Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 41

83 Mantra
11/41
Devata- अग्निर्देवता Rishi- विश्वमना ऋषिः Chhand- भुरिगनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
उदु॑ तिष्ठ स्वध्व॒रावा॑ नो दे॒व्या धि॒या। दृ॒शे च॑ भा॒सा बृ॑ह॒ता सु॑शु॒क्वनि॒राग्ने॑ याहि सुश॒स्तिभिः॑॥४१॥

उत्। ऊँ॒ इत्यूँ॑। ति॒ष्ठ॒। स्व॒ध्व॒रेति॑ सुऽअध्वर। अव॑। नः॒। दे॒व्या। धि॒या। दृ॒शे। च॒। भा॒सा। बृ॒ह॒ता। सु॒शु॒क्वनि॒रिति॑ सुऽशु॒क्वनिः॑। आ। अ॒ग्ने॒। या॒हि॒। सु॒श॒स्तिभि॒रिति॑ सुश॒स्तिऽभिः॑ ॥४१ ॥

Mantra without Swara
उदु तिष्ठ स्वध्वरावा नो देव्या धिया । दृशे च भासा बृहता शुशुक्वनिराग्ने याहि सुशस्तिभिः ॥

उत्। ऊँ इत्यूँ। तिष्ठ। स्वध्वरेति सुऽअध्वर। अव। नः। देव्या। धिया। दृशे। च। भासा। बृहता। सुशुक्वनिरिति सुऽशुक्वनिः। आ। अग्ने। याहि। सुशस्तिभिरिति सुशस्तिऽभिः॥४१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (স্বধ্বর) সুমাননীয় ব্যবহার সম্পন্ন সজ্জন বিদ্বান্ গৃহস্থ ! আপনি নিরন্তর (উত্তিষ্ঠ) পুরুষার্থ পূর্বক উন্নতি প্রাপ্ত হইয়া অন্য মনুষ্যাদিগকে সর্বদা প্রাপ্ত করাইতে থাকুন । (দেব্যা) শুদ্ধ বিদ্যা এবং শিক্ষাযুক্ত (ধিয়া) বুদ্ধি অথবা ক্রিয়া দ্বারা (নঃ) আমাদিগকে রক্ষা করুন । হে (অগ্নে) অগ্নিসদৃশ প্রকাশমান । (সুশুক্বনিঃ) সুষ্ঠু, পবিত্র পদার্থের বিভাজনকারী আপনি (উ) তর্ক সহ (দৃশে) দেখিতে (বৃহতা) বৃহৎ (ভাসা) প্রকাশরূপ সূর্য্যতুল্য (সুশস্তিভিঃ) সুন্দর প্রশংসিত গুণ সহ সব বিদ্যাকে (আ, য়াহি) প্রাপ্ত হউন (চ) এবং আমাদের জন্যও সব বিদ্যাকে প্রাপ্ত করুন ॥ ৪১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । বিদ্বান্দিগের উচিত যে, শুদ্ধ বিদ্যা ও বুদ্ধির দান দ্বারা সকল মনুষ্যকে সর্বদা রক্ষা করিবে কেননা সুশিক্ষা বিনা মনুষ্যদিগের সুখের জন্য অন্য কোনও আশ্রয় নেই । এই জন্য সকলের উচিত যে, আলস্য ও কপটাদি কুকর্ম ত্যাগ করিয়া বিদ্যা প্রচার হেতু সর্বদা সচেষ্ট থাকিবে ॥ ৪১ ॥
Subject
পুনর্বিদ্বৎকৃত্যমাহ ॥ পুনরায় বিদ্বান্দের কৃত্য পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
উদু॑ তিষ্ঠ স্বধ্ব॒রাবা॑ নো দে॒ব্যা ধি॒য়া । দৃ॒শে চ॑ ভা॒সা বৃ॑হ॒তা সু॑শু॒ক্বনি॒রাগ্নে॑ য়াহি সুশ॒স্তিভিঃ॑ ॥ ৪১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উদু তিষ্ঠেত্যস্য বিশ্বমনা ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥