Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 49

83 Mantra
11/49
Devata- अग्निर्देवता Rishi- उत्कील ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
वि पाज॑सा पृ॒थुना॒ शोशु॑चानो॒ बाध॑स्व द्वि॒षो र॒क्षसो॒ऽअमी॑वाः। सु॒शर्म॑णो बृह॒तः शर्म॑णि स्याम॒ग्नेर॒हꣳ सु॒हव॑स्य॒ प्रणी॑तौ॥४९॥

वि। पाज॑सा। पृ॒थुना॑। शोशु॑चानः। बाध॑स्व। द्वि॒षः। र॒क्षसः॑। अमी॑वाः। सु॒शर्म्म॑ण॒ इति॑ सु॒ऽशर्म॑णः। बृ॒ह॒तः। शर्म॑णि। स्या॒म्। अ॒ग्नेः। अ॒हम्। सु॒हव॒स्येति॑ सु॒ऽहव॑स्य। प्रणी॑तौ। प्रनी॑ता॒विति॒ प्रऽनी॑तौ ॥४९ ॥

Mantra without Swara
वि पाजसा पृथुना शोशुचानो बाधस्व द्विषो रक्षसोऽअमीवाः । सुशर्मणो बृहतः शर्मणि स्यामग्नेरहँ सुहवस्य प्रणीतौ ॥

वि। पाजसा। पृथुना। शोशुचानः। बाधस्व। द्विषः। रक्षसः। अमीवाः। सुशर्म्मण इति सुऽशर्मणः। बृहतः। शर्मणि। स्याम्। अग्नेः। अहम्। सुहवस्येति सुऽहवस्य। प्रणीतौ। प्रनीताविति प्रऽनीतौ॥४९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে পতে ! আপনি (পৃথুনা) বিস্তৃত (বি) বিবিধ প্রকারের (পাজসা) বল সহ (শোশুচানঃ) শীঘ্র শুদ্ধতা পূর্বক সর্বদা ব্যবহার করিবেন এবং (অমীবাঃ) রোগের সমান প্রাণীদের পীড়াদায়িকা (রক্ষসঃ) দুষ্ট (দ্বিষঃ) শত্রুরূপ ব্যভিচারিণী স্ত্রীদিগকে (বাধস্ব) তাড়না করিবেন তাহা হইলে (বৃহতঃ) বৃহৎ (সুশর্মণঃ) অত্যন্ত শোভায়মান (সুহবস্য) সুন্দর নেওয়া-দেওয়া ব্যবহার যাহাতে হয়, এমন (অগ্নেঃ) অগ্নিতুল্য প্রকাশমান আপনার (শর্মণি) সুখকারক গৃহে এবং (প্রণীতৌ) উত্তম ধর্মযুক্ত নীতিতে (অহম্) আমি আপনার স্ত্রী (স্যাম) হইব ॥ ৪ঌ ॥
Essence
ভাবার্থঃ- বিবাহ সময়ে স্ত্রী-পুরুষদিগের উচিত যে, ব্যভিচার ত্যাগ করার প্রতিজ্ঞা করিয়া ব্যভিচারিণী স্ত্রী এবং লম্পট পুরুষদিগের সঙ্গ সর্বথা ত্যাগ করিয়া পরস্পর অত্যন্ত বিষয়াসক্তি ত্যাগ করিয়া এবং ঋতুগামী হইয়া পারস্পরিক প্রীতি সহ পরাক্রমশালী সন্তান উৎপন্ন করিবে কেননা স্ত্রী বা পুরুষদের জন্য অপ্রিয়, আয়ুনাশক, নিন্দাযোগ্য কর্ম ব্যভিচার তুল্য দ্বিতীয় নাই এইজন্য এই ব্যভিচার কর্ম সর্বতঃ পরিত্যাগ করিয়া এবং ধর্মাচরণ করিয়া পূর্ণ অবস্থার সুখ ভোগ কর ॥ ৪ঌ ॥
Subject
বিবাহসময়ে স্ত্রীপুরুষৌ কিং কিং প্রতিজানীয়াতামিত্যুপদিশ্যতে ॥ বিবাহের সময় স্ত্রীও পুরুষ কী কী প্রতিজ্ঞা করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বি পাজ॑সা পৃ॒থুনা॒ শোশু॑চানো॒ বাধ॑স্ব দ্বি॒ষো র॒ক্ষসো॒ऽঅমী॑বাঃ । সু॒শর্ম॑ণো বৃহ॒তঃ শর্ম॑ণি স্যাম॒গ্নের॒হꣳ সু॒হব॑স্য॒ প্রণী॑তৌ ॥ ৪ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বি পাজসেত্যস্যোৎকীল ঋষিঃ । অগ্নির্দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥