Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 13

117 Mantra
12/13
Devata- अग्निर्देवता Rishi- त्रित ऋषिः Chhand- भुरिगार्षी पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
अग्रे॑ बृ॒हन्नु॒षसा॑मू॒र्ध्वोऽअ॑स्थान्निर्जग॒न्वान् तम॑सो॒ ज्योति॒षागा॑त्। अ॒ग्निर्भा॒नुना॒ रुश॑ता॒ स्वङ्ग॒ऽआ जा॒तो विश्वा॒ सद्मा॑न्यप्राः॥१३॥

अग्रे॑। बृ॒हन्। उ॒षसा॑म्। ऊ॒र्ध्वः। अ॒स्था॒त्। नि॒र्ज॒ग॒न्वानिति॑ निःऽजग॒न्वान्। तम॑सः। ज्योति॑षा। आ। अ॒गा॒त्। अ॒ग्निः। भा॒नुना॑। रुश॑ता। स्वङ्ग॒ इति॑ सु॒ऽअङ्गः॑। आ। जा॒तः। विश्वा॑। सद्मा॑नि। अ॒प्राः॒ ॥१३ ॥

Mantra without Swara
अग्रे बृहन्नुषसामूर्ध्वाऽअस्थान्निर्जगन्वान्तमसो ज्योतिषागात् । अग्निर्भानुना रुशता स्वङ्गऽआ जातो विश्वा सद्मान्यप्राः ॥

अग्रे। बृहन्। उषसाम्। ऊर्ध्वः। अस्थात्। निर्जगन्वानिति निःऽजगन्वान्। तमसः। ज्योतिषा। आ। अगात्। अग्निः। भानुना। रुशता। स्वङ्ग इति सुऽअङ्गः। आ। जातः। विश्वा। सद्मानि। अप्राः॥१३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে রাজন্ ! আপনি (অগ্রে) প্রথম হইতে যেমন সূর্য্য (স্বঙ্গ) সুন্দর অবয়ব যুক্ত (আজাতঃ) প্রকট হইয়া (বৃহন্) বৃহৎ (উষসাম্) প্রভাতের (ঊর্ধ্বঃ) ঊর্ধে্ব আকাশে (অস্থাৎ) স্থির হন এবং (রুশতা) সুন্দর (ভানুনা) দীপ্তি তথা (জ্যোতিষা) প্রকাশ দ্বারা (তমসঃ) অন্ধকারকে (নির্জগন্বান্) নিরন্তর পৃথক করিয়া (আগাৎ) সব লোক-লোকান্তরকে প্রাপ্ত হন (বিশ্বা) সব (সদ্মানি) স্থূল স্থানগুলিকে (অপ্রাঃ) প্রাপ্ত হন তাহার সমান প্রজা মধ্যে আপনি হউন ॥ ১৩ ॥
Essence
ভাবার্থঃ- যে সূর্য্যের ন্যায় শ্রেষ্ঠ গুণসকল দ্বারা শোভিত সৎপুরুষদিগের শিক্ষা হইতে উৎকৃষ্ট, কুব্যসন হইতে পৃথক সত্য ন্যায় দ্বারা প্রকাশিত, সুন্দর অবয়ব যুক্ত, সর্বত্র বিখ্যাত সকলের সৎকার ও জানিবার যোগ্য, ব্যবহারের জ্ঞাতা এবং দূতদিগের দ্বারা সকল মনুষ্যের আশয়জ্ঞাতা, শুদ্ধ ন্যায়পূর্বক প্রজামধ্যে প্রবেশ করেন সেই পুরুষ রাজা হইবার যোগ্য ॥ ১৩ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্রে॑ বৃ॒হন্নু॒ষসা॑মূ॒র্ধ্বোऽঅ॑স্থান্নির্জগ॒ন্বান্ তম॑সো॒ জ্যোতি॒ষাऽऽগা॑ৎ । অ॒গ্নির্ভা॒নুনা॒ রুশ॑তা॒ স্বঙ্গ॒ऽআ জা॒তো বিশ্বা॒ সদ্মা॑ন্যপ্রাঃ ॥ ১৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্রে বৃহন্নিত্যস্য ত্রিত ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগার্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥