Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 7

83 Mantra
11/7
Devata- सविता देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
देव॑ सवितः॒ प्रसु॑व य॒ज्ञं प्रसु॑व य॒ज्ञप॑तिं॒ भगा॑य। दि॒व्यो ग॑न्ध॒र्वः के॑त॒पूः केत॑न्नः पुनातु वा॒चस्पति॒र्वाचं॑ नः स्वदतु॥७॥

देव॑। स॒वि॒त॒रिति॑ सवितः। प्र। सु॒व॒। य॒ज्ञम्। प्र। सु॒व॒। य॒ज्ञप॑ति॒मिति॑ य॒ज्ञऽप॑तिम्। भगा॑य। दि॒व्यः। ग॒न्ध॒र्वः। के॒त॒पूरिति॑ केत॒ऽपूः। केत॑म्। नः॒। पु॒ना॒तु॒। वा॒चः। पतिः॑। वाच॑म्। नः॒। स्व॒द॒तु॒ ॥७ ॥

Mantra without Swara
देव सवितः प्रसुव यज्ञम्प्रसुव यज्ञपतिम्भगाय । दिव्यो गन्धर्वः केतपूः केतन्नः पुनातु वाचस्पतिर्वाचन्नः स्वदतु ॥

देव। सवितरिति सवितः। प्र। सुव। यज्ञम्। प्र। सुव। यज्ञपतिमिति यज्ञऽपतिम्। भगाय। दिव्यः। गन्धर्वः। केतपूरिति केतऽपूः। केतम्। नः। पुनातु। वाचः। पतिः। वाचम्। नः। स्वदतु॥७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (দেব) সত্য যোগবিদ্যা দ্বারা উপাসনার যোগ্য শুদ্ধ জ্ঞান দায়ক (সবিতঃ) এবং সর্ব সিদ্ধি উৎপন্নকারী পরমেশ্বর ! আপনি (নঃ) আমাদের (ভগায়) সম্পূর্ণ ঐশ্বর্য্য হেতু (য়জ্ঞম্) সুখ প্রাপ্ত করিবার ব্যবহারকে (প্রসুব) উৎপন্ন করুন তথা (য়জ্ঞপতিম্) এই সুখদায়ক ব্যবহারের রক্ষকজনকে (প্রসুবঃ) উৎপন্ন করুন (গন্ধর্বঃ) পৃথিবীর ধারক (দিব্যঃ) শুদ্ধ গুণ, কর্ম ও স্বভাবে উত্তম এবং (কেতপূঃ) বিজ্ঞান দ্বারা পবিত্রকারক আপনি (নঃ) আমাদের (কেতম্) বিজ্ঞানকে (পুনাতু) পবিত্র করুন এবং (বাচস্পতিঃ) সত্যবিদ্যাযুক্ত বেদবাণীর প্রচারের রক্ষক আপনি (নঃ) আমাদের (বাচম্) বাণীকে (স্বদতু) স্বাদিষ্ট অর্থাৎ কোমল মধুর করুন ॥ ৭ ॥
Essence
ভাবার্থঃ- যে পুরুষ সম্পূর্ণ ঐশ্বর্য্যযুক্ত শুদ্ধ নির্মল ব্রহ্মের উপাসনা এবং যোগবিদ্যা প্রাপ্তি হেতু প্রার্থনা করে তাহারা সকল ঐশ্বর্য্য প্রাপ্ত করিয়া স্বীয় আত্মাকে শুদ্ধ ও যোগবিদ্যাকে সিদ্ধ করিতে পারে । যাহারা ঈশ্বরের বাণীর তুল্য স্বীয় বাণীকে শুদ্ধ করে তাহারা সত্যবাদী হইয়া সব ক্রিয়ার ফল প্রাপ্ত হইয়া থাকে ॥ ৭ ॥
Subject
অথ কিমর্থং পরমেশ্বর উপাস্যঃ প্রার্থনীয়শ্চাস্তীত্যাহ ॥ এখন কীজন্য পরমেশ্বরের উপাসনা ও প্রার্থনা করা উচিত । এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইযাছে ॥
Mantra (Bengali)
দেব॑ সবিতঃ॒ প্র সু॑ব য়॒জ্ঞং প্র সু॑ব য়॒জ্ঞপ॑তিং॒ ভগা॑য় । দি॒ব্যো গ॑ন্ধ॒র্বঃ কে॑ত॒পূঃ কেত॑ন্নঃ পুনাতু বা॒চস্পতি॒র্বাচং॑ নঃ স্বদতু ॥ ৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেবসবিতরিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । সবিতা দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥