Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 64

83 Mantra
11/64
Devata- मित्रो देवता Rishi- विश्वामित्र ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
उ॒त्थाय॑ बृह॒ती भ॒वोदु॑ तिष्ठ ध्रु॒वा त्वम्। मित्रै॒तां त॑ऽउ॒खां परि॑ ददा॒म्यभि॑त्याऽए॒षा मा भे॑दि॥६४॥

उ॒त्थाय॑। बृ॒ह॒ती। भ॒व॒। उत्। ऊँ॒ इत्यूँ॑। ति॒ष्ठ॒। ध्रु॒वा। त्वम्। मित्र॑। ए॒ताम्। ते॒। उ॒खाम्। परि॑। द॒दा॒मि॒। अभि॑त्यै। ए॒षा। मा। भे॒दि॒ ॥६४ ॥

Mantra without Swara
उत्थाय बृहती भवोदु तिष्ठ धु्रवा त्वम् । मित्रैतान्त उखाम्परिददाम्यभित्त्याऽएषा मा भेदि ॥

उत्थाय। बृहती। भव। उत्। ऊँ इत्यूँ। तिष्ठ। ध्रुवा। त्वम्। मित्र। एताम्। ते। उखाम्। परि। ददामि। अभित्यै। एषा। मा। भेदि॥६४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদুষি কন্যে ! (ত্বম্) তুমি (ধ্রুবা) মঙ্গল কার্য্যে নিশ্চিত বুদ্ধিমতী এবং (বৃহতী) অত্যন্ত পুরুষকার যুক্ত (ভব) হও । বিবাহ করিবার জন্য (উত্তিষ্ঠ) উদ্যত হও (উৎথায়) আলস্য ত্যাগ করিয়া উঠিয়া এই পতিকে স্বীকার কর । হে (মিত্র) মিত্র (তে) তোমার জন্য (এতাম্) এই (উখাম্) প্রাপ্ত হইবার যোগ্য কন্যাকে (অভিত্যৈ) ভয়রহিত হইবার জন্য (পরিদদামি) সর্ব প্রকারে প্রদান করি (উ) এইজন্য তুমি (এষা) এই প্রত্যক্ষ প্রাপ্ত স্ত্রীকে (মা ভেদি) পৃথক করিও না ॥ ৬৪ ॥
Essence
ভাবার্থঃ- কন্যা ও বরের উচিত যে, স্ব স্ব প্রসন্নতা অনুযায়ী কন্যা পুরুষের এবং পুরুষ কন্যার স্বয়ং পরীক্ষা করিয়া গ্রহণ করিবার ইচ্ছা করিবে । যখন উভয়ে বিবাহ করিতে নিশ্চিত হইবে তখনই মাতা-পিতাও আচার্য্য প্রভৃতি তাহাদের বিবাহ করিয়া দিবেন এবং ইহারা উভয়ে কখনও পৃথক হইবে না এবং ব্যভিচার করিবে না । কিন্তু পুরুষ পত্নীব্রত ও স্ত্রী পতিব্রতা হইয়াই মিলিয়া চলিবে ॥ ৬৪ ॥
Subject
পুনঃ সা কীদৃশীত্যুপদিশ্যতে ॥ পুনঃ সে (স্ত্রী) কেমন হইবে এই বিষয়ে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
উ॒ত্থায়॑ বৃহ॒তী ভ॒বোদু॑ তিষ্ঠ ধ্রু॒বা ত্বম্ । মিত্রৈ॒তাং ত॑ऽউ॒খাং পরি॑ দদা॒ম্যভি॑ত্যাऽএ॒ষা মা ভে॑দি ॥ ৬৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উত্থায়েত্যস্য বিশ্বামিত্র ঋষিঃ । মিত্রো দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥