Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 52

83 Mantra
11/52
Devata- आपो देवताः Rishi- सिन्धुद्वीप ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
तस्मा॒ऽअं॑र गमाम वो॒ यस्य॒ क्षया॑य॒ जिन्व॑थ। आपो॑ ज॒नय॑था च नः॥५२॥

तस्मै॑। अर॑म्। ग॒मा॒म॒। वः॒। यस्य॑। क्षया॑य। जिन्व॑थ। आपः॑। ज॒नय॑थ। च॒। नः॒ ॥५२ ॥

Mantra without Swara
तस्माऽअरङ्गमाम वो यस्य क्षयाय जिन्वथ । आपो जनयथा च नः ॥

तस्मै। अरम्। गमाम। वः। यस्य। क्षयाय। जिन्वथ। आपः। जनयथ। च। नः॥५२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (আপঃ) জলের ন্যায় শান্ত স্বভাবযুক্ত বর্ত্তমান স্ত্রীগণ ! তোমরা (নঃ) আমাদের (ক্ষয়ায়) নিবাসস্থান হেতু (জিন্বথ) তৃপ্ত (চ) এবং (জনয়থ) সুসন্তান উৎপন্ন কর । সেই সব (বঃ) তোমাদেরকে আমরা (অরম্) সামর্থ্য সহ (গমম্) প্রাপ্ত হই । (য়স্য) যে ধর্মযুক্ত ব্যবহারের প্রতিজ্ঞা করিবে তাহা পালন করিবে এবং তাহার পালনকারী আমরাও হইব ॥ ৫২ ॥
Essence
ভাবার্থঃ- যে পুরুষের যে স্ত্রী এবং যে স্ত্রীর যে পুরুষ হইবে তাহারা পারস্পরিক কোন প্রকার অনিষ্ট চিন্তন কখনও করিবে না । এমনই সুখ ও সন্তান দ্বারা শোভায়মান হইয়া ধর্ম্মপূর্বক গৃহের কার্য্য করিবে ॥ ৫২ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনরায় উক্ত বিষয়ের উপদেশ পরব্রর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
তস্মা॒ऽঅরং॑ গমাম বো॒ য়স্য॒ ক্ষয়া॑য়॒ জিন্ব॑থ । আপো॑ জ॒নয়॑থা চ নঃ ॥ ৫২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তস্মা ইত্যস্য সিন্ধুদ্বীপ ঋষিঃ । আপো দেবতাঃ । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥