Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 34

83 Mantra
11/34
Devata- अग्निर्देवता Rishi- भारद्वाज ऋषिः Chhand- निचृद्गायत्री Swara- षड्जः
Mantra with Swara
तमु॑ त्वा पा॒थ्यो वृषा॒ समी॑धे दस्यु॒हन्त॑मम्। ध॒न॒ञ्ज॒यꣳ रणे॑रणे॥३४॥

तम्। ऊ॒ इत्यूँ॑। त्वा॒। पा॒थ्यः। वृषा॑। सम्। ई॒धे॒। द॒स्यु॒हन्त॑म॒मिति॑ दस्यु॒हन्ऽत॑मम्। ध॒न॒ञ्ज॒यमिति॑ धनम्ऽज॒यम्। रणे॑रण॒ इति॒ रणे॑ऽरणे ॥३४ ॥

Mantra without Swara
तमु त्वा पाथ्यो वृषा समीधे दस्युहन्तमम् । धनञ्जयँ रणेरणे ॥

तम्। ऊ इत्यूँ। त्वा। पाथ्यः। वृषा। सम्। ईधे। दस्युहन्तममिति दस्युहन्ऽतमम्। धनञ्जयमिति धनम्ऽजयम्। रणेरण इति रणेऽरणे॥३४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বীর পুরুষ ! আপনি (পাথ্যঃ) অন্ন জলাদি পদার্থের সিদ্ধিতে কুশল (বৃষ্ণা) পরাক্রমী (রণেরণে) প্রত্যেক যুদ্ধে শূরতা আদি যুক্ত বিদ্বান্, (তম্) পূর্বোক্ত পদার্থবিদ্যা জ্ঞাতা (ধনঞ্জয়ম্) শত্রুদিগের ধনবিজয়ী (উ) এবং (দস্যুহন্তমম্) অতিশয় করিয়া ডাকাইতদের নিধনকারী (ত্বা) আপনাকে বীরদিগের সৈন্য রাজধর্মের শিক্ষা দ্বারা (সমীধে) প্রদীপ্ত করুক ॥ ৩৪ ॥
Essence
ভাবার্থঃ- রাজাদি রাজপুরুষদিগের কর্তব্য যে, আপ্ত ধর্মাত্মা বিদ্বান্দিগের নিকট হইতে বিনয় ও যুদ্ধবিদ্যা প্রাপ্ত হইয়া প্রজার রক্ষা হেতু চোরদিগকে মারিয়া শত্রুদিগকে জিতিয়া পরম ঐশ্বর্য্যের উন্নতি করুক ॥ ৩৪ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ উক্ত বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তমু॑ ত্বা পা॒থ্যো বৃষা॒ সমী॑ধে দস্যু॒হন্ত॑মম্ । ধ॒ন॒ঞ্জ॒য়ꣳ রণে॑রণে ॥ ৩৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তমু ত্বেত্যস্য ভারদ্বাজ ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥