Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 75

83 Mantra
11/75
Devata- अग्निर्देवता Rishi- नाभानेदिष्ठ ऋषिः Chhand- विराट् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अह॑रह॒रप्र॑यावं॒ भर॒न्तोऽश्वा॑येव॒ तिष्ठ॑ते घा॒सम॑स्मै। रा॒यस्पोषे॑ण॒ समि॒षा मद॒न्तोऽग्ने॒ मा ते॒ प्रति॑वेशा रिषाम॥७५॥

अह॑रह॒रित्यहः॑ऽअहः। अप्र॑याव॒मित्यप्र॑ऽयावम्। भर॑न्तः। अश्वा॑ये॒वेत्यश्वा॑यऽइव। तिष्ठ॑ते। घा॒सम्। अ॒स्मै॒। रा॒यः। पोषे॑ण। सम्। इ॒षा। मद॑न्तः। अग्ने॑। मा। ते॒। प्रति॑वेशा॒ इति॒ प्रति॑ऽवेशाः। रि॒षा॒म॒ ॥७५ ॥

Mantra without Swara
अहर्हरप्रयावम्भरन्तो श्वायेव तिष्ठते घासमस्मै । रायस्पोषेण समिषा मदन्तो ग्ने मा ते प्रतिवेशा रिषाम ॥

अहरहरित्यहःऽअहः। अप्रयावमित्यप्रऽयावम्। भरन्तः। अश्वायेवेत्यश्वायऽइव। तिष्ठते। घासम्। अस्मै। रायः। पोषेण। सम्। इषा। मदन्तः। अग्ने। मा। ते। प्रतिवेशा इति प्रतिऽवेशाः। रिषाम॥७५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) বিদ্বান্ পুরুষ ! (অহরহ) প্রতিদিন (তিষ্ঠতে) বর্ত্তমান (অশ্বায়েব) যেমন অশ্ব হেতু তৃণাদি খাদ্য পদার্থ সম্মুখে রাখা হয় সেইরূপ (অস্মৈ) এই গৃহস্থ পুরুষ হেতু (অপ্রয়াবম্) অন্যায় হইতে পৃথক গৃহাশ্রমের যোগ্য (ঘাসম্) ভোগ্য পদার্থ (ভরন্তঃ) ধারণ করিয়া (রায়ঃ) ধনের (পোষেণ) পুষ্টি তথা (ইষা) অন্নাদি দ্বারা (সংমদন্তঃ) সম্যক আনন্দ প্রাপ্ত (প্রতিবেশাঃ) ধর্ম্মবিষয়ক প্রবেশ হেতু নিশ্চিত আমরা (তে) তোমার ঐশ্বর্য্যকে (মা রিষাম) কখনও নষ্ট না করি ॥ ৭৫ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । গৃহস্থ মনুষ্যদিগের উচিত যেমন অশ্বাদি পশুর আহারের জন্য যব, দুগ্ধাদি পদার্থ পশুদিগের পালনকর্ত্তা নিত্য সংগ্রহ করে সেইরূপ নিজস্ব ঐশ্বর্য্য বৃদ্ধি করিয়া সুখবর্দ্ধন করিবে এবং ধনের অহঙ্কারে কাহারও সহিত ঈর্ষা কখনও করিবে না কিন্তু অন্যের বৃদ্ধি শুনিয়া বা দেখিয়া সর্বদা আনন্দ করিবে ॥ ৭৫ ॥
Subject
পুনগৃর্হস্থাঃ পরস্পরং কথং বর্ত্তেরন্নিত্যাহ ॥ গৃহস্থগণ পরস্পর কীভাবে আচরণ করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অহ॑রহ॒রপ্র॑য়াবং॒ ভর॒ন্তোऽশ্বা॑য়েব॒ তিষ্ঠ॑তে ঘা॒সম॑স্মৈ । রা॒য়স্পোষে॑ণ॒ সমি॒ষা মদ॒ন্তোऽগ্নে॒ মা তে॒ প্রতি॑বেশা রিষাম ॥ ৭৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অহরহরিত্যস্য নাভানেদিষ্ঠ ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাট্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥