Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 10 / Mantra 33

34 Mantra
10/33
Devata- अश्विनौ देवते Rishi- शुनःशेप ऋषिः Chhand- निचृत् अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
यु॒वꣳ सु॒राम॑मश्विना॒ नमु॑चावासु॒रे सचा॑। वि॒पि॒पा॒ना शु॑भस्पती॒ऽइन्द्रं॒ कर्म॑स्वावतम्॥३३॥

यु॒वम्। सु॒राम॑म्। अ॒श्वि॒ना॒। नमु॑चौ। आ॒सु॒रे। सचा॑। वि॒पि॒पा॒नेति॑ विऽपि॒पा॒ना। शु॒भः॒। प॒ती॒ऽइति॑ पती। इन्द्र॑म्। कर्म॒स्विति॒ कर्म॑ऽसु। आ॒व॒त॒म् ॥३३॥

Mantra without Swara
वयँ सुराममश्विना नमुचावासुरे सचा । विपिपाना शुभस्पती इन्द्रङ्कर्मस्वावतम् ॥

युवम्। सुरामम्। अश्विना। नमुचौ। आसुरे। सचा। विपिपानेति विऽपिपाना। शुभः। पतीऽइति पती। इन्द्रम्। कर्मस्विति कर्मऽसु। आवतम्॥३३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (সচা) মিলিত (বিপিপানা) বিবিধ রাজ্যের রক্ষক (শুভঃ) কল্যাণকারী ব্যবহারের (পতী) পালক (অশ্বিনা) সূর্য্য-চন্দ্র সম সভাপতি ও সেনাপতি (য়ুবম্) তোমরা উভয়ে (নমুচী) যাহারা স্বকীয় কর্ম অপরিত্যাগী (আসুরে) মেঘের ব্যবহারে (কর্মসু) কৃষি আদি কর্মে বর্ত্তমান (সুরামম্) সম্যক্ প্রকারে যাহাতে রমণ করে এমন (ইন্দ্রম্) পরমৈশ্বর্য্যযুক্ত ধনবানের নিরন্তর (আবতম্) রক্ষা কর ॥ ৩৩ ॥
Essence
ভাবার্থঃ- দুষ্টদিগের হইতে শ্রেষ্ঠদিগের রক্ষার জন্যই রাজা হয়, রাজ্যের রক্ষা ব্যতীত কোন চেষ্টাবান্ নরের কার্য্যে নির্বিঘ্ন প্রবৃত্তি কখনও হইতে পারেনা এবং প্রজাজনের আনুকূল্য ব্যতীত রাজপুরুষদিগের স্থিরতা হয় না । এইরূপ বনের সিংহ সদৃশ পরস্পর সাহায্যকারী হইয়া সকল রাজা ও প্রজার মনুষ্য সর্বদা আনন্দে রহিবে ॥ ৩৩ ॥
Subject
সভাসেনেশাভ্যাং প্রয়ত্নতো বণিগ্জনাঃ সংরক্ষ্যা ইত্যাহ ॥ সভা ও সভাপতি প্রযত্ন করিয়া বৈশ্যদের রক্ষা করিবেন, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ু॒বꣳ সু॒রাম॑মশ্বিনা॒ নমু॑চাবাসু॒রে সচা॑ । বি॒পি॒পা॒না শু॑ভস্পতী॒ऽইন্দ্রং॒ কর্ম॑স্বাবতম্ ॥ ৩৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ুবমিত্যস্য শুনঃশেপ ঋষিঃ । অশ্বিনৌ দেবতে । নিচৃদনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥