Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 10 / Mantra 5

34 Mantra
10/5
Devata- अग्न्यादयो मन्त्रोक्ता देवताः Rishi- वरुण ऋषिः Chhand- स्वराट धृति, Swara- ऋषभः
Mantra with Swara
सोम॑स्य॒ त्विषि॑रसि॒ तवे॑व मे॒ त्विषि॑भूर्यात्। अ॒ग्नये॒ स्वाहा॒ सोमा॑य॒ स्वाहा॑ सवि॒त्रे स्वाहा॒ सर॑स्वत्यै॒ स्वाहा॑ पू॒ष्णे स्वाहा॒ बृह॒स्पत॑ये॒ स्वाहेन्द्रा॑य॒ स्वाहा॒ घोषा॑य॒ स्वाहा॒ श्लोक॑ाय॒ स्वाहाशा॑य॒ स्वाहा॒ भगा॑य॒ स्वाहा॑र्य॒म्णे स्वाहा॑॥५॥

सोम॑स्य। त्विषिः॑। अ॒सि॒। तवे॒वेति तव॑ऽइव। मे॒। त्विषिः॑। भू॒या॒त्। अ॒ग्नये॑। स्वाहा॑। सोमा॑य। स्वाहा॑। स॒वि॒त्रे। स्वाहा॑। सर॑स्वत्यै। स्वाहा॑। पू॒ष्णे। स्वाहा॑। बृह॒स्पत॑ये। स्वाहा॑। इन्द्रा॑य। स्वाहा॑। घोषा॑य। स्वाहा॑। श्लोका॑य। स्वाहा॑। अꣳशा॑य। स्वाहा॑। भगा॑य। स्वाहा॑। अ॒र्य्य॒म्णे स्वाहा॑ ॥५॥

Mantra without Swara
सोमस्य त्विषिरसि तवेव मे त्विषिर्भूयात् अग्नये स्वाहा सोमाय स्वाहा सवित्रे स्वाहा सरस्वत्यै स्वाहा पूष्णे स्वाहा बृहस्पतये स्वाहेन्द्राय स्वाहा घोषाय स्वाहा श्लोकाय स्वाहाँशाय स्वाहा भगाय स्वाहार्यम्णे स्वाहा ॥

सोमस्य। त्विषिः। असि। तवेवेति तवऽइव। मे। त्विषिः। भूयात्। अग्नये। स्वाहा। सोमाय। स्वाहा। सवित्रे। स्वाहा। सरस्वत्यै। स्वाहा। पूष्णे। स्वाहा। बृहस्पतये। स्वाहा। इन्द्राय। स्वाहा। घोषाय। स्वाहा। श्लोकाय। स्वाहा। अꣳशाय। स्वाहा। भगाय। स्वाहा। अर्य्यम्णे स्वाहा॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে রাজন্ ! যেমন আপনি (সোমস্য) ঐশ্বর্য্যের (ত্বিষিঃ) প্রকাশকারী (অসি) হন্ সেইরূপ আমিও হই যাহাতে (তবেব) আপনার সমান (মে) আমার (ত্বিষিঃ) বিদ্যাসকলের প্রকাশ হয়, যেমন আপনি (অগ্নয়ে) বিদ্যুতাদির জন্য (স্বাহা) সত্য বাণী এবং প্রিয়াচরণযুক্ত বিদ্যা (সোমায়) ওষধি জানিবার জন্য (স্বাহা) বৈদ্যকের পুরুষকারযুক্ত বিদ্যা (সবিত্রে) সূর্য্যকে বুঝিবার জন্য (স্বাহা) ভূগোল বিদ্যা (সরস্বত্যৈ) বেদের অর্থ এবং সুশিক্ষা জানিবার বাণীর জন্য (স্বাহা) ব্যাকরণাদি বেদের অঙ্গের জ্ঞান (পূষ্ণে) প্রাণ তথা পশুদের রক্ষার জন্য (স্বাহা) যোগ ও ব্যাকরণের বিদ্যা (বৃহস্পতয়ে) বৃহৎ প্রকৃতি আদির পতি ঈশ্বরকে জানিবার জন্য (স্বাহা) ব্রহ্মবিদ্যা (ইন্দ্রায়) ইন্দ্রিয়দিগের স্বামী জীবাত্মার বোধহেতু (স্বাহা) বিচার বিদ্যা, (ঘোষায়) সত্যও প্রিয়ভাষণ যুক্ত বাণীর জন্য (স্বাহা) সত্য উপদেশ ও ব্যাখ্যান দিবার বিদ্যা (শ্লোকায়) তত্ত্বজ্ঞানের সাধক শাস্ত্র শ্রেষ্ঠ কাব্য গদ্য ও পদ্যাদি ছন্দ রচনা হেতু (স্বাহা) ছন্দ ও শুভ মূল কাব্য শাস্ত্রাদির বিদ্যা (অংশায়) পরমাণু সকলকে বুঝিবার জন্য (স্বাহা) সূক্ষ্ম পদার্থের জ্ঞান (ভগায়) ঐশ্বর্য্য হেতু (স্বাহা) পুরুষকার জ্ঞান (অর্য়্যম্ণে) ন্যায়াধীশ হইবার জন্য (স্বাহা) রাজনীতি বিদ্যা গ্রহণ করেন তদ্রূপ আমাকেও অবশ্য করিতে হইবে ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যের এমন ইচ্ছা করা দরকার যে, যেমন সত্যবাদী, ধর্মাত্মা রাজাদের গুণ-কর্ম স্বভাব হয় সেইরূপ আমাদেরও হউক ॥ ৫ ॥
Subject
রাজন্যৈরাপ্তরাজ্ঞামেবাऽনুকরণং কার্য়ং নেতরেষাং ক্ষুদ্রাশয়লুব্ধান্যায়াজিতেন্দ্রিয়াণামিতি উপদিশ্যতে ॥ রাজাদের উচিত যে, সত্যবাদী ধর্মাত্মা রাজাদের সমান নিজের সব কার্য্য করিবেন এবং ক্ষুদ্রাশয়, লোভী, অন্যায়ী তথা লম্পট তুল্য কদাপি হইবেন না, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
সোম॑স্য॒ ত্বিষি॑রসি॒ তবে॑ব মে॒ ত্বিষি॑ভূর্য়াৎ । অ॒গ্নয়ে॒ স্বাহা॒ সোমা॑য়॒ স্বাহা॑ সবি॒ত্রে স্বাহা॒ সর॑স্বত্যৈ॒ স্বাহা॑ পূ॒ষ্ণে স্বাহা॒ বৃহ॒স্পত॑য়ে॒ স্বাহেন্দ্রা॑য়॒ স্বাহা॒ ঘোষা॑য়॒ স্বাহা॒ শ্লোকা॑য়॒ স্বাহাᳬंশা॑য়॒ স্বাহা॒ ভগা॑য়॒ স্বাহা॑ऽর্য়॒ম্ণে স্বাহা॑ ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সোমস্যেত্যস্য বরুণ ঋষিঃ । অগ্ন্যাদয়ো মন্ত্রোক্তা দেবতাঃ । স্বরাড্ধৃতিশ্ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥