Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 10 / Mantra 18

34 Mantra
10/18
Devata- यजमानो देवता Rishi- देवावात ऋषिः Chhand- स्वराट ब्राह्मी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
इ॒मं दे॑वाऽअसप॒त्नꣳ सु॑वध्वं मह॒ते क्ष॒त्रा॑य मह॒ते ज्यैष्ठ्या॑य मह॒ते जान॑राज्या॒येन्द्र॑स्येन्द्रि॒याय॑। इ॒मम॒मुष्य॑ पु॒त्रम॒मुष्यै॑ पु॒त्रम॒स्यै वि॒शऽए॒ष वो॑ऽमी॒ राजा॒ सोमो॒ऽस्माकं॑ ब्राह्म॒णाना॒ राजा॑॥१८॥

इ॒मम्। दे॒वाः॒। अ॒स॒प॒त्नम्। सु॒व॒ध्व॒म्। म॒ह॒ते। क्ष॒त्राय॑। म॒ह॒ते। ज्यैष्ठ्या॑य। म॒ह॒ते। जान॑राज्या॒येति॒ जान॑ऽराज्याय। इन्द्र॑स्य। इ॒न्द्रि॒याय॑। इ॒मम्। अ॒मुष्य॑। पु॒त्रम्। अ॒मुष्यै॑। पु॒त्रम्। अ॒स्यै। वि॒शे। ए॒षः। वः॒। अ॒मी॒ऽइत्य॑मी। राजा॑। सोमः॑। अ॒स्माक॑म्। ब्रा॒ह्म॒णाना॑म्। राजा॑ ॥१८॥

Mantra without Swara
इमन्देवाऽअसुपत्नँ सुवध्वम्महते क्षत्राय महते ज्यैष्ठ्याय महते जानराज्यायेन्द्रस्येन्दियाय। इमममुष्य पुत्रममुष्यै पुत्रमस्यै विश एष वोमी राजा सोमोस्माकम्ब्राह्मणानाँ राजा ॥

इमम्। देवाः। असपत्नम्। सुवध्वम्। महते। क्षत्राय। महते। ज्यैष्ठ्याय। महते। जानराज्यायेति जानऽराज्याय। इन्द्रस्य। इन्द्रियाय। इमम्। अमुष्य। पुत्रम्। अमुष्यै। पुत्रम्। अस्यै। विशे। एषः। वः। अमीऽइत्यमी। राजा। सोमः। अस्माकम्। ब्राह्मणानाम्। राजा॥१८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (দেবাঃ) বেদ শাস্ত্রের জ্ঞাতা সেনাপতিগণ তোমরা ! (এষঃ) এই উপদেশক বা সেনাপতি (বঃ) তোমাদিগের এবং (অস্মাকম্) আমাদের (ব্রাহ্মণানাম্) ঈশ্বরও বেদের সেবক ব্রাহ্মণদের (রাজা) বেদ ও ঈশ্বরের উপাসনা দ্বারা প্রকাশমান অধিষ্ঠাতা । (অমী) তাহারা ধর্মাত্মা রাজপুরুষ তাহাদের (সোমঃ) শুভ গুণ দ্বারা প্রসিদ্ধ (রাজা) সর্বত্র বিদ্যা, ধর্ম ও সুশিক্ষাকারী, সেই (ইমম্) এই (অমুষ্য) শ্রেষ্ঠগুণযুক্ত রাজপুতের (পুত্রম্) পুত্রকে (অমুষ্যৈ) প্রশংসা করিবার যোগ্য রাজকন্যার (পুত্রম্) পবিত্র গুণ, কর্মও স্বভাব পূর্বক মাতা-পিতার রক্ষাকারী পুত্র এবং (অস্যৈ) সুশিক্ষা করিবার যোগ্য এই বর্ত্তমান (বিশে) প্রজার জন্য তথা (মহতে) সৎকার করিবার যোগ্য (ক্ষত্রায়) ক্ষত্রিয় কুলের জন্য (মহতে) মহৎ (জ্যৈষ্ঠায়) বিদ্যা ও ধর্ম বিষয়ে শ্রেষ্ঠ পুরুষ হইবার জন্য (মহতে) শ্রেষ্ঠ (জানরাজ্যায়) মান্ডলিক রাজাদের উপরে বলবান্ সামর্থ্যবান্ হওয়ার জন্য (ইন্দ্রস্য) সকল ঐশ্বর্য্যযুক্ত ধনাঢ্যের (ইন্দ্রিয়ায়) ধন বৃদ্ধির জন্য (অসপত্নম্) যাহার কোন শত্রু না হয় এমন পুত্রকে (সুবধ্যম্) উৎপন্ন কর ॥ ১৮ ॥
Essence
ভাবার্থঃ- যে উপদেশক ও রাজপুরুষ সকল প্রজার উন্নতি করিতে ইচ্ছুক তাহা হইলে প্রজা রাজা ও রাজপুরুষদের উন্নতি কেন কামনা করিবে না? যে রাজপুরুষ ও প্রজাপুরুষ বেদ ও ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া স্বীয় ইচ্ছানুযায়ী প্রবৃত্ত হইবে তাহাদের উন্নতির বিনাশ কেন হইবে না ॥ ১৮ ॥
Subject
সত্যোপদেশকৈর্বিদ্বদ্ভির্বাল্যাऽবস্থামারভ্য সুশিক্ষয়া সর্বে রাজকন্যাকুমারাঃ শ্রেষ্ঠাচারাঃ সংপাদনীয়া ইত্যাহ ॥ সত্যের উপদেশক বিদ্বান্দিগের উচিত যে, বাল্যাবস্থা হইতে সুশিক্ষা দ্বারা রাজাদিগের কন্যা ও পুত্রদেরকে শ্রেষ্ঠ আচারযুক্ত করিবেন, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ই॒মং দে॑বাऽঅসপ॒ত্নꣳ সু॑বধ্বং মহ॒তে ক্ষ॒ত্রায়॑ মহ॒তে জ্যৈষ্ঠ্যা॑য় মহ॒তে জান॑রাজ্যা॒য়েন্দ্র॑স্যেন্দ্রি॒য়ায়॑ । ই॒মম॒মুষ্য॑ পু॒ত্রম॒মুষ্যৈ॑ পু॒ত্রম॒স্যৈ বি॒শऽএ॒ষ বো॑ऽমী॒ রাজা॒ সোমো॒ऽস্মাকং॑ ব্রাহ্ম॒ণানা॒ᳬं রাজা॑ ॥ ১৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইমং দেবা ইত্যস্য দেববাত ঋষিঃ । য়জমানো দেবতা । স্বরাট্ ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥