Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 11 / Mantra 1

83 Mantra
11/1
Devata- सविता देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- विराडार्ष्यनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
यु॒ञ्जा॒नः प्र॑थ॒मं मन॑स्त॒त्त्वाय॑ सवि॒ता धियः॑। अ॒ग्नेर्ज्योति॑र्नि॒चाय्य॑ पृथि॒व्याऽअध्याभ॑रत्॥१॥

यु॒ञ्जा॒नः। प्र॒थ॒मम्। मनः॑। त॒त्त्वाय॑। स॒वि॒ता। धियः॑। अ॒ग्नेः। ज्योतिः॑। नि॒चाय्येति॑ नि॒चाऽय्य॑। पृ॒थि॒व्याः। अधि॑। आ। अ॒भ॒र॒त् ॥१ ॥

Mantra without Swara
युञ्जानः प्रथमम्मनस्तत्वाय सविता धियः । अग्नेर्ज्यातिर्निचाय्य पृथिव्या अध्याभरत् ॥

युञ्जानः। प्रथमम्। मनः। तत्त्वाय। सविता। धियः। अग्नेः। ज्योतिः। निचाय्येति निचाऽय्य। पृथिव्याः। अधि। आ। अभरत्॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে (সবিতা) ঐশ্বর্য্যকামী মনুষ্য (তত্ত্বায়) সেই পরমেশ্বরাদি পদার্থের জ্ঞান হেতু (প্রথমম্) প্রথমে (মনঃ) বিচারস্বরূপ অন্তঃকরণের বৃত্তিগুলিকে এবং (ধিয়ঃ) ধারণা রূপ অন্তকরণের বৃত্তিগুলিকে (য়ুঞ্জানঃ) যোগাভ্যাস এবং ভূগর্ভবিদ্যা সহিত যুক্ত করিয়া (অগ্নৈঃ) পৃথিবী আদিতে স্থিত বিদ্যুতের (জ্যোতিঃ) প্রকাশকে (নিচায়্য) নিশ্চয় করিয়া (পৃথিব্যাঃ) ভূমির (অধি) ঊপর (আভরৎ) সম্যক্ প্রকারে ধারণ করে, সে যোগী ও ভূগর্ভ বিদ্যার জ্ঞাতা হয় ॥ ১ ॥
Essence
ভাবার্থঃ- যে পুরুষ যোগাভ্যাস ও ভূগর্ভবিদ্যা করিতে চায় সে যমাদি যোগের অঙ্গ এবং ক্রিয়া-কৌশল দ্বারা স্বীয় হৃদয় শুদ্ধ করিয়া তত্ত্বগুলি অবগত হওয়ার জন্য বুদ্ধি প্রাপ্ত করিয়া এবং ইহাদের গুণ-কর্ম তথা স্বভাব দ্বারা জানিয়া উপযোগিতা গ্রহণ করুক । পুনরায় যে প্রকাশমান সূর্য্যাদি পদার্থ আছে তাহাদের প্রকাশক ঈশ্বর, তাহাকে জানিয়া এবং স্বীয় আত্মা নিশ্চয় করিয়া নিজ এবং অপরের সব প্রযোজন সিদ্ধ করুক ॥ ১ ॥
Subject
॥ ও৩ম্ ॥ অথৈকাদশাধ্যায়ারম্ভঃও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ অথ য়োগাভ্যাসভূগর্ভবিদ্যোপদেশমাহ ॥ এখন একাদশ অধ্যায়ের আরম্ভ করা হইতেছে । ইহার প্রথম মন্ত্রে যোগাভ্যাস এবং ভূগর্ভবিদ্যার উপদেশ দেওয়া হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ু॒ঞ্জা॒নঃ প্র॑থ॒মং মন॑স্ত॒ত্ত্বায়॑ সবি॒তা ধিয়ঃ॑ । অ॒গ্নের্জ্যোতি॑র্নি॒চায়্য॑ পৃথি॒ব্যাऽঅধ্যাऽऽऽভ॑রৎ ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ুঞ্জান ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । সবিতা দেবতা । বিরাডার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥