Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 4

83 Mantra
11/4
Devata- सविता देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- जगती Swara- निषादः
Mantra with Swara
यु॒ञ्जते॒ मन॑ऽउ॒त यु॑ञ्जते॒ धियो॒ विप्रा॒ विप्र॑स्य बृह॒तो वि॑प॒श्चितः॑। वि होत्रा॑ दधे वयुना॒विदेक॒ऽइन्म॒ही दे॒वस्य॑ सवि॒तुः परि॑ष्टुतिः॥४॥

यु॒ञ्जते॑। मनः॑। उ॒त। यु॒ञ्ज॒ते। धियः॑। विप्राः॑। विप्र॑स्य। बृ॒ह॒तः। वि॒प॒श्चित॒ इति॑ विपः॒ऽचितः॑। वि। होत्राः॑। द॒धे॒। व॒यु॒ना॒वित्। व॒यु॒ना॒विदिति॑ वयुन॒ऽवित्। एकः॑। इत्। म॒ही। दे॒वस्य॑। स॒वि॒तुः। परि॑ष्टुतिः। परि॑स्तुति॒रिति॒ परि॑ऽस्तुतिः ॥४ ॥

Mantra without Swara
युञ्जते मनऽउत युञ्जते धियो विप्रा विप्रस्य बृहतो विपश्चितः । वि होत्रा दधे वयुनाविदेकऽइन्मही देवस्य सवितुः परिष्टुतिः ॥

युञ्जते। मनः। उत। युञ्जते। धियः। विप्राः। विप्रस्य। बृहतः। विपश्चित इति विपःऽचितः। वि। होत्राः। दधे। वयुनावित्। वयुनाविदिति वयुनऽवित्। एकः। इत्। मही। देवस्य। सवितुः। परिष्टुतिः। परिस्तुतिरिति परिऽस्तुतिः॥४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে (হোত্রঃ) দান দেওয়া-নেওয়ার স্বভাবযুক্ত (বিপ্রাঃ) বুদ্ধিমান্ পুরুষ যে (বৃহতঃ) বৃহৎ (বিপশ্চিতঃ) সম্পূর্ণ বিদ্যাযুক্ত আপ্ত পুরুষের সমান বর্ত্তমান (বিপ্রস্য) সব শাস্ত্র্জ্ঞাতা বুদ্ধিমান্ পুরুষ হইতে বিদ্যা প্রাপ্ত বিদ্বান্ দিগের হইতে বিজ্ঞানযুক্ত ব্যক্তি (সবিতুঃ) সর্ব জগতের উৎপন্নকারী এবং (দেবস্য) সকলের প্রকাশক জগদীশ্বরের (মহী) মহতী (পরিষ্টুতিঃ) সর্ব প্রকারের স্তুতি, সেই তত্ত্বজ্ঞান বিষয়ে যেমন (মনঃ) স্বীয় চিত্তকে (য়ুঞ্জতে) সমাধান করে (উত) এবং (ধিয়ঃ) স্বীয় বুদ্ধিসকলকে (য়ুঞ্জতে) যুক্ত করে সেইরূপ (বয়ুনাবিৎ) প্রকৃষ্ট জ্ঞানযুক্ত (একঃ) অন্যের সাহায্যের অপেক্ষা হইতে রহিত (ইৎ) ই আমি (বিদধে) বিধান করি ॥ ৪ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যে নিয়মপূর্বক আহার-বিহারকারী জিতেন্দ্রিয় পুরুষগণ নিভৃত স্থানে পরমাত্মা সহ নিজ আত্মাকে যুক্ত করেন, তাঁহারাই তত্ত্বজ্ঞান প্রাপ্ত হইয়া নিত্যই সুখভোগ করে ॥ ৪ ॥
Subject
য়োগাভ্যাসং কৃত্বা মনুষ্যাঃ কিং কুর্য়্যুরিত্যাহ ॥ যোগাভ্যাস করিয়া মনুষ্য কী করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ু॒ঞ্জতে॒ মন॑ऽউ॒ত য়ু॑ঞ্জতে॒ ধিয়ো॒ বিপ্রা॒ বিপ্র॑স্য বৃহ॒তো বি॑প॒শ্চিতঃ॑ । বি হোত্রা॑ দধে বয়ুনা॒বিদেক॒ऽইন্ম॒হী দে॒বস্য॑ সবি॒তুঃ পরি॑ষ্টুতিঃ ॥ ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ুঞ্জত ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । সবিতা দেবতা । জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥