Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 32

117 Mantra
12/32
Devata- अग्निर्देवता Rishi- तापस ऋषिः Chhand- विराडनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
प्रेद॑ग्ने॒ ज्योति॑ष्मान् याहि शि॒वेभि॑र॒र्चिभि॒ष्ट्वम्। बृ॒हद्भि॑र्भा॒नुभि॒र्भास॒न् मा हि॑ꣳसीस्त॒न्वा प्र॒जाः॥३२॥

प्र। इत्। अ॒ग्ने॒। ज्योति॑ष्मान्। या॒हि॒। शि॒वेभिः॑। अ॒र्चिभि॒रित्य॒र्चिऽभिः॑। त्वम्। बृ॒हद्भि॒रिति॑ बृ॒हत्ऽभिः॑। भा॒नुभि॒रिति॑ भा॒नुऽभिः॑। भास॑न्। मा। हि॒ꣳसीः॒। त॒न्वा᳖। प्र॒जा इति॑ प्र॒ऽजाः ॥३२ ॥

Mantra without Swara
प्रेदग्ने ज्योतिष्मान्याहि शिवेभिरर्चिभिष्ट्वम् । बृहद्भिर्भानुभिर्भासन्मा हिँसीस्तन्वा प्रजाः ॥

प्र। इत्। अग्ने। ज्योतिष्मान्। याहि। शिवेभिः। अर्चिभिरित्यर्चिऽभिः। त्वम्। बृहद्भिरिति बृहत्ऽभिः। भानुभिरिति भानुऽभिः। भासन्। मा। हिꣳसीः। तन्वा। प्रजा इति प्रऽजाः॥३२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) বিদ্যা প্রকাশক বিদ্বান্ ! (ত্বম্) আপনি যেমন (জ্যোতিষ্মান্) সূর্য্যজ্যোতি দ্বারা যুক্ত (শিবেভিঃ) মঙ্গলকারী (অর্চিভিঃ) সৎকার সাধন (বৃহদ্ভিঃ) বৃহৎ (ভানুভিঃ) প্রকাশগুণ দ্বারা (ইৎ)(ভাসন্) প্রকাশমান সেইরূপ (প্রয়াহি) সুখ প্রাপ্ত হউন এবং (ত্বা) শরীর দ্বারা (প্রজাঃ) পালনযোগ্য প্রাণীদিগকে (মা) না (হিংসী) বধ করুন ॥ ৩২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে সেনাপতি প্রভৃতি রাজপুরুষ সহ রাজন্ ! আপনি নিজের শরীর দ্বারা কোনও নিরাপরাধ প্রাণীকে না মারিয়া বিদ্যা ও ন্যায়ের প্রকাশ দ্বারা প্রজাদিগের পালন করিয়া জীবিতাবস্থায় সংসারের সুখ এবং শরীর ত্যাগান্তে মুক্তির সুখ প্রাপ্ত হউন ॥ ৩২ ॥
Subject
পুনা রাজা কিং কৃত্বা কিং প্রাপ্নুয়াদিত্যাহ ॥ পুনরায় রাজা কী করিয়া কী প্রাপ্ত হইবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
প্রেদ॑গ্নে॒ জ্যোতি॑ষ্মান্ য়াহি শি॒বেভি॑র॒র্চিভি॒ষ্ট্বম্ । বৃ॒হদ্ভি॑র্ভা॒নুভি॒র্ভাস॒ন্ মা হি॑ꣳসীস্ত॒ন্বা᳖ প্র॒জাঃ ॥ ৩২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
প্রেদগ্ন ইত্যস্য তাপস ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥