Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 30

117 Mantra
12/30
Devata- अग्निर्देवता Rishi- विरूपाक्ष ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
स॒मिधा॒ग्निं दु॑वस्यत घृ॒तैर्बो॑धय॒ताति॑थिम्। आस्मि॑न् ह॒व्या जु॑होतन॥३०॥

स॒मिधेति॑ स॒म्ऽइधा॑। अ॒ग्निम्। दु॒व॒स्य॒त॒। घृ॒तैः। बो॒ध॒य॒त॒। अति॑थिम्। आ। अ॒स्मि॒न्। ह॒व्या। जु॒हो॒त॒न॒ ॥३० ॥

Mantra without Swara
समिधाग्निन्दुवस्यत घृतैर्बोधयतातिथिम् । आस्मिन्हव्या जुहोतन् ॥

समिधेति सम्ऽइधा। अग्निम्। दुवस्यत। घृतैः। बोधयत। अतिथिम्। आ। अस्मिन्। हव्या। जुहोतन॥३०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে গৃহস্থগণ ! তোমরা যেমন (সমিধা) সম্যক্ ইন্ধন দ্বারা (অগ্নিম্) অগ্নি প্রকাশিত কর সেইরূপ উপদেশক বিদ্বান্ পুরুষের (দুবস্যত) সেবা কর এবং যেমন সুসংস্কৃত অন্ন তথা (ঘৃতৈঃ) ঘৃতাদি পদার্থ দ্বারা অগ্নিতে হোম করিয়া জগদুপকার কর সেইরূপ (অতিথিম্) যাহার আগমনের সময় নিশ্চিত নয় সেই উপদেশক পুরুষকে (বোধয়ত) স্বাগত উৎসাহাদি দ্বারা চৈতন্য কর এবং (অস্মিন্) এই জগতে (হব্যা) প্রদেয় পদার্থকে (আজুহোতন) সম্যক প্রকার প্রদান কর ॥ ৩০ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, সৎপুরুষদিগেরই সেবা এবং সুপাত্রকেই দান করিবে যেমন অগ্নিতে ঘৃতাদি পদার্থে হবন করিয়া সংসারের উপকার কর সেইরূপেই বিদ্বান্দিগকে উত্তম পদার্থ দান করিয়া জগতে বিদ্যা এবং সুশিক্ষা বৃদ্ধি করিয়া বিশ্বকে সুখী করিবে ॥ ৩০ ॥
Subject
পুনর্মনুষ্যাণাং কে সেবনীয়াঃ সন্তীত্যাহ ॥ পুনরায় মনুষ্যা কী সেবন করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
স॒মিধা॒গ্নিং দু॑বস্যত ঘৃ॒তৈর্বো॑ধয়॒তাতি॑থিম্ । আऽস্মি॑ন্ হ॒ব্যা জু॑হোতন ॥ ৩০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সমিধাগ্নিমিত্যস্য বিরূপাক্ষ ঋষিঃ । অগ্নির্দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥