Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 10 / Mantra 27

34 Mantra
10/27
Devata- यजमानो देवता Rishi- शुनःशेप ऋषिः Chhand- पिपीलिकामध्या विराट् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
निष॑साद धृ॒तव्र॑तो॒ वरु॑णः प॒स्त्यास्वा। साम्रा॑ज्याय सु॒क्रतुः॑॥२७॥

नि॒। स॒सा॒द॒। धृ॒तव्र॑त॒ इति॑ धृ॒तऽव्र॑तः। वरु॑णः। प॒रत्या᳖सु। आ। साम्रा॑ज्या॒येति॑ साम्ऽरा॑ज्याय। सु॒क्रतु॒रि॒ति॑ सु॒ऽक्रतुः॑ ॥२७॥

Mantra without Swara
निषसाद घृतव्रतो वरुणः पस्त्यास्वा । साम्राज्याय सुक्रतुः ॥

नि। ससाद। धृतव्रत इति धृतऽव्रतः। वरुणः। परत्यासु। आ। साम्राज्यायेति साम्ऽराज्याय। सुक्रतुरिति सुऽक्रतुः॥२७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে রাণী ! যেমন তোমার (ধৃতব্রতঃ) সত্যাচরণ এবং ব্রহ্মচর্য্যাদি ব্রতের ধারক (সুক্রতুঃ) সুন্দর বুদ্ধি বা ক্রিয়া দ্বারা যুক্ত (বরুণঃ) উত্তম পতি (সাম্রাজ্যায়) চক্রবর্ত্তী রাজ্য হওয়ার এবং তাহার কাজ করিবার জন্য (পস্ত্যাসু) ন্যায়গৃহে (আ) নিরন্তর (নি) নিত্যই (সসাদ) বসিয়া ন্যায় করিবে সেইরূপ তুমিও ন্যায়কারিণী হও ॥ ২৭ ॥
Essence
ভাবার্থঃ- যেমন চক্রবর্ত্তী রাজা চক্রবর্তী রাজ্যের রক্ষা হেতু ন্যায়ের আসনে আসীন হইয়া পুরুষদের যথাযথ ন্যায় করিবেন সেইরূপ নিত্যপ্রতি রাণী স্ত্রীদিগের ন্যায় করিবেন । ইহাদ্বারা জানা গেল যে, যেমন নীতি বিদ্যা ও ধর্ম যুক্ত পতি হয় সেইরূপ স্ত্রীকেও হইতে হইবে ॥ ২৭ ॥
Subject
রাজবদ্ রাজপত্নয়োऽপি রাজধর্মমাচরেয়ুরিত্যাহ ॥ রাজার সমান রাণীও রাজধর্মের আচরণ করিবেন, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
নিষ॑সাদ ধৃ॒তব্র॑তো॒ বর॑ুণঃ প॒স্ত্যা᳕স্বা । সাম্রা॑জ্যায় সু॒ক্রতুঃ॑ ॥ ২৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
নিষসাদেত্যস্য শুনঃশেপ ঋষিঃ । বরুণো দেবতা । পিপীলিকামধ্যাপ্রতিষ্ঠাগায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥