Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 5

83 Mantra
11/5
Devata- सविता देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- भुरिक्पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
यु॒जे वां॒ ब्रह्म॑ पू॒र्व्यं नमो॑भि॒र्वि श्लोक॑ऽएतु प॒थ्येव सू॒रेः। शृ॒ण्वन्तु॒ विश्वे॑ऽअ॒मृत॑स्य पु॒त्राऽआ ये धामा॑नि दि॒व्यानि॑ त॒स्थुः॥५॥

यु॒जे। वा॒म्। ब्रह्म॑। पू॒र्व्यम्। नमो॑भि॒रिति॒ नमः॑ऽभिः। वि। श्लोकः॑। ए॒तु॒। प॒थ्ये᳖वेति॑ प॒थ्या᳖ऽइव। सू॒रेः। शृ॒ण्वन्तु॑। विश्वे॑। अ॒मृत॑स्य। पु॒त्राः। आ। ये। धामा॑नि। दि॒व्यानि॑। त॒स्थुः ॥५ ॥

Mantra without Swara
युजे वाम्ब्रह्म पूर्व्यं नमोभिर्वि श्लोक एतु पथ्येव सूरेः । शृण्वन्तु विश्वेऽअमृतस्य पुत्राऽआ ये धामानि दिव्यानि तस्थुः ॥

युजे। वाम्। ब्रह्म। पूर्व्यम्। नमोभिरिति नमःऽभिः। वि। श्लोकः। एतु। पथ्येवेति पथ्याऽइव। सूरेः। शृण्वन्तु। विश्वे। अमृतस्य। पुत्राः। आ। ये। धामानि। दिव्यानि। तस्थुः॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে যোগশাস্ত্র জ্ঞানেচ্ছুক মনুষ্যগণ ! আপনার যেমন (শ্লোকঃ) সত্যবাণী সংযুক্ত (নমোভিঃ) সৎকার দ্বারা যাহা (পূর্ব্যম্) পূর্বের যোগিগণ প্রত্যক্ষ করিয়াছেন (ব্রহ্ম) সর্বাপেক্ষা ব্যাপক ঈশ্বরকে (য়ুজে) আমি স্বীয় আত্মা সহ যুক্ত করি । সেই ঈশ্বর (বাম্) তোমরা যোগানুষ্ঠান এবং উপদেশকারী উভয়কে (সূরেঃ) বিদ্বানের (পথ্যেব) উত্তম গত্যার্থ মার্গ প্রাপ্ত হয় সেইরূপ (ব্যেতু) বিবিধ প্রকারে প্রাপ্ত হও । যেমন (বিশ্বে) সকল (পুত্রাঃ) সুসন্তান তুল্য আজ্ঞাকারী মোক্ষপ্রাপ্ত বিদ্বান্গণ (অমৃতস্য) অবিনাশী ঈশ্বরের যোগ দ্বারা (দিব্যানি) সুখে প্রকাশিত (ধামানি) স্থানগুলিকে (আতস্থুঃ) সম্যক্ প্রকার প্রাপ্ত হন সেইরূপ আমরাও প্রাপ্ত হই ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । যোগাভ্যাস জ্ঞানেচ্ছুক ব্যক্তির উচিত যে, যোগে কুশল বিদ্বান্দিগের সঙ্গ করিবে । তাহাদের সঙ্গ দ্বারা যোগের বিধি অবগত হইয়া ব্রহ্মজ্ঞানের অভ্যাস করিবে । যেমন বিদ্বান্দিগের দ্বারা প্রকাশিত ধর্ম মার্গ দ্বারা সকলের সুখলাভ হয় সেইরূপ যোগাভ্যাসীর সঙ্গ দ্বারা যোগবিধি সহজেই প্রাপ্ত হয় । কোন জীবাত্মা এই সঙ্গ এবং ব্রহ্মজ্ঞানের অভ্যাস ব্যতীত পবিত্র হইয়া সব সুখ প্রাপ্ত করিতে পারে না এইজন্য সেই যোগবিধি সহ সকল মনুষ্য পরব্রহ্মের উপাসনা করিবে ॥ ৫ ॥
Subject
মনুষ্যাঃ পরব্রহ্মপ্রাপ্তিং কথং কুর্য়্যুরিত্যুপদিশ্যতে ॥ মনুষ্যগণ ঈশ্বর প্রাপ্তি কেমন ভাবে করিবে এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ু॒জে বাং॒ ব্রহ্ম॑ পূ॒র্ব্যং নমো॑ভি॒র্বি শ্লোক॑ऽএতু প॒থ্যে᳖ব সূ॒রেঃ । শৃ॒ণ্বন্তু॒ বিশ্বে॑ऽঅ॒মৃত॑স্য পু॒ত্রাऽআ য়ে ধামা॑নি দি॒ব্যানি॑ ত॒স্থুঃ ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ুজে বামিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । সবিতা দেবতা । ভুরিক্পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥