Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 78

83 Mantra
11/78
Devata- अग्निर्देवता Rishi- नाभानेदिष्ठ ऋषिः Chhand- भुरिगुष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
दꣳष्ट्रा॑भ्यां म॒लिम्लू॒ञ्जम्भ्यै॒स्तस्क॑राँ२ऽउ॒त। हनु॑भ्या॒ स्ते॒नान् भ॑गव॒स्ताँस्त्वं खा॑द॒ सुखा॑दितान्॥७८॥

दꣳष्ट्रा॑भ्याम्। म॒लिम्लू॑न्। जम्भ्यैः॑। तस्क॑रान्। उ॒त। हनु॑भ्या॒मिति॒ हनु॑ऽभ्याम्। स्ते॒नान्। भ॒ग॒व॒ इति॑ भगऽवः। तान्। त्वम्। खा॒द॒। सुखा॑दिता॒निति॒ सुऽखा॑दितान् ॥७८ ॥

Mantra without Swara
दँष्ट्राभ्याम्मलिम्लून्जम्भ्यैस्तस्कराँ उत । हनुभ्याँ स्तेनान्भगवस्ताँस्त्वङ्खाद सुखादितान् ॥

दꣳष्ट्राभ्याम्। मलिम्लून्। जम्भ्यैः। तस्करान्। उत। हनुभ्यामिति हनुऽभ्याम्। स्तेनान्। भगव इति भगऽवः। तान्। त्वम्। खाद। सुखादितानिति सुऽखादितान्॥७८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ভগবঃ) ঐশ্বর্য্যশালী সভা, সেনার স্বামী ! যেমন (ত্বম্) আপনি (জম্ভৈঃ) মুখের জিহ্বাদি অবয়ব এবং (দংষ্ট্রাভ্যাম্) তীক্ষ্ম দন্ত দ্বারা যেসব (মলিম্লূন্) মলিন আচরণযুক্ত সিংহাদিকে এবং (হনুভ্যাম্) মাড়ী দ্বারা (তস্করান্) তস্করের ন্যায় বর্ত্তমান (সুখাদিতান্) অন্যায়পূর্বক অন্যের পদার্থ ভোগ করিবার এবং (স্তেনান্) রাত্রে প্রাচীরাদি নষ্ট-ভ্রষ্ট করিয়া অন্যের সামগ্রী অপহরণ করিবার মনুষ্যদিগকে (খাদ) মূল হইতে ধ্বংস করিবেন সেইরূপ (তান্) তাহাকে আমরাও (উত) নষ্ট করিব ॥ ৭৮ ॥
Essence
ভাবার্থঃ- রাজপুরুষদের উচিত যে, গাভি ইত্যাদি উপকারী পশুর হত্যাকারী সিংহ বা মনুষ্য হইলে তাহাদিগকে তথা তস্করাদি মনুষ্যদিগকে বহু প্রকার বন্ধন দ্বারা বাঁধিয়া তাড়না করিয়া নাশ করিবে অথবা বশে আনিবে ॥ ৭৮ ॥
Subject
পুনস্তান্ কথং তাডয়েয়ুরিত্যাহ ॥ পুনঃ সেই দুষ্টদিগকে কী কী ভাবে তাড়না করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
দꣳষ্ট্রা॑ভ্যাং ম॒লিম্লূ॒ঞ্জম্ভ্যৈ॒স্তস্ক॑রাঁ২ऽউ॒ত । হনু॑ভ্যা॒ᳬं স্তে॒নান্ ভ॑গব॒স্তাঁস্ত্বং খা॑দ॒ সুখা॑দিতান্ ॥ ৭৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দংষ্ট্রাভ্যামিত্যস্য নাভানেদিষ্ঠ ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগুষ্ণিক্ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥