Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 10 / Mantra 23

34 Mantra
10/23
Devata- सूर्य्यो देवता Rishi- वामदेव ऋषिः Chhand- जगती, Swara- निषादः
Mantra with Swara
अ॒ग्नये॑ गृ॒हप॑तये॒ स्वाहा॒ सोमा॑य॒ वन॒स्पत॑ये॒ स्वाहा म॒रुता॒मोज॑से॒ स्वाहेन्द्र॑स्येन्द्रि॒याय॒ स्वाहा॑। पृथि॑वि मात॒र्मा मा॑ हिꣳसी॒र्मोऽअ॒हं त्वाम्॥२३॥

अ॒ग्नये॑। गृहप॑तय॒ इति॑ गृहऽप॑तये। स्वाहा॑। सोमा॑य। वन॒स्पत॑ये। स्वाहा॑। म॒रुता॑म्। ओज॑से। स्वाहा॑। इन्द्र॑स्य। इ॒न्द्रि॒याय॑। स्वाहा॑। पृथि॑वि। मा॒तः॒। मा। मा॒। हि॒ꣳसीः॒। मोऽइति॒ मो। अ॒हम्। त्वाम् ॥२३॥

Mantra without Swara
अग्नये गृहपतये स्वाहा सोमाय वनस्पतये स्वाहा मरुतामोजसे स्वाहेन्द्रस्येन्द्रियाय स्वाहा । पृथिवि मातर्मा मा हिँसीर्मो अहन्त्वाम् ॥

अग्नये। गृहपतय इति गृहऽपतये। स्वाहा। सोमाय। वनस्पतये। स्वाहा। मरुताम्। ओजसे। स्वाहा। इन्द्रस्य। इन्द्रियाय। स्वाहा। पृथिवि। मातः। मा। मा। हिꣳसीः। मोऽइति मो। अहम्। त्वाम्॥२३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে প্রজাগণ ! যেমন রাজা ও রাজপুরুষ আমরা (গৃহপতয়ে) গৃহাশ্রমের স্বামী (অগ্নয়ে) ধর্ম ও বিজ্ঞান যুক্ত পুরুষের জন্য (স্বাহা) সত্যনীতি (সোমায়) সোমলতাদি ওষধি এবং (বনস্পতয়ে) বনের রক্ষক অশ্বত্থ ইত্যাদির জন্য (স্বাহা) বৈদ্যক শাস্ত্রের বোধজনিত ক্রিয়া (মরুতাম্) প্রাণ ও ঋত্বিজ লোকদের (ওজসে) বলহেতু (স্বাহা) যোগাভ্যাস ও শান্তিদায়ক বাণী এবং (ইন্দ্রস্য) জীবের (ইন্দ্রিয়ায়) মন ইন্দ্রিয়ের জন্য (স্বাহা) সুশিক্ষা দ্বারা যুক্ত উপদেশের আচরণ করি সেইরূপ তোমরাও কর । হে (পৃথিবি) ভূমি সমান বহু শুভ লক্ষণযুক্ত (মাতঃ) মান্যকর্ত্রী জননী । তুমি (মা) আমাকে (মা) না (হিংসী) কুশিক্ষা দ্বারা দুঃখদান কর এবং (ত্বাম্) তোমাকে (অহম্) আমিও (মো) দুঃখ না দিই ॥ ২৩ ॥
Essence
ভাবার্থঃ- রাজাদি রাজপুরুষদিগকে প্রজার হিত, প্রজা-পুরুষদিগকে রাজপুরুষদিগের সুখ এবং সকলের উন্নতির জন্য পরস্পর ব্যবহার করা উচিত । মাতার কর্ত্তব্য যে, কুশিক্ষা ও মূর্খতারূপ অবিদ্যা দান করিয়া সন্তানদের বুদ্ধি নষ্ট করিবেন না এবং সন্তানদিগের উচিত যে, স্বীয় মাতার সহিত কখনও দ্বেষ করিবে না ॥ ২৩ ॥
Subject
অথ মাতাऽপত্যানি পরস্পরং কীদৃশ্যং সংবদেয়ুরিত্যাহ ॥ এখন মাতা ও পুত্র পরস্পর কীভাবে সংবাদ করিবে এই বিষয়ে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒গ্নয়ে॑ গৃ॒হপ॑তয়ে॒ স্বাহা॒ সোমা॑য়॒ বন॒স্পত॑য়ে॒ স্বাহা ম॒রুতা॒মোজ॑সে॒ স্বাহেন্দ্র॑স্যেন্দ্রি॒য়ায়॒ স্বাহা॑ । পৃথি॑বি মাত॒র্মা মা॑ হিꣳসী॒র্মোऽঅ॒হং ত্বাম্ ॥ ২৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নয় ইত্যস্য দেববাত ঋষিঃ । অগ্ন্যায়ো মন্ত্রোক্তা দেবতাঃ । জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥