Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 102

117 Mantra
12/102
Devata- को देवता Rishi- हिरण्यगर्भ ऋषिः Chhand- निचृदार्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
मा मा॑ हिꣳसीज्जनि॒ता यः पृ॑थि॒व्या यो वा॒ दिव॑ꣳ स॒त्यध॑र्मा॒ व्यान॑ट्। यश्चा॒पश्च॒न्द्राः प्र॑थ॒मो ज॒जान॒ कस्मै॑ दे॒वाय॑ ह॒विषा॑ विधेम॥१०२॥

मा। मा॒। हि॒ꣳसी॒त्। ज॒नि॒ता। यः। पृ॒थि॒व्याः। यः। वा॒। दिव॑म्। स॒त्यध॒र्मेति॑ स॒त्यऽध॑र्मा। वि। आन॑ट्। यः। च॒। अ॒पः। च॒न्द्राः। प्र॒थ॒मः। ज॒जान॑। कस्मै॑। दे॒वाय॑। ह॒विषा॑। वि॒धे॒म॒ ॥१०२ ॥

Mantra without Swara
मा मा हिँसीज्जनिता यः पृथिव्या यो वा दिवँ सत्यधर्मा व्यानट् । यश्चापश्चन्द्राः प्रथमो जजान कस्मै देवाय हविषा विधेम ॥

मा। मा। हिꣳसीत्। जनिता। यः। पृथिव्याः। यः। वा। दिवम्। सत्यधर्मेति सत्यऽधर्मा। वि। आनट्। यः। च। अपः। चन्द्राः। प्रथमः। जजान। कस्मै। देवाय। हविषा। विधेम॥१०२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (য়ঃ) যিনি (সত্যধর্মা) সত্যধর্মযুক্ত জগদীশ্বর (পৃথিব্যাঃ) পৃথিবীর (জনিতা) উৎপন্নকারী (বা) অথবা (য়ঃ) যিনি (দিবম্) সূর্য্যাদি জগৎকে (চ) এবং পৃথিবী তথা (অপঃ) জল ও বায়ুকে (ব্যানট্) উৎপন্ন করিয়া ব্যাপ্ত হয়েন (চন্দ্রাঃ) এবং যিনি চন্দ্রাদি লোককে (জজান)উৎপন্ন করেন । যে (কস্মৈ) সুখস্বরূপ সুখকারী (দেবায়) দিব্য সুখদাতা বিজ্ঞানস্বরূপ ঈশ্বরের (হবিষা) গ্রহণীয় ভক্তিযোগ দ্বারা আমরা (বিধেম) সেবন করি, সেই জগদীশ্বর (মা) আমাকে (মা) না (হিংসীৎ) কুসঙ্গ দ্বারা তাড়িত হইতে দিবেন ॥ ১০২ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, সত্যধর্মের প্রাপ্তি এবং ওষধী ইত্যাদির বিজ্ঞান হেতু পরমেশ্বরের প্রার্থনা করিবে ॥ ১০২ ॥
Subject
অথ কিমর্থ ঈশ্বরঃ প্রার্থনীয়ঃ ইত্যাহ ॥ এখন কী জন্য ঈশ্বরের প্রার্থনা করা উচিত এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
মা মা॑ হিꣳসীজ্জনি॒তা য়ঃ পৃ॑থি॒ব্যা য়ো বা॒ দিব॑ꣳ স॒ত্যধ॑র্মা॒ ব্যান॑ট্ । য়শ্চা॒পশ্চ॒ন্দ্রাঃ প্র॑থ॒মো জ॒জান॒ কস্মৈ॑ দে॒বায়॑ হ॒বিষা॑ বিধেম ॥ ১০২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মা মেত্যস্য হিরণ্যগর্ভ ঋষিঃ । কো দেবতা । নিচৃদার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥