যস্য বিরূপ ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥