Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 19

117 Mantra
12/19
Devata- अग्निर्देवता Rishi- वत्सप्रीर्ऋषिः Chhand- निचृदार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
वि॒द्मा ते॑ऽअग्ने त्रे॒धा त्र॒याणि॑ वि॒द्मा ते॒ धाम॒ विभृ॑ता पुरु॒त्रा। वि॒द्मा ते॒ नाम॑ पर॒मं गुहा॒ यद्वि॒द्मा तमुत्सं॒ यत॑ऽआज॒गन्थ॑॥१९॥

वि॒द्म। ते॒। अ॒ग्ने॒। त्रे॒धा। त्र॒याणि॑। वि॒द्म। ते॒। धाम॑। विभृ॒तेति॒ विभृ॑ऽता। पु॒रु॒त्रेति॑ पुरु॒ऽत्रा। वि॒द्म। ते॒। नाम॑। प॒र॒मम्। गुहा॑। यत्। वि॒द्म। तम्। उत्स॑म्। यतः॑। आ॒ज॒गन्थेत्या॑ऽज॒गन्थ॑ ॥१९ ॥

Mantra without Swara
विद्मा तेऽअग्ने त्रेधा त्रयाणि विद्मा ते धाम विभृता पुरुत्रा । विद्मा ते नाम परमङ्गुहा यद्विद्मा तमुत्सँयतऽआजगन्थ ॥

विद्म। ते। अग्ने। त्रेधा। त्रयाणि। विद्म। ते। धाम। विभृतेति विभृऽता। पुरुत्रेति पुरुऽत्रा। विद्म। ते। नाम। परमम्। गुहा। यत्। विद्म। तम्। उत्सम्। यतः। आजगन्थेत्याऽजगन्थ॥१९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) বিদ্বান্ পুরুষ ! (তে) আপনার যে (ত্রেধা) তিন প্রকারের (ত্রয়াণি) তিন কর্ম তাহা আমরা (বিম) জানিব । হে স্থানপতি । (তে) আপনার যে (বিভৃত) বিশেষ করিয়া ধারণ করিবার যোগ্য (পুরুত্রা) বহু (ধাম) নাম, জন্ম ও স্থানরূপ, তাহাকে আমরা (বিদ্ম) জানিব । হে বিদ্বান্ পুরুষ ! (তে) আপনার (য়ৎ) যে বুদ্ধিতে স্থিত গুপ্ত (পরমম্) শ্রেষ্ঠ (নাম) নাম তাহাকে আমরা (বিদ্ম) জানিব (য়তঃ) যে কারণে আপনি (আজগন্থ) সম্যকরূপে প্রাপ্ত হইবেন (তম্) সেই (উৎসম) কূপ জল সদৃশ আর্দ্রীকারক (বিদ্ম) আপনাকে আমরা জানিব ॥ ১ঌ ॥
Essence
ভাবার্থঃ- প্রজাপুরুষ ও রাজার উচিত যে, রাজনীতির কার্য্য সর্ব স্থান এবং সর্ব পদার্থের নাম জানিবেন । যেমন কৃষক কুয়াঁ হইতে জল বাহির করিয়া ক্ষেত্রাদিকে তৃপ্ত করে সেইরূপ ধনাদি পদার্থ দ্বারা প্রজা রাজাকে এবং রাজা প্রজাদিগকে তৃপ্ত করিবেন ।
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বি॒দ্মা তে॑ऽঅগ্নে ত্রে॒ধা ত্র॒য়াণি॑ বি॒দ্মা তে॒ ধাম॒ বিভৃ॑তা পুরু॒ত্রা । বি॒দ্মা তে॒ নাম॑ পর॒মং গুহা॒ য়দ্বি॒দ্মা তমুৎসং॒ য়ত॑ऽআজ॒গন্থ॑ ॥ ১ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিদ্মা ত ইত্যস্য বৎসপ্রীর্ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥