Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 50

83 Mantra
11/50
Devata- आपो देवताः Rishi- सिन्धुद्वीप ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
आपो॒ हि ष्ठा म॑यो॒भुव॒स्ता न॑ऽऊ॒र्जे द॑धातन। म॒हे रणा॑य॒ चक्ष॑से॥५०॥

आपः॑। हि। स्थ। म॒यो॒भुव॒ इति॑ मयः॒ऽभुवः॑। ताः। नः॒। ऊ॒र्जे। द॒धा॒त॒न॒। म॒हे। रणा॑य। चक्ष॑से ॥५० ॥

Mantra without Swara
आपो हि ष्ठा मयोभुवस्ता नऽऊर्जे दधातन । महे रणाय चक्षसे ॥

आपः। हि। स्थ। मयोभुव इति मयःऽभुवः। ताः। नः। ऊर्जे। दधातन। महे। रणाय। चक्षसे॥५०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (আপঃ) জল সমান শুভ গুণে ব্যপ্তিশীলা শ্রেষ্ঠ স্ত্রীগণ ! তোমরা যারা (ময়োভুবঃ) সুখ ভোগ কারিণী (স্থ) হইবে (তাঃ) সেই তোমরা (ঊর্জে) বলযুক্ত পরাক্রম এবং (মহে) বৃহৎ (চক্ষসে) নিজের যোগ্য (রণায়) সংগ্রাম হেতু (নঃ) আমাদিগকে (হি) নিশ্চয় করিয়া (দধাতন) ধারণ কর ॥ ৫০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন স্ত্রীগণ আপন পতিদেরকে তৃপ্ত রাখিবে সেইরূপ পতিগণও আপন আপন স্ত্রীগণকে সর্বদা সুখ প্রদান করিবে । ইহারা উভয়ে যুদ্ধকর্মেও পৃথক পৃথক বসবাস করিবে না অর্থাৎ একত্র সর্বদা ব্যবহার করিবে ॥ ৫০ ॥
Subject
অথ কৃতবিবাহাঃ স্ত্রীপুরুষা অন্যোন্যং কথং বর্ত্তেরন্নিত্যাহ ॥ এখন বিবাহিত স্ত্রীপুরুষ পারস্পরিক কীরূপ ব্যবহার করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
আপো॒ হি ষ্ঠা ম॑য়ো॒ভুব॒স্তা ন॑ऽঊ॒র্জে দ॑ধাতন । ম॒হে রণা॑য়॒ চক্ষ॑সে ॥ ৫০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আপো হিষ্ঠেত্যস্য সিন্ধুদ্বীপ ঋষিঃ । আপো দেবতাঃ । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥