Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 47

83 Mantra
11/47
Devata- अग्निर्देवता Rishi- त्रित ऋषिः Chhand- विराड् ब्राह्मी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
ऋ॒तꣳ स॒त्यमृ॒तꣳ स॒त्यम॒ग्निं पु॑री॒ष्यमङ्गिर॒स्वद्भ॑रामः। ओष॑धयः॒ प्रति॑मोदध्वम॒ग्निमे॒तꣳ शि॒वमा॒यन्त॑म॒भ्यत्र॑ यु॒ष्माः। व्यस्य॒न् विश्वा॒ऽअनि॑रा॒ऽअमी॑वा नि॒षीद॑न्नो॒ऽअप॑ दुर्म॒तिं ज॑हि॥४७॥

ऋ॒तम्। स॒त्यम्। ऋ॒तम्। स॒त्यम्। अ॒ग्निम्। पु॒री॒ष्य᳖म्। अ॒ङ्गि॒र॒स्वत्। भ॒रा॒मः॒। ओष॑धयः। प्रति॑। मो॒द॒ध्व॒म्। अ॒ग्निम्। ए॒तम्। शि॒वम्। आ॒यन्त॒मित्या॒ऽयन्त॑म्। अ॒भि। अत्र॑। यु॒ष्माः। व्यस्य॒न्निति॑ वि॒ऽअस्य॑न्। विश्वाः॑। अनि॑राः। अमी॑वाः। नि॒षीद॑न्। नि॒सीद॒न्निति॑ नि॒ऽसीद॑न्। नः॒। अप॑। दु॒र्म॒तिमिति॑ दुःऽम॒तिम्। ज॒हि॒ ॥४७ ॥

Mantra without Swara
ऋतँ सत्यमृतँ सत्यमम्ग्निम्पुरीष्यमङ्गिरस्वद्भरामः । ओषधयः प्रतिमोदध्वमग्निमेतँ शिवमायन्तमभ्यत्र युष्माः । व्यस्यन्विश्वाऽअनिराऽअमीवा निषीदन्नो अप दुर्मतिञ्जहि ॥

ऋतम्। सत्यम्। ऋतम्। सत्यम्। अग्निम्। पुरीष्यम्। अङ्गिरस्वत्। भरामः। ओषधयः। प्रति। मोदध्वम्। अग्निम्। एतम्। शिवम्। आयन्तमित्याऽयन्तम्। अभि। अत्र। युष्माः। व्यस्यन्निति विऽअस्यन्। विश्वाः। अनिराः। अमीवाः। निषीदन्। निसीदन्निति निऽसीदन्। नः। अप। दुर्मतिमिति दुःऽमतिम्। जहि॥४७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে সুসন্তানগণ ! যেমন আমরা (ঋতম্) যথার্থ (সত্যম্) নাশরহিত (ঋতম্) অব্যভিচারী (সত্যম্) সৎপুরুষদিগের মধ্যে শ্রেষ্ঠ তথা সত্য মানা, বলা ও করা (পুরীষ্যম্) রক্ষার সাধনগুলির মধ্যে উত্তম (অগ্নিম্) বিদ্যুৎকে (অঙ্গিরস্বৎ) বায়ুর তুল্য (ভরামঃ) ধারণ করি (এতম্) এই পূর্বোক্ত (আয়ন্তম্) প্রাপ্ত (শিবম্) মঙ্গলকারী (অগ্নিম্) বিদ্যুৎ প্রাপ্ত হইয়া তোমরাও (অভিমোদধ্বম্) আনন্দিত থাক (ওষধয়ঃ) যে যবাদি ওষধি (য়ুষ্মাঃ) তোমাদের (প্রতি) জন্য প্রাপ্ত হইবে তাহাকে আমরা ধারণ করি সেইরূপ তোমরাও করিও । হে বৈদ্য ! আপনি (বিশ্বাঃ) সব (অনিরাঃ) যাহা নিরন্তর প্রদান করার যোগ্য নহে (অমীবাঃ) এমন রোগের পীড়া (ব্যস্যন্) বহু প্রকারে পৃথক করিবেন এবং (অত্র) এই আয়ুর্বেদ বিদ্যায়(নিষীদন্) স্থিত হইয়া (নঃ) আমাদের (দুর্মতিম্) দুষ্ট বুদ্ধিকে (অপজহি) সর্ব প্রকার দূর করুন । সকলে এইভাবে এই বৈদ্যর নিকট প্রার্থনা করিও ॥ ৪৭ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! তোমাদিগের উচিত যে, যথার্থ অবিনাশী পরকারণ ব্রহ্ম, দ্বিতীয় কারণ যথার্থ অবিনাশী অব্যক্ত জীব, সত্যভাষণাদি তথা প্রকৃতি হইতে উৎপন্ন অগ্নি ও ওষধি প্রভৃতি পদার্থসমূহের ধারণ দ্বারা শরীরের জ্বরাদি রোগ এবং আত্মার অবিদ্যাদি দোষ মুক্ত করিয়া মদ্যাদি দ্রব্য ত্যাগ করিয়া সুবুদ্ধি উৎপন্ন কর এবং সুখ প্রাপ্ত হইয়া নিত্য আনন্দে মগ্ন থাক এবং কখনও ইহার বিপরীত আচরণ করিয়া সুখ ত্যাগ করিয়া দুঃখ সাগরে নিমগ্ন হইও না ॥ ৪৭ ॥
Subject
মনুষ্যৈঃ কিং কিমাচরণীয়ং কিং কিং চ ত্যক্তব্যমিত্যাহ ॥ মনুষ্যদিগের কী কী আচরণ করা এবং কী কী ত্যাগ করা উচিত এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ঋ॒তꣳ স॒ত্যমৃ॒তꣳ স॒ত্যম॒গ্নিং পু॑রী॒ষ্য᳖মঙ্গির॒স্বদ্ভ॑রামঃ । ওষ॑ধয়ঃ॒ প্রতি॑ মোদধ্বম॒গ্নিমে॒তꣳ শি॒বমা॒য়ন্ত॑ম॒ভ্যত্র॑ য়ু॒ষ্মাঃ । ব্যস্য॒ন্ বিশ্বা॒ऽঅনি॑রা॒ऽঅমী॑বা নি॒ষীদ॑ন্নো॒ऽঅপ॑ দুর্ম॒তিং জ॑হি ॥ ৪৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ঋতমিত্যস্য ত্রিত ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাড্ ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥