Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 42

83 Mantra
11/42
Devata- अग्निर्देवता Rishi- कण्व ऋषिः Chhand- उपरिष्टाद् बृहती Swara- मध्यमः
Mantra with Swara
ऊ॒र्ध्वऽऊ॒ षु ण॑ऽऊ॒तये॒ तिष्ठा॑ दे॒वो न स॑वि॒ता। ऊ॒र्ध्वो वाज॑स्य॒ सनि॑ता॒ यद॒ञ्जिभि॑र्वा॒घद्भि॑र्वि॒ह्वया॑महे॥४२॥

ऊ॒र्ध्वः। ऊ॒ इत्यूँ॑। सु। नः॒। ऊ॒तये॑। तिष्ठ॑। दे॒वः। न। स॒वि॒ता। ऊ॒र्ध्वः। वाज॑स्य। सनि॑ता। यत्। अ॒ञ्जिभि॒रित्य॒ञ्जिऽभिः॑। वा॒घद्भि॒रिति॑ वा॒घत्ऽभिः॑। वि॒ह्वया॑महे॒ इति॑ वि॒ह्वया॑महे ॥४२ ॥

Mantra without Swara
ऊर्ध्वऽऊ षु णऽऊतये तिष्ठा देवो न सविता । ऊर्ध्वा वाजस्य सनिता यदञ्जिभिर्वाघद्भिर्विह्वयामहे ॥

ऊर्ध्वः। ऊ इत्यूँ। सु। नः। ऊतये। तिष्ठ। देवः। न। सविता। ऊर्ध्वः। वाजस्य। सनिता। यत्। अञ्जिभिरित्यञ्जिऽभिः। वाघद्भिरिति वाघत्ऽभिः। विह्वयामहे इति विह्वयामहे॥४२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে অধ্যাপক বিদ্বান্ ! আপনি (ঊর্ধ্বঃ) ঊপর আকাশে স্থিত (দেবঃ) প্রকাশক (সবিতা) সূর্য্য (ন) সদৃশ (নঃ) আমাদের (ঊতয়ে) রক্ষাদি হেতু (সুতিষ্ঠ) সম্যক্ প্রকার স্থিত হউন (য়ৎ) যে আপনি (অঞ্জিভিঃ) প্রকটকারী কিরণসদৃশ (বাঘদ্ভিঃ) যুদ্ধবিদ্যায় কুশল বুদ্ধিমান সহ (বাজস্য) বিজ্ঞানের (সনিতা) সেবনকারী হউন । (উ) আপনাকেই আমরা (বিহ্বয়ামহে) বিশেষ করিয়া আহ্বান করি ॥ ৪২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । অধ্যাপক ও উপদেশক বিদ্বানের উচিত যে, যেমন সূর্য্য ভূমি ও চন্দ্রাদি লোক হইতে ঊপর স্থিত হইয়া নিজ কিরণ দ্বারা সব জগতের রক্ষা হেতু আলোক প্রদান করে, সেইরূপ উত্তম গুণ দ্বারা বিদ্যা ও ন্যায়ের প্রকাশ করিয়া সব প্রজাদিগকে সর্বদা সুশোভিত করিবেন ॥ ৪২ ॥
Subject
পুনর্বিদ্বৎকৃত্যমাহ ॥ পুনঃ উক্ত বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ঊ॒র্ধ্বऽঊ॒ ষু ণ॑ऽঊ॒তয়ে॒ তিষ্ঠা॑ দে॒বো ন স॑বি॒তা । ঊ॒র্ধ্বো বাজ॑স্য॒ সনি॑তা॒ য়দ॒ঞ্জিভি॑র্বা॒ঘদ্ভি॑র্বি॒হ্বয়া॑মহে ॥ ৪২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ঊর্ধ্ব ইত্যস্য কণ্ব ঋষিঃ । অগ্নির্দেবতা । উপরিষ্টাদ্ বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥