Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 77

83 Mantra
11/77
Devata- अग्निर्देवता Rishi- नाभानेदिष्ठ ऋषिः Chhand- भुरिगनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
याः सेना॑ऽअ॒भीत्व॑रीराव्या॒धिनी॒रुग॑णाऽउ॒त। ये स्ते॒ना ये च॒ तस्क॑रा॒स्ताँस्ते॑ऽअ॒ग्नेऽपि॑दधाम्या॒स्ये॥७७॥

याः। सेनाः॑। अ॒भीत्व॑री॒रित्य॑भि॒ऽइत्व॑रीः। आ॒व्या॒धिनी॒रित्या॑ऽव्या॒धिनीः॑। उग॑णाः। उ॒त। ये। स्ते॒नाः। ये। च॒। तस्क॑राः। तान्। ते॒। अ॒ग्ने॒। अपि॑। द॒धा॒मि॒। आ॒स्ये᳖ ॥७७ ॥

Mantra without Swara
याः सेनाऽअभीत्वरीराव्याधिनीरुगणाऽउत । ये स्तेना ये च तस्करास्ताँस्तेऽअग्नेपिदधाम्यास्ये ॥

याः। सेनाः। अभीत्वरीरित्यभिऽइत्वरीः। आव्याधिनीरित्याऽव्याधिनीः। उगणाः। उत। ये। स्तेनाः। ये। च। तस्कराः। तान्। ते। अग्ने। अपि। दधामि। आस्ये॥७७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে সেনা-সভাপতি ! যেমন আমি (য়াঃ) যে (অভীত্বরীঃ) সম্মুখ হইয়া যুদ্ধ কারী, (আব্যাধিনীঃ) বহু রোগযুক্ত বা তাড়না দায়ক (উগনাঃ) শস্ত্র লইয়া বিরোধিতায় উদ্যত (সেনাঃ) সেনা (ত) এবং (য়ে) যে (স্তেনাঃ) সুড়ঙ্গ কাটিয়া অপরের বস্তু হরণ করিয়া থাকে (চ) এবং (য়ে) যে (তস্করাঃ) দ্যুতাদি কপটতা দ্বারা অন্যের পদার্থ হরণ করে (তান্) তাহাদিগকে (তে) এই (অগ্নি) অগ্নির (আস্যে) জ্বলন্ত শিখায় (অপিদধামি) নিক্ষেপ করি, সেইরূপ তুমিও ইহাদেরকে শাস্তি দাও ॥ ৭৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । ধর্মাত্মা রাজপুরুষদিগের উচিত যে, স্বীয় অনুকূল সেনা ও প্রজার নিরন্তর সৎকার করিবে এবং যে সেনা ও প্রজা বিরুদ্ধ হইবে এবং ডাকাইত, তস্কর, দুষ্টবাক্, মিথ্যাবাদী, ব্যভিচারী মনুষ্য হইবে তাহাদিগকে অগ্নিতে প্রক্ষিপ্তাদি ভয়ংকর দণ্ড দ্বারা শীঘ্র তাড়না করিয়া বশ করিবে ॥ ৭৭ ॥
Subject
পুনঃ পুনরেতে চোরাদীন্ প্রয়ত্নেন নিবর্ত্তয়েয়ুরিত্যাহ ॥ রাজপুরুষদিগের কর্ত্তব্য যে, স্বীয় প্রযত্ন দ্বারা তস্করাদি দুষ্টদিগকে বারবার নিবারণ করিবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়াঃ সেনা॑ऽঅ॒ভীত্ব॑রীরাব্যা॒ধিনী॒রুগ॑ণাऽউ॒ত । য়ে স্তে॒না য়ে চ॒ তস্ক॑রা॒স্তাঁস্তে॑ऽঅ॒গ্নেऽপি॑দধাম্যা॒স্যে᳖ ॥ ৭৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়াঃ সেনা ইত্যস্য নাভানেদিষ্ঠ ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥