Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 3

117 Mantra
12/3
Devata- सविता देवता Rishi- श्यावाश्व ऋषिः Chhand- विराड् जगती Swara- निषादः
Mantra with Swara
विश्वा॑ रू॒पाणि॒ प्रति॑मुञ्चते क॒विः प्रासा॑वीद् भ॒द्रं द्वि॒पदे॒ चतु॑ष्पदे। वि नाक॑मख्यत् सवि॒ता वरे॒ण्योऽनु॑ प्र॒याण॑मु॒षसो॒ विरा॑जति॥३॥

विश्वा॑। रू॒पाणि॑। प्रति॑। मु॒ञ्च॒ते॒। क॒विः। प्र। अ॒सा॒वी॒त्। भ॒द्रम्। द्वि॒पद॒ इति॑ द्वि॒ऽपदे॑। चतु॑ष्पदे। चतुः॑पद॒ इति॑ चतुः॑पदे। वि। नाक॑म्। अ॒ख्य॒त्। स॒वि॒ता। वरे॑ण्यः। अनु॑। प्र॒याण॑म्। प्र॒यान॒मिति॑ प्र॒ऽयान॑म्। उ॒षसः॑। वि। रा॒ज॒ति॒ ॥३ ॥

Mantra without Swara
विश्वा रूपाणि प्रतिमुञ्चते कविः प्रासावीद्भद्रन्द्विपदे चतुष्पदे । वि नाकमख्यत्सविता वरेण्योनु प्रयाणमुषसो वि राजति ॥

विश्वा। रूपाणि। प्रति। मुञ्चते। कविः। प्र। असावीत्। भद्रम्। द्विपद इति द्विऽपदे। चतुष्पदे। चतुःपद इति चतुःपदे। वि। नाकम्। अख्यत्। सविता। वरेण्यः। अनु। प्रयाणम्। प्रयानमिति प्रऽयानम्। उषसः। वि। राजति॥३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যিনি (বরেণ্য) বরণীয় (কবিঃ) যাঁহার দৃষ্টি ও বুদ্ধি সর্বত্র অথবা সর্বজ্ঞ (সবিতা) সকল জগতের উৎপাদক জগদীশ্বর বা সূর্য্য (উষসঃ) প্রাতঃকালীন সময় (প্রয়াণম্) প্রাপ্ত করিবার জন্য অনুবিরাজিত প্রকাশিত হন । (বিশ্বা) সকল (রূপাণি) পদার্থের স্বরূপ (প্রতিমুঞ্চতে) প্রসিদ্ধ করেন এবং (দ্বিপদে) মনুষ্যাদি দ্বিপদযুক্ত (চতুষ্পদে) তথা গাভি ইত্যাদি চতুষ্পদযুক্ত প্রাণীদের জন্য (নাকম্) সর্বপ্রকার দুঃখ হইতে পৃথক (ভদ্রম্) সেবনীয় সুখকে (ব্যখ্যৎ) প্রকাশিত করেন এবং (প্রাসাবীৎ) উন্নতি প্রদান করেন । এইরকম সেই সূর্য্যলোক উৎপন্নকারী ঈশ্বরকে তোমরা সকলে জানিবে ॥ ৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । যে পরমেশ্বর সম্পূর্ণ রূপবান দ্রব্যের প্রকাশক প্রাণীদিগের সুখের হেতু প্রকাশমান সূর্য্যলোক রচনা করিয়াছেন তাঁহারই ভক্তি সকল মনুষ্য করিবে ॥ ৩ ॥
Subject
অথাগ্রে পরমাত্মনঃ কৃত্যমুপদিশ্যতে ॥ এখন পরবর্ত্তী মন্ত্রে পরমেশ্বরের কৃত্যের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
বিশ্বা॑ রূ॒পাণি॒ প্রতি॑মুঞ্চতে ক॒বিঃ প্রাসা॑বীদ্ ভ॒দ্রং দ্বি॒পদে॒ চতু॑ষ্পদে । বি নাক॑মখ্যৎ সবি॒তা বরে॒ণ্যোऽনু॑ প্র॒য়াণ॑মু॒ষসো॒ বি রা॑জতি ॥ ৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিশ্বারূপাণীত্যস্য শ্যাবাশ্ব ঋষিঃ । সবিতা দেবতা । বিরাড্ জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥