Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 16

117 Mantra
12/16
Devata- अग्निर्देवता Rishi- त्रित ऋषिः Chhand- विराडनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
अ॒न्तर॑ग्ने रु॒चा त्वमु॒खायाः॒ सद॑ने॒ स्वे। तस्या॒स्त्वꣳ हर॑सा॒ तप॒ञ्जात॑वेदः शि॒वो भ॑व॥१६॥

अ॒न्तः। अ॒ग्ने॒। रु॒चा। त्वम्। उ॒खायाः॑। सद॑ने। स्वे। तस्याः॑। त्वम्। हर॑सा। तप॑न्। जात॑वेद॒ इति॑ जात॑ऽवेदः। शि॒वः। भ॒व॒ ॥१६ ॥

Mantra without Swara
अन्तरग्ने रुचा त्वमुखायाः सदने स्वे । तस्यास्त्वँ हरसा तपञ्जातवेदः शिवो भव ॥

अन्तः। अग्ने। रुचा। त्वम्। उखायाः। सदने। स्वे। तस्याः। त्वम्। हरसा। तपन्। जातवेद इति जातऽवेदः। शिवः। भव॥१६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ-হে (জাতবেদাঃ) বেদজ্ঞাতা (অগ্নে) তেজস্বী বিদ্বান্ ! (ত্বম্) আপনি যে (উখায়াঃ) প্রজাদের নিম্ন হইতে প্রাপ্ত অগ্নির ন্যায় (স্বে) স্বীয় (সদনে) অধ্যয়ন স্থলে (তপন্) শত্রুদিগকে সন্তাপ করাইয়া (অন্তঃ) মধ্যে (রুচা) প্রীতিপূর্বক আচরণ করেন (তস্যাঃ) সেই প্রজার (হরসা) প্রজ্জ্বলিত তেজ হইতে (ত্বম্) আপনি শত্রুদিগের নিবারণ করিয়া (শিবঃ) মঙ্গলকারী (ভব) হউন ॥ ১৬ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন সভাধ্যক্ষ, রাজার উচিত যে, ন্যায় করিবার আসনে উপবিষ্ট হইয়া অত্যন্ত প্রীতিপূর্বক রাজ্য পালন রূপ কার্য্য করিবেন, সেইরূপ প্রজাদিগের উচিত যে, রাজাকে সুখদান করিয়া দুষ্টদিগকে প্রতাড়িত করিবে ॥ ১৬ ॥
Subject
পুনা রাজকর্ম্মাহ ॥ রাজা কী করিবে এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒ন্তর॑গ্নে রু॒চা ত্বমু॒খায়াঃ॒ সদ॑নে॒ স্বে । তস্যা॒স্ত্বꣳ হর॑সা॒ তপ॒ঞ্জাত॑বেদঃ শি॒বো ভ॑ব ॥ ১৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অন্তরগ্ন ইত্যস্য ত্রিত ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥