Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 35

83 Mantra
11/35
Devata- होता देवता Rishi- देवश्रवदेववातावृषी Chhand- निचृत्त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
सीद॑ होतः॒ स्वऽउ॑ लो॒के चि॑कि॒त्वान्त्सा॒दया॑ य॒ज्ञꣳ सु॑कृ॒तस्य॒ योनौ॑। दे॒वा॒वीर्दे॒वान् ह॒विषा॑ यजा॒स्यग्ने॑ बृ॒हद्यज॑माने॒ वयो॑ धाः॥३५॥

सीद॑। हो॒त॒रिति॑ होतः। स्वे। ऊँ॒ इत्यूँ॑। लो॒के। चि॒कि॒त्वान्। सा॒दय॑। य॒ज्ञम्। सु॒कृ॒तस्येति॑ सुऽकृ॒तस्य॑। योनौ॑। दे॒वा॒वीरिति॑ देवऽअ॒वीः। दे॒वान्। ह॒विषा॑। य॒जा॒सि॒। अग्ने॑। बृ॒हत्। यज॑माने। वयः॑। धाः॒ ॥३५ ॥

Mantra without Swara
सीद होतः स्वऽउ लोके चिकित्वान्सादया यज्ञँ सुकृतस्य योनौ । देवावीर्देवान्हविषा यजास्यग्ने बृहद्यजमाने वयो धाः ॥

सीद। होतरिति होतः। स्वे। ऊँ इत्यूँ। लोके। चिकित्वान्। सादय। यज्ञम्। सुकृतस्येति सुऽकृतस्य। योनौ। देवावीरिति देवऽअवीः। देवान्। हविषा। यजासि। अग्ने। बृहत्। यजमाने। वयः। धाः॥३५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) তেজস্বী বিদ্বান্ ! (হোতঃ) দানদাতা (চিকিত্বান্) বিজ্ঞানের সঙ্গে যুক্ত আপনি (লোকে) দর্শনের যোগ্য (স্বে) সুখে (সীদ) স্থিত হউন । (সুকতস্য) সুষ্ঠুকৃত কর্মের ধার্মিক ব্যক্তিদের (য়োনৌ) কারণে (য়জ্ঞম্) ধর্মযুক্ত রাজ্য ও প্রজার ব্যবহারকে (সাদয়) প্রাপ্ত করান । (দেবাবীঃ) বিদ্বান্দিগের দ্বারা রক্ষিত এবং শিক্ষিত হইয়া আপনি (হবিষা) আদান-প্রদান যোগ্য ন্যায় দ্বারা (দেবান্) বিদ্বান্দিগের অথবা দিব্য গুণাদিকে (য়জাসি) সৎকার সেবা সংযোগ করুন (য়জমানে) রাজাদি মনুষ্য মধ্যে (বয়ঃ) দীর্ঘ আয়ু (ধাঃ) ধারণ করুন ॥ ৩৫ ॥
Essence
ভাবার্থঃ- বিদ্বান্দিগের উচিত যে, এই জগতে দুইটি কর্ম সর্বদা করিবেন । প্রথম ব্রহ্মচর্য্য পালন ও জিতেন্দ্রিয় হওয়ার শিক্ষা দ্বারা শরীরকে রোগরহিত, বলযুক্ত এবং পূর্ণ আয়ুযুক্ত করিবেন । দ্বিতীয় বিদ্যা ও ক্রিয়ার কুশলতা গ্রহণ করিয়া আত্মার বল সম্যক্ প্রকারে সাধিত করিবেন যাহাতে সকল মনুষ্য শরীর ও আত্মবলে যুক্ত হইয়া সর্ব কালে আনন্দ ভোগ করে ॥ ৩৫ ॥
Subject
পুনর্বিদুষঃ কিং কৃত্যমস্তীত্যাহ ॥ পুনঃ বিদ্বান্দিগের কী কর্ম এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সীদ॑ হোতঃ॒ স্বऽউ॑ লো॒কে চি॑কি॒ত্বান্ৎসা॒দয়া॑ য়॒জ্ঞꣳ সু॑কৃ॒তস্য॒ য়োনৌ॑ । দে॒বা॒বীর্দে॒বান্ হ॒বিষা॑ য়জা॒স্যগ্নে॑ বৃ॒হদ্যজ॑মানে॒ বয়ো॑ ধাঃ ॥ ৩৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সীদেত্যস্য দেবশ্রবো দেববাতাবৃষী । হোতা দেবতা । নিচৃিৎত্রষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥