Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 63

83 Mantra
11/63
Devata- सविता देवता Rishi- विश्वामित्र ऋषिः Chhand- भुरिग्बृहती बृहती Swara- मध्यमः
Mantra with Swara
दे॒वस्त्वा॑ सवि॒तोद्व॑पतु सुपा॒णिः स्व॑ङ्गु॒रिः सु॑बा॒हुरु॒त शक्त्या॑। अव्य॑थमाना पृथि॒व्यामाशा॒ दिश॒ऽआपृ॑ण॥६३॥

दे॒वः। त्वा॒। स॒वि॒ता। उत्। व॒प॒तु॒। सु॒पा॒णिरिति॑ सुऽपा॒णिः। स्व॑ङ्गु॒रिरिति॑ सुऽअङ्गु॒रिः। सु॒बा॒हुरिति॑ सुऽबा॒हुः। उ॒त। शक्त्या॑। अव्य॑थमाना। पृ॒थि॒व्याम्। आशाः॑। दिशः॑। आ। पृ॒ण॒ ॥६३ ॥

Mantra without Swara
देवस्त्वा सवितोद्वपतु सुपाणिः स्वङ्गुरिः सुबाहुरुत शक्त्या । अव्यथमाना पृथिव्यामाशा दिश आ पृण ॥

देवः। त्वा। सविता। उत्। वपतु। सुपाणिरिति सुऽपाणिः। स्वङ्गुरिरिति सुऽअङ्गुरिः। सुबाहुरिति सुऽबाहुः। उत। शक्त्या। अव्यथमाना। पृथिव्याम्। आशाः। दिशः। आ। पृण॥६३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে স্ত্রী ! (সুবাহু) যাহার ভুজ উত্তম (সুপাণিঃ) সুন্দর হস্ত এবং (স্বঙ্গুরি) শোভাযুক্ত যাহার অঙ্গুলী এমন (সবিতা) সূর্য্য সম ঐশ্বর্য্যদাতা (দেবঃ) সম্যক গুণ, কর্ম ও স্বভাবযুক্ত পতি (শক্ত্যা) স্বীয় সামর্থ্য বলে (পৃথিব্যাম্) পৃথিবীর উপর স্থিত (ত্বা) তোমাকে (উদ্বপতু) বৃদ্ধিসহ গর্ভবতী করুক । (উত) এবং তুমিও স্বীয় সামর্থ্য বলে (অব্যথমানা) নির্ভয় হইয়া পতিসেবন দ্বারা স্বীয় (আশাঃ) ইচ্ছা ও কীর্ত্তি সহ সব (দিশঃ) দিক্ (আপৃণ) পূর্ণ কর ॥ ৬৩ ॥
Essence
ভাবার্থঃ- স্ত্রীপুরুষদের উচিত যে, পারস্পরিক প্রসন্ন হইয়া একে অন্যের হৃদয় কামনাকারী পরস্পর পরীক্ষা করিয়া স্ব স্ব ইচ্ছা দ্বারা স্বয়ম্বর বিবাহ করিয়া অত্যন্ত বিষয়াসক্তি ত্যাগ করিয়া, ঋতুকালে গমনকারী হইয়া স্বীয় সামর্থ্যের হানি কখনও করিবে না । কেননা ইহাতে জিতেন্দ্রিয় স্ত্রী-পুরুষদিগের শরীরে কোন রোগের আবির্ভাব এবং বলের হানিও হয়না । অতএব, ইহার অনুষ্ঠান করা সর্বদা বাঞ্ছনীয় ॥ ৬৩ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
দে॒বস্ত্বা॑ সবি॒তোদ্ব॑পতু সুপা॒ণিঃ স্ব॑ঙ্গু॒রিঃ সু॑বা॒হুরু॒ত শক্ত্যা॑ । অব্য॑থমানা পৃথি॒ব্যামাশা॒ দিশ॒ऽআ পৃ॑ণ ॥ ৬৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেবস্ত্বেত্যস্য বিশ্বামিত্র ঋষিঃ । সবিতা দেবতা । ভুরিগ্বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥