Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 71

83 Mantra
11/71
Devata- अग्निर्देवता Rishi- विरूप ऋषिः Chhand- विराड्गायत्री Swara- षड्जः
Mantra with Swara
पर॑स्या॒ऽअधि॑ सं॒वतोऽव॑राँ२ऽअ॒भ्यात॑र। यत्रा॒हमस्मि॒ ताँ२ऽअ॑व॥७१॥

पर॑स्याः। अधि॑। सं॒वत॒ इति॑ स॒म्ऽवतः॑। अव॑रान्। अ॒भि। आ। त॒र॒। यत्र॑। अ॒हम्। अस्मि॑। तान्। अ॒व॒ ॥७१ ॥

Mantra without Swara
परस्याऽअधि सँवतोवराँऽअभ्यातर । यत्राहमस्मि ताँऽअव ॥

परस्याः। अधि। संवत इति सम्ऽवतः। अवरान्। अभि। आ। तर। यत्र। अहम्। अस्िम। तान्। अव॥७१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে কন্যে ! যে (পরস্যাঃ) প্রকৃষ্টা কন্যা তুমি, তোমার আমি (অধি) স্বামী হইতে ইচ্ছুক সুতরাং তুমি (সংবতঃ) সংবিভাগ প্রাপ্ত (অবরান্) নীচ স্বভাবকে (অভ্যাতর) উল্লঙ্ঘন কর এবং (য়ত্র) যে কুলে (অহম্) আমি (অস্মি) আছি (তান্) সেই সব শ্রেষ্ঠ মনুষ্যদিগকে (অব) রক্ষা কর ॥ ৭১ ॥
Essence
ভাবার্থঃ- কন্যার উচিত যে, স্বীয় অপেক্ষা অধিক বল ও বিদ্যাযুক্ত বা সমকক্ষ পতিকে স্বীকার করিবে কিন্তু কনিষ্ঠ বা নূ্যন বিদ্যা সম্পন্ন ব্যক্তিকে নহে । যাহার সহিত বিবাহ করিবে তাহার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকেও সর্বদা প্রসন্ন রাখিবে ॥ ৭১ ॥
Subject
পুনঃ পতিঃ স্বপত্নীং প্রতি কিং কিমুপদিশেদিত্যাহ ॥ পতি তাহার স্ত্রীকে কী কী উপদেশ করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
পর॑স্যা॒ऽঅধি॑ সং॒বতোऽব॑রাঁ২ऽঅ॒ভ্যা ত॑র । য়ত্রা॒হমস্মি॒ তাঁ২ऽঅ॑ব ॥ ৭১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
পরস্যা ইত্যস্য বিরূপ ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাডগায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥