Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 69

83 Mantra
11/69
Devata- अम्बा देवता Rishi- आत्रेय ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
दृꣳह॑स्व देवि पृथिवि स्व॒स्तय॑ऽआसु॒री मा॒या स्व॒धया॑ कृ॒तासि॑। जुष्टं॑ दे॒वेभ्य॑ऽइ॒दम॑स्तु ह॒व्यमरि॑ष्टा॒ त्वमुदि॑हि य॒ज्ञेऽअ॒स्मिन्॥६९॥

दृꣳह॑स्व। दे॒वि॒। पृ॒थि॒वि॒। स्व॒स्तये॑। आ॒सु॒री। मा॒या। स्व॒धया॑। कृ॒ता। अ॒सि॒। जुष्ट॑म्। दे॒वेभ्यः॑। इ॒दम्। अ॒स्तु॒। ह॒व्यम्। अरि॑ष्टा। त्वम्। उत्। इ॒हि॒। य॒ज्ञे। अ॒स्मिन् ॥६९ ॥

Mantra without Swara
दृँहस्व देवि पृथिवि स्वस्तयऽआसुरी माया स्वधया कृतासि । जुष्टन्देवेभ्यऽइदमस्तु हव्यमरिष्टा त्वमुदिहि यज्ञे अस्मिन् ॥

दृꣳहस्व। देवि। पृथिवि। स्वस्तये। आसुरी। माया। स्वधया। कृता। असि। जुष्टम्। देवेभ्यः। इदम्। अस्तु। हव्यम्। अरिष्टा। त्वम्। उत्। इहि। यज्ञे। अस्मिन्॥६९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (পৃথিবি) ভূমির ন্যায় বিদ্যা বিস্তার প্রাপ্ত (দেবি) বিদ্যাযুক্ত পত্নি ! তুমি (স্বস্তয়ে) সুখ হেতু (স্বধয়া) অন্ন বা জল দ্বারা যে (আসুরী) প্রাণপোষক পুরুষদের (মায়া) বুদ্ধি তাহা (কৃতা) সিদ্ধ (অসি) করিয়াছ । তাহা দ্বারা (ত্বাম্) তুমি আমা পতিকে (দৃংহস্ব) উন্নতি প্রদান করিয়া (অরিষ্টা) হিংসারহিত (অস্মিন্) এই (যজ্ঞে) সঙ্গলাভেচ্ছু গৃহাশ্রমে (উদিহি) প্রকাশ প্রাপ্ত হও, যাহা তুমি (জুষ্টম্) সেবন করিয়াছ (ইদম্) এই (হব্যম্) আদান-প্রদান যোগ্য পদার্থ তাহা (দেবেভ্যঃ) বিদ্বান্ বা উত্তম গুণ হওয়ার জন্য (অস্তু) হউক ॥ ৬ঌ ॥
Essence
ভাবার্থঃ- যে স্ত্রী পতিকে প্রাপ্ত হইয়া গৃহে নিবাস করে সে সুবুদ্ধিপূর্বক সুখ হেতু প্রযত্ন করিবে । সব অন্নাদি পান-ভোজনের পদার্থ রুচিকর তৈরী করিবে বা করাইবে এবং কাহাকেও দুঃখ দিবেনা এবং কাহারও সহিত বৈরবুদ্ধি ভাব পোষণ করিবে না ॥ ৬ঌ ॥
Subject
পুনঃ পতিঃ স্বপত্নীং প্রতি কিং কিং বদেদিত্যাহ ॥ পতি স্বীয় স্ত্রীর সহিত কী কী বলিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
দৃꣳহ॑স্ব দেবি পৃথিবি স্ব॒স্তয়॑ऽআসু॒রী মা॒য়া স্ব॒ধয়া॑ কৃ॒তাসি॑ । জুষ্টং॑ দে॒বেভ্য॑ऽই॒দম॑স্তু হ॒ব্যমরি॑ষ্টা॒ ত্বমুদি॑হি য়॒জ্ঞেऽঅ॒স্মিন্ ॥ ৬ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দৃꣳহস্বেত্যস্যাত্রেয় ঋষিঃ । অম্বা দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥