Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 33

83 Mantra
11/33
Devata- अग्निर्देवता Rishi- भारद्वाज ऋषिः Chhand- निचृद्गायत्री Swara- षड्जः
Mantra with Swara
तमु॑ त्वा द॒ध्यङ्ङृषिः॑ पु॒त्रऽई॑धे॒ऽअथ॑र्वणः। वृ॒त्र॒हणं॑ पुरन्द॒रम्॥३३॥

तम्। ऊ॒ इत्यूँ॑। त्वा॒। द॒ध्यङ्। ऋषिः॑। पु॒त्रः। ई॒धे॒। अथ॑र्वणः। वृ॒त्र॒हण॑म्। वृ॒त्र॒हन॒मिति॑ वृत्र॒ऽहन॑म्। पु॒र॒न्द॒रमिति॑ पुरम्ऽद॒रम् ॥३३ ॥

Mantra without Swara
तमु त्वा दध्यङ्ङृषिः पुत्र ईधेऽअथर्वणः । वृत्रहणम्पुरंदरम् ॥

तम्। ऊ इत्यूँ। त्वा। दध्यङ्। ऋषिः। पुत्रः। ईधे। अथर्वणः। वृत्रहणम्। वृत्रहनमिति वृत्रऽहनम्। पुरन्दरमिति पुरम्ऽदरम्॥३३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে রাজন্ ! যেমন (অথর্বণঃ) রক্ষক বিদ্বানের (পুত্রঃ) পবিত্র শিষ্য (দধ্যঙ্) সুখদায়ক অগ্নি আদি পদার্থ প্রাপ্ত হইয়া (ঋষিঃ) বেদার্থের জ্ঞাতা (উ) তর্ক-বিতর্ক সহ সম্পূর্ণ বিদ্যাবেত্তা, যে (বৃত্রহণম্) সূর্য্যের ন্যায় শত্রুদিগকে নিধনকারী এবং (পুরন্দরম্) শত্রুদের নগরগুলিকে ধ্বংসকারী আপনাকে (ঈধে) তেজস্বী করে সেইরূপ (তম, ত্বা) আপনাকে সব বিদ্বান্ ব্যক্তিগণ বিদ্যা ও বিনয় দ্বারা উন্নতিযুক্ত করুক ॥ ৩৩ ॥
Essence
ভাবার্থঃ- যে সব পুরুষ বা স্ত্রী সাঙ্গোপাঙ্গ সার্থক বেদাধ্যয়ন করিয়া বিদ্বান্ অথবা বিদুষী হইয়া থাকেন তাহারা রাজপুত ও রাজকন্যাদিগকে বিদ্বান্ ও বিদুষী করিয়া তাহাদিগের দ্বারা ধর্মানুকূল রাজ্য তথা প্রজার ব্যবহার করাইবেন ॥ ৩৩ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ উক্ত বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তমু॑ ত্বা দ॒ধ্যঙ্ঙৃষিঃ॑ পু॒ত্রऽঈ॑ধে॒ऽঅথ॑র্বণঃ । বৃ॒ত্র॒হণং॑ পুরন্দ॒রম্ ॥ ৩৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তমু ত্বেত্যস্য ভারদ্বাজ ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥