Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 10 / Mantra 7

34 Mantra
10/7
Devata- वरुणो देवता Rishi- वरुण ऋषिः Chhand- विराट् आर्षी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
स॒ध॒मादो॑ द्यु॒म्निनी॒राप॑ऽए॒ताऽअना॑धृष्टाऽअप॒स्यो वसा॑नाः। प॒स्त्यासु चक्रे॒ वरु॑णः स॒धस्थ॑मपा शिशु॑र्मा॒तृत॑मास्व॒न्तः॥७॥

स॒ध॒माद॒ इति॑ सध॒ऽमादः॑। द्यु॒म्निनीः॑। आपः॑। ए॒ताः। अना॑धृष्टाः। अ॒प॒स्यः᳕। वसा॑नाः। प॒स्त्या᳖सु। च॒क्रे॒। वरु॑णः। स॒धस्थ॒मिति॑ स॒धऽस्थ॑म्। अ॒पाम्। शिशुः॑। मा॒तृत॑मा॒स्विति॑ मा॒तृऽत॑मासु। अ॒न्तरित्य॒न्तः ॥७॥

Mantra without Swara
सधमादो द्युम्निनीरापऽएताऽअनाधृष्टाऽअपस्यो वसानाः । पस्त्यासु चक्रे वरुणः सधस्थमपाँ शिशुर्मातृतमास्वन्तः ॥

सधमाद इति सधऽमादः। द्युम्निनीः। आपः। एताः। अनाधृष्टाः। अपस्यः। वसानाः। पस्त्यासु। चक्रे। वरुणः। सधस्थमिति सधऽस्थम्। अपाम्। शिशुः। मातृतमास्विति मातृऽतमासु। अन्तरित्यन्तः॥७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যিনি (বরুণঃ) শ্রেষ্ঠ রাজা হন তিনি (এতাঃ) বিদ্যা ও সুশিক্ষা প্রাপ্ত, (সধমাদঃ) এক সঙ্গে প্রসন্নবতী (দ্যুম্নিনীঃ) প্রশংসনীয় ধন, কীর্ত্তি যুক্তা (অনাধৃষ্টাঃ) নির্ভয়া (আপঃ) জলের সমান শান্তিযুক্তা (বসানাঃ) বস্ত্র ও আভূষণে আচ্ছাদিতা (পস্তাসু) গৃহের (অপস্যঃ) কর্মে দক্ষ, বিদুষী স্ত্রী লাভ করিবেন, সেই সব (অপাম্) বিদ্যায় ব্যাপ্ত স্ত্রীদের যে (শিশু) শিশু হয় তাহাকে (মাতৃতমাসু) অতি মান্য কারিণী ধাত্রীদের (অন্তঃ) সমীপ (সধস্থম) এক সমীপস্থানে শিক্ষা হেতু রাখিবে ॥ ৭ ॥
Essence
ভাবার্থঃ- রাজার উচিত যে, স্বীয় রাজ্যে প্রযত্ন সহ সব স্ত্রীদেরকে বিদ্বান্ এবং তাদের হইতে উৎপন্ন বালকদিগকে বিদ্যাযুক্ত ধাত্রীদের কাছে রাখিবে যাহাতে কোন বালক বিদ্যা ও সুশিক্ষা বিনা না থাকে এবং স্ত্রীও দুর্বল না হয় ॥ ৭ ॥
Subject
রাজ্ঞামিদমাবশ্যকং য়ৎসর্বস্যাঃ প্রজায়াঃ স্বকুলস্য চাপত্যানি ব্রহ্মচর্য়েণ বিদ্যাসুশিক্ষান্বিতানি কার্য়্যাণীত্যাহ ॥ রাজাদের ইহা অবশ্যই উচিত যে, সব প্রজা এবং স্বীয় কুলের বালকদিগকে ব্রহ্মচর্য্য সহ বিদ্যা ও সুশিক্ষাযুক্ত করিবে । এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
স॒ধ॒মাদো॑ দ্যু॒ম্নিনী॒রাপ॑ऽএ॒তাऽঅনা॑ধৃষ্টাऽঅপ॒স্যো᳕ বসা॑নাঃ । প॒স্ত্যা᳖সু চক্রে॒ বর॑ুণঃ স॒ধস্থ॑মপাᳬं শিশু॑র্মা॒তৃত॑মাস্ব॒ন্তঃ ॥ ৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সধমাদ ইত্যস্য বরুণ ঋষিঃ । বরুণো দেবতা । বিরাডার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥