Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 10 / Mantra 29

34 Mantra
10/29
Devata- सवित्रादिमन्त्रोक्ता देवताः Rishi- शुनःशेप ऋषिः Chhand- भूरिक ब्राह्मी त्रिष्टुप्, Swara- निषादः
Mantra with Swara
अ॒ग्निः पृ॒थुर्धर्म॑ण॒स्पति॑र्जुषा॒णोऽअ॒ग्निः पृ॒थुर्धर्म॑ण॒स्पति॒राज्य॑स्य वेतु॒ स्वाहा॒। स्वाहा॑कृताः॒ सूर्य॑स्य र॒श्मिभि॑र्यतध्वꣳ सजा॒तानां॑ मध्य॒मेष्ठ्या॑य॥२९॥

अ॒ग्निः। पृ॒थुः। धर्म॑णः। पतिः॑। जु॒षा॒णः। अ॒ग्निः। पृ॒थुः। धर्म॑णः। पतिः॑। आज्य॑स्य। वे॒तु॒। स्वाहा॑। स्वाहा॑कृता॒ इति॒ स्वाहा॑ऽकृताः। सूर्य॑स्य। र॒श्मिभि॒रिति॑ र॒श्मिऽभिः॑। य॒त॒ध्व॒म्। स॒जा॒ताना॒मिति॑ सऽजा॒ताना॑म्। म॒ध्य॒मेष्ठ्या॑य। म॒ध्यमेस्थ्या॒येति॑ मध्य॒मेऽस्थ्या॑य ॥२९॥

Mantra without Swara
अग्निः पृथुर्धर्मणस्पतिर्जुषाणोऽअग्निः पृथुर्धर्मणस्पतिराज्यस्य वेतु स्वाहा । स्वाहाकृताः सूर्यस्य रश्मिबिर्यतध्वँ सजातानाॐम्मध्यमेष्ठ्याय ॥

अग्निः। पृथुः। धर्मणः। पतिः। जुषाणः। अग्निः। पृथुः। धर्मणः। पतिः। आज्यस्य। वेतु। स्वाहा। स्वाहाकृता इति स्वाहाऽकृताः। सूर्यस्य। रश्मिभिरिति रश्मिऽभिः। यतध्वम्। सजातानामिति सऽजातानाम्। मध्यमेष्ठ्याय। मध्यमेस्थ्यायेति मध्यमेऽस्थ्याय॥२९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে রাজন্ বা রাজপত্নি ! যেমন (পৃথুঃ) মহাপুরুষার্থযুক্ত ধর্মের (পতিঃ) রক্ষক (জুষাণঃ) সেবক (অগ্নিঃ) বিদ্যুতের ন্যায় ব্যাপক (সজাতানাম্) উৎপন্ন পদার্থ সকলের রক্ষক সহ বর্ত্তমান পদার্থসকলের (মধ্যমেষ্ঠ্যায়) মধ্যে স্থিত হইয়া (স্বাহা) সত্য ক্রিয়া দ্বারা (আজ্যস্য) ঘৃতাদি হোমের পদার্থ প্রাপ্ত করাইয়া (সূর্য়্যস্য) সূর্য্যের (রশ্মিভিঃ) কিরণগুলি সহ হোমকৃত পদার্থ সকলকে বিস্তার করিয়া সুখ প্রদান করে, সেইরূপ (ধর্মণঃ) ন্যায়ের (পতিঃ) রক্ষক (পৃথুঃ) মহান (জুষাণঃ) সেবক (অগ্নিঃ) তেজস্বী আপনি রাজ্যকে (বেতু) প্রাপ্ত হউন । সেইরূপ হে (স্বোহাকৃতাঃ) সত্য কার্য্য সম্পাদনকারী সভাসদ পুরুষগণ অথবা স্ত্রীগণ তোমরা (য়তধ্বম্) প্রচেষ্টা করিতে থাক ॥ ২ঌ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে রাজ ও প্রজার পুরুষগণ তথা রাণী ও রাণীর সভাসদ্বর্গ ! তোমরা সূর্য্য প্রসিদ্ধ এবং বিদ্যুৎ অগ্নির সমান ব্যবহার পূর্বক পক্ষপাত ত্যাগ করিয়া একজন্মে মধ্যস্থ হইয়া ন্যায় কর । স্বভাবতঃ এই অগ্নি সূর্য্যের আলোকে এবং বায়ুতে সুগন্ধিযুক্ত দ্রব্য প্রাপ্ত করাইয়া বায়ু, জল ও ঔষধির শুদ্ধি দ্বারা সর্ব প্রাণীকে সুখ প্রদান করে সেইরূপ ন্যায়যুক্ত কর্ম সহ আচরণকারী হইয়া সকল প্রজাদিগকে সুখযুক্ত কর ॥ ২ঌ ॥
Subject
পুনা রাজপ্রজাজনাঃ কিংবৎ কিংকুর্য়ুরিত্যাহ ॥ পুনরায় রাজা ও প্রজাগণ কাহার সমান কী করিবেন, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒গ্নিঃ পৃ॒থুর্ধর্ম॑ণ॒স্পতি॑র্জুষা॒ণোऽঅ॒গ্নিঃ পৃ॒থুর্ধর্ম॑ণ॒স্পতি॒রাজ্য॑স্য বেতু॒ স্বাহা॒ । স্বাহা॑কৃতাঃ॒ সূর্য়॑স্য র॒শ্মিভি॑র্য়তধ্বꣳ সজা॒তানাং॑ মধ্য॒মেষ্ঠ্যা॑য় ॥ ২ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নিরিত্যস্য শুনঃশেপ ঋষিঃ । অগ্নির্দেবতা । স্বরাডার্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥