Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 65

83 Mantra
11/65
Devata- वस्वादयो लिङ्गोक्ता देवताः Rishi- विश्वामित्र ऋषिः Chhand- भुरिग्धृतिः Swara- षड्जः
Mantra with Swara
वस॑व॒स्त्वाऽऽछृ॑न्दन्तु गाय॒त्रेण॒ छन्द॑साऽङ्गिर॒स्वद् रु॒द्रास्त्वाऽऽछृ॑न्दन्तु॒ त्रैष्टु॑भेन॒ छन्द॑साऽङ्गिर॒स्वदा॑दि॒त्यास्त्वाऽऽछृ॑न्दन्तु॒ जाग॑तेन॒ छन्द॑साऽङ्गिर॒स्वद् विश्वे॑ त्वा दे॒वा वै॑श्वान॒राऽऽआछृ॑न्द॒न्त्वानु॑ष्टुभेन॒ छन्द॑साऽङ्गिर॒स्वत्॥६५॥

वस॑वः। त्वा॒। आ। छृ॒न्द॒न्तु॒। गा॒य॒त्रेण॑। छन्द॑सा। अ॒ङ्गि॒र॒स्वत्। रु॒द्राः। त्वा॒। आ। छृ॒न्द॒न्तु॒। त्रैष्टु॑भेन। त्रैस्तु॑भे॒नेति॒ त्रैऽस्तु॑भेन। छन्द॑सा। अ॒ङ्गि॒र॒स्वत्। आ॒दि॒त्याः। त्वा। आ। छृ॒न्द॒न्तु॒। जाग॑तेन। छन्द॑सा। अ॒ङ्गि॒र॒स्वत्। विश्वे॑। त्वा॒। दे॒वाः। वै॒श्वा॒न॒राः। आ। छृ॒न्द॒न्तु॒। आनु॑ष्टुभेन। आनु॑स्तुभे॒नेत्यानु॑ऽस्तुभेन। छन्द॑सा। अ॒ङ्गि॒र॒स्वत् ॥६५ ॥

Mantra without Swara
वसवस्त्वा च्छृन्दन्तु गायत्रेण च्छन्दसाङ्गिरस्वद्रुद्रास्त्वाच्छृन्दन्तु त्रैष्टुभेन च्छन्दसाङ्गिरस्वदादित्यास्त्वा च्छृन्दन्तु जागतेन च्छन्दसाङ्गिरस्वद्विश्वे त्वा देवा वैश्वानराऽआच्छृन्दन्त्वानुष्टुभेन च्छन्दसाङ्गिरस्वत् ॥

वसवः। त्वा। आ। छृन्दन्तु। गायत्रेण। छन्दसा। अङ्गिरस्वत्। रुद्राः। त्वा। आ। छृन्दन्तु। त्रैष्टुभेन। त्रैस्तुभेनेति त्रैऽस्तुभेन। छन्दसा। अङ्गिरस्वत्। आदित्याः। त्वा। आ। छृन्दन्तु। जागतेन। छन्दसा। अङ्गिरस्वत्। विश्वे। त्वा। देवाः। वैश्वानराः। आ। छृन्दन्तु। आनुष्टुभेन। आनुस्तुभेनेत्यानुऽस्तुभेन। छन्दसा। अङ्गिरस्वत्॥६५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে স্ত্রী বা পুরুষ ! (বসবঃ) প্রথম বিদ্বান্গণ (গায়ত্রেণ) শ্রেষ্ঠ বিদ্যাসকলের যাহার দ্বারা গান করা হয় সেই বেদের বিভাগরূপ স্তোত্র (ছন্দসা) গায়ত্রী ছন্দ দ্বারা (ত্বা) তোমাকে (অঙ্গিরস্বৎ) অগ্নিতুল্য (আছৃন্দন্তু) প্রকাশমান করুন । (রুদ্রাঃ) মধ্যম বিদ্বান্গণ (ত্রৈষ্টুভেন) কর্ম উপাসনা ও জ্ঞান যাহার দ্বারা স্থির হয় সেই (ছন্দসা) বেদের স্তোত্র ভাগ দ্বারা (অঙ্গিরস্বৎ) প্রাণতুল্য (ত্বা) তোমাকে (আছৃন্দন্তু) প্রজ্জ্বলিত করুন । (আদিত্যোঃ) উত্তম বিদ্বান্গণ (জাগতেন) জগতের বিদ্যা প্রকাশক (ছন্দসা) বেদের স্তোত্রভাগ দ্বারা (ত্বা) তোমাকে (অঙ্গিরস্বৎ) সূর্য্য সদৃশ তেজসম্পন্ন (আছৃন্দন্তু) শুদ্ধ করুন । (বৈশ্বানরাঃ) সম্পূর্ণ মনুষ্য মধ্যে শোভায়মান (দেবাঃ) সত্য উপদেশক (বিশ্বে) সকল বিদ্বান্গণ (আনষ্টুভেন) বিদ্যা গ্রহণের পশ্চাৎ যাহার দ্বারা দুঃখ ত্যাগ হয় তাহার (ছন্দসা) বেদভাগ দ্বারা (ত্বা) তোমাকে (অঙ্গিরস্বৎ) সমস্ত ওষধির রসের ন্যায় (আছৃন্দন্তু) শুদ্ধ সম্পাদিত করুন ॥ ৬৫ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । হে স্ত্রীপুরুষগণ ! তোমাদের উভয়ের কর্ত্তব্য যে, যে বিদ্বান্ পুরুষ এবং বিদুষী স্ত্রীগণ তোমাকে শরীর ও আত্মার বলদায়ক উপদেশক দ্বারা সুশোভিত করিবেন, তাঁহাদের সেবা ও সৎসঙ্গ সর্বদা করিতে থাকিবে এবং অন্য তুচ্ছ বুদ্ধিযুক্ত পুরুষ বা স্ত্রীগণের সঙ্গ কখনও করিবে না ॥ ৬৫ ॥
Subject
পুনস্তৌ স্ত্রীপুরুষৌ প্রতি বিদ্বাংসঃ কিং কুর্য়ুরিত্যাহ ॥ সেই সব স্ত্রীপুরুষদের প্রতি বিদ্বান্গণ কী করিবেন এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বস॑ব॒স্ত্বাऽऽ ছৃ॑ন্দন্তু গায়॒ত্রেণ॒ ছন্দ॑সাऽঙ্গির॒স্বদ্ রু॒দ্রাস্ত্বাऽऽ ছৃ॑ন্দন্তু॒ ত্রৈষ্টু॑ভেন॒ ছন্দ॑সাऽঙ্গির॒স্বদা॑দি॒ত্যাস্ত্বাऽऽ ছৃ॑ন্দন্তু॒ জাগ॑তেন॒ ছন্দ॑সাऽঙ্গির॒স্বদ্ বিশ্বে॑ ত্বা দে॒বা বৈ॑শ্বান॒রাऽऽ আছৃ॑ন্দ॒ন্ত্বানু॑ষ্টুভেন॒ ছন্দ॑সাऽঙ্গির॒স্বৎ ॥ ৬৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বসবস্ত্বেত্যস্য বিশ্বামিত্র ঋষিঃ । বস্বাদয়ো লিঙ্গোক্তা দেবতাঃ । ভুরিগ্ধৃতিশ্ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥