Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 60

83 Mantra
11/60
Devata- वस्वादयो मन्त्रोक्ता देवताः Rishi- सिन्धुद्वीप ऋषिः Chhand- स्वराट्संकृतिः Swara- गान्धारः
Mantra with Swara
वस॑वस्त्वा धूपयन्तु गाय॒त्रेण॒ छन्द॑साङ्गिर॒स्वद् रु॒द्रास्त्वा॑ धूपयन्तु॒ त्रैष्टु॑भेन॒ छन्द॑साङ्गिर॒स्वदा॑दि॒त्यास्त्वा॑ धूपयन्तु॒ जाग॑तेन॒ छन्द॑साङ्गिर॒स्वद् विश्वे॑ त्वा दे॒वा वैश्वान॒रा धू॑पय॒न्त्वानु॑ष्टुभेन॒ छन्द॑साङ्गिर॒स्वदिन्द्र॑स्त्वा धूपयतु॒ वरु॑णस्त्वा धूपयतु॒ विष्णु॑स्त्वा धूपयतु॥६०॥

वस॑वः। त्वा॒। धू॒प॒य॒न्तु॒। गा॒य॒त्रेण॑। छन्द॑सा। अ॒ङ्गि॒र॒स्वत्। रु॒द्राः। त्वा॒। धू॒प॒य॒न्तु॒। त्रैष्टु॑भेन। त्रैस्तु॑भेनेति॒ त्रैऽस्तु॑भेन। छन्द॑सा। अ॒ङ्गि॒र॒स्वत्। आ॒दि॒त्याः। त्वा॒। धू॒प॒य॒न्तु॒। जाग॑तेन। छन्द॑सा। अ॒ङ्गि॒र॒स्वत्। विश्वे॑। त्वा॒। दे॒वाः। वै॒श्वा॒न॒राः। धू॒प॒य॒न्तु॒। आनु॑ष्टुभेन। आनु॑स्तुभे॒नेत्यानु॑ऽस्तुभेन। छन्द॑सा। अ॒ङ्गि॒र॒स्वत्। इन्द्रः॑। त्वा॒। धू॒प॒य॒तु॒। वरु॑णः। त्वा॒। धू॒प॒य॒तु॒। विष्णुः॑। त्वा॒। धू॒प॒य॒तु॒ ॥६० ॥

Mantra without Swara
वसवस्त्वा धूपयन्तु गायत्रेण च्छन्दसाङ्गिरस्वद्रुद्रास्त्वा धूपयन्तु त्रैष्टुभेन छन्दसाङ्गिरस्वदादित्यास्त्वा धूपयन्तु जागतेन च्छन्दसाङ्गिरस्वद्विश्वे त्वा देवा वैश्वानरा धूपयन्त्वानुष्टुभेन छन्दसाङ्गिरस्वदिन्द्रस्त्वा धूपयतु वरुणस्त्वा धूपयतु विष्णुत्वा धूपयतु ॥

वसवः। त्वा। धूपयन्तु। गायत्रेण। छन्दसा। अङ्गिरस्वत्। रुद्राः। त्वा। धूपयन्तु। त्रैष्टुभेन। त्रैस्तुभेनेति त्रैऽस्तुभेन। छन्दसा। अङ्गिरस्वत्। आदित्याः। त्वा। धूपयन्तु। जागतेन। छन्दसा। अङ्गिरस्वत्। विश्वे। त्वा। देवाः। वैश्वानराः। धूपयन्तु। आनुष्टुभेन। आनुस्तुभेनेत्यानुऽस्तुभेन। छन्दसा। अङ्गिरस्वत्। इन्द्रः। त्वा। धूपयतु। वरुणः। त्वा। धूपयतु। विष्णुः। त्वा। धूपयतु॥६०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে ব্রহ্মচারিন্ বা ব্রহ্মচারিণি ! (বসবঃ) প্রথম বিদ্বান্গণ (গায়ত্রেণ) বেদের (ছন্দসা) গায়ত্রী ছন্দ দ্বারা (ত্বা) তোমাকে (অঙ্গিরস্বৎ) প্রাণতুল্য সুগন্ধিত পদার্থের সমান (ধূপয়ন্তু) সংস্কারযুক্ত করিবেন । (রুদ্রাঃ) মধ্যম বিদ্বান্গণ (ত্রৈষ্টুভেন) বেদোক্ত (ছন্দসা) ত্রিষ্টুপ্ছন্দ দ্বারা (অঙ্গিরস্বৎ) বিজ্ঞান সম (ত্বা) তোমাকে (ধূপয়ন্তু) বিদ্যা ও সুশিক্ষা দ্বারা সংস্কার করিবেন । (আদিত্যাঃ) সর্বোত্তম অধ্যাপক বিদ্বান্গণ (জাগতেন) (ছন্দসা) বেদোক্ত জগতী ছন্দ দ্বারা (অঙ্গিরস্বদ্) ব্রহ্মান্ডের শুদ্ধ বায়ু সদৃশ (ত্বা) তোমাকে (ধূপয়ন্তু) ধর্মযুক্ত ব্যবহার গ্রহণ দ্বারা সংস্কার করিবেন । (বৈশ্বানরাঃ) সকল মনুষ্য মধ্যে সত্য ধর্ম ও বিদ্যা প্রকাশক (বিশ্বে) সকল (দেবাঃ) সত্যোপদেষ্টা বিদ্বান্গণ (আনষ্টুভেন) বেদোক্ত অনুষ্টুপ (ছন্দসা) ছন্দ দ্বারা (অঙ্গিরস্বৎ) বিদ্যুৎ সমান (ত্বা) তোমাকে (ধূপয়ন্তু) সত্যোপদেশ দ্বারা সংস্কার করিবেন । (ইন্দ্রঃ) পরম ঐশ্বর্য্যযুক্ত রাজা (ত্বা) তোমাকে (ধূপয়তু) রাজনীতি বিদ্যা দ্বারা সংস্কার করুন (বরুণঃ) শ্রেষ্ঠ ন্যায়াধীশ (ত্বা) তোমাকে (ধূপয়তু) ন্যায়ক্রিয়া দ্বারা সংযুক্ত করিবেন এবং (বিষ্ণুঃ) সব বিদ্যা ও যোগাঙ্গের বেত্তা যোগীগণ (ত্বা) তোমাকে (ধূপয়তু) যোগবিদ্যা দ্বারা সংস্কারযুক্ত করিবেন । তুমি ইহাদের সকলের সেবা করিতে থাক ॥ ৬০ ॥
Essence
ভাবার্থঃ- সকল অধ্যাপক স্ত্রী ও পুরুষদিগের উচিত যে, সব শ্রেষ্ঠ ক্রিয়া দ্বারা কন্যা ও পুত্রদিগকে বিদ্যা ও শিক্ষা দ্বারা শীঘ্র যুক্ত করিবেন । যাহাতে তাহারা পূর্ণ ব্রহ্মচর্য্য পালন করিয়া গৃহাশ্রমাদির যথোক্ত কালে আচরণ করে ॥ ৬০ ॥
Subject
পুনর্বিদ্বাংসোऽধ্যেতৃৃনুপদেশ্যান্ মনুষ্যান্ কথং শোধয়েয়ুরিত্যাহ ॥ পুনঃ বিদ্বান্ব্যক্তিগণ অধ্যাপনকারী এবং উপদেশের যোগ্য মনুষ্যদিগকে কীভাবে শুদ্ধ করিবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
বস॑বস্ত্বা ধূপয়ন্তু গায়॒ত্রেণ॒ ছন্দ॑সাঙ্গির॒স্বদ্ রু॒দ্রাস্ত্বা॑ ধূপয়ন্তু॒ ত্রৈষ্টু॑ভেন॒ ছন্দ॑সাঙ্গির॒স্বদা॑দি॒ত্যাস্ত্বা॑ ধূপয়ন্তু॒ জাগ॑তেন॒ ছন্দ॑সাঙ্গির॒স্বদ্ বিশ্বে॑ ত্বা দে॒বা বৈশ্বান॒রা ধূ॑পয়॒ন্ত্বানু॑ষ্টুভেন॒ ছন্দ॑সাঙ্গির॒স্বদিন্দ্র॑স্ত্বা ধূপয়তু॒ বর॑ুণস্ত্বা ধূপয়তু॒ বিষ্ণু॑স্ত্বা ধূপয়তু ॥ ৬০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বসবস্ত্বেত্যস্য সিন্ধুদ্বীপ ঋষিঃ । বস্বাদয়ো মন্ত্রোক্তা দেবতাঃ । স্বরাট্ সংকৃতিশ্ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥