Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 57

83 Mantra
11/57
Devata- अदितिर्देवता Rishi- सिन्धुद्वीप ऋषिः Chhand- भुरिग्बृहती Swara- मध्यमः
Mantra with Swara
उ॒खां कृ॑णोतु॒ शक्त्या॑ बा॒हुभ्या॒मदि॑तिर्धि॒या। मा॒ता पु॒त्रं यथो॒पस्थे॒ साग्निं बि॑भर्त्तु॒ गर्भ॒ऽआ। म॒खस्य॒ शिरो॑ऽसि॥५७॥

उ॒खाम्। कृ॒णो॒तु॒। शक्त्या॑। बा॒हुभ्या॒मिति॑ बा॒हुभ्या॑म्। अदि॑तिः। धि॒या। मा॒ता। पु॒त्रम्। यथा॑। उ॒पस्थ॒ इत्यु॒पऽस्थे॑। सा। अ॒ग्निम्। बि॒भ॒र्त्तु॒। गर्भे॑। आ। म॒खस्य॑। शिरः॑। अ॒सि॒ ॥५७ ॥

Mantra without Swara
उखाङ्कृणोतु शक्त्या बाहुभ्यामदितिर्धिया । माता पुत्रँयथोपस्थे साग्निम्बिभर्तु गर्भ आ । मखस्य शिरो सि ॥

उखाम्। कृणोतु। शक्त्या। बाहुभ्यामिति बाहुभ्याम्। अदितिः। धिया। माता। पुत्रम्। यथा। उपस्थ इत्युपऽस्थे। सा। अग्निम्। बिभर्त्तु। गर्भे। आ। मखस्य। शिरः। असि॥५७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে গৃহস্থ পুরুষ ! যে কারণে তুমি (মখস্য) যজ্ঞের (শিরঃ) উত্তমাঙ্গের সমান (অসি) হও, এই কারণে তুমি বুদ্ধি অথবা কর্ম দ্বারা তথা (শক্ত্যা) পাকবিদ্যার সামর্থ্য এবং (বাহুভ্যাম্) উভয় বাহু দ্বারা (উখাম্) রন্ধন করিবার পাত্রকে (কৃণোতু) প্রতিপন্ন কর । যে (অদিতিঃ) জননী তোমার স্ত্রী (সা) সে (গর্ভে) নিজ গর্ভাশয়ে, (য়থা) যথা (মাতা) মাতা (উপস্থে) নিজ ক্রোড়ে (পুতম্) পুত্রকে সুখপূর্বক বসাইবে সেইরূপ (অগ্নিম্) অগ্নিসমান তেজস্বী বীর্য্যকে (আবিভর্তু) ধারণ করিবে ॥ ৫৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । কুমারাবস্থায় স্ত্রীপুরুষের কর্ত্তব্য যে, ব্রহ্মচর্য্য সহ বিদ্যা এবং সুশিক্ষা পূর্ণ করিয়া, বল, বুদ্ধি এবং পরাক্রমযুক্ত সন্তান উৎপন্ন করিবার জন্য বৈদ্যক শাস্ত্রের পদ্ধতি দ্বারা মহৌষধির পাক করিয়া এবং বিধিপূর্বক গর্ভাধান করিয়া পশ্চাৎ পথ্য যথাবৎ করিবে এবং পরস্পর মিত্রতা সহ ব্যবহার করিয়া পুত্রদিগের গর্ভাধানাদি কর্ম্ম করিতে থাকিবে ॥ ৫৭ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
উ॒খাং কৃ॑ণোতু॒ শক্ত্যা॑ বা॒হুভ্যা॒মদি॑তির্ধি॒য়া । মা॒তা পু॒ত্রং য়থো॒পস্থে॒ সাগ্নিং বি॑ভর্ত্তু॒ গর্ভ॒ऽআ । ম॒খস্য॒ শিরো॑ऽসি ॥ ৫৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উখামিত্যস্য সিন্ধুদ্বীপ ঋষিঃ । অদিতির্দেবতা । ভুরিগ্বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥