Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 10 / Mantra 17

34 Mantra
10/17
Devata- यजमानो देवता Rishi- देवावात ऋषिः Chhand- आर्षी पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
सोमस्य॑ त्वा द्यु॒म्नेना॒भिषि॑ञ्चाम्य॒ग्नेर्भ्राज॑सा॒ सूर्य॑स्य॒ वर्च॒सेन्द्र॑स्येन्द्रि॒येण॑। क्ष॒त्राणां॑ क्ष॒त्रप॑तिरे॒ध्यति॑ दि॒द्यून् पा॑हि॥१७॥

सोम॑स्य। त्वा॒। द्यु॒म्नेन॑। अ॒भि। सि॒ञ्चा॒मि॒। अ॒ग्नेः। भ्राज॑सा। सूर्य॑स्य। वर्च॑सा। इन्द्र॑स्य। इ॒न्द्रि॒येण॑। क्ष॒त्राणा॑म्। क्ष॒त्रप॑ति॒रिति॑ क्ष॒त्रऽप॑तिः। ए॒धि॒। अति॑। दि॒द्यून्। पा॒हि॒ ॥१७॥

Mantra without Swara
सोमस्य त्वा द्युम्नेनाभिषिञ्चाम्यग्नेर्भ्राजसा सूर्यस्य वर्चसेन्द्रस्येन्दिण क्षत्राणाङ्क्षत्रपतिरेध्यति दिद्यून्पाहि ॥

सोमस्य। त्वा। द्युम्नेन। अभि। सिञ्चामि। अग्नेः। भ्राजसा। सूर्यस्य। वर्चसा। इन्द्रस्य। इन्द्रियेण। क्षत्राणाम्। क्षत्रपतिरिति क्षत्रऽपतिः। एधि। अति। दिद्यून्। पाहि॥१७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে প্রশংসিত গুণ-কর্ম স্বভাব যুক্ত রাজা । যেমন আমি তোমাকে (সোমস্য) চন্দ্রের সমান (দ্যুম্নেন) যশরূপ প্রকাশ দ্বারা (অগ্নেঃ) অগ্নির সমান (ভ্রাজসা) তেজ বলে (সূর্য্যস্য) সূর্য্যের সমান (বর্চসা) পাঠের দ্বারা এবং (ইন্দ্রস্য) বিদ্যুতের সমান (ইন্দ্রিয়েণ) মনাদি ইন্দ্রিয় সহিত (ত্বা) আপনাকে (অভিষিঞ্চামি) রাজ্যাধিকারী করি । তদ্রূপ আপনি (ক্ষত্রাণাম্) ক্ষত্রিয় কুলে যাহারা উত্তম, তাহাদের মধ্যে (ক্ষত্রপতিঃ) রাজ্যপালক (অত্যেধি) অতি তৎপর হউন এবং (দিদূ্যন্) বিদ্যা তথা ধর্মের প্রকাশকারী ব্যবহারের (পাহি) নিরন্তর রক্ষা করুন ॥ ১৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, যিনি শান্তি আদি গুণযুক্ত জিতেন্দ্রিয় বিদ্বান্ পুরুষ হন তাঁহাকে রাজ্যের অধিকার দিবে এবং সেই রাজার উচিত যে, রাজ্যাধিকার প্রাপ্ত হইয়া, অতিশ্রেষ্ঠ হইয়া বিদ্যা ও ধর্মাদির প্রকাশকারী প্রজাসুখকে নিরন্তর বৃদ্ধি করিবেন ॥ ১৭ ॥
Subject
এতৎপ্রবৃত্তয়ে কীদৃশো রাজাভিষেচনীয় ইত্যাহ ॥ পুর্বোক্ত কার্য্যের প্রবৃত্তি হেতু কেমন ব্যক্তিকে রাজ্যাধিকার দেওয়া প্রয়োজন, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সোম॑স্য ত্বা দ্যু॒ম্নেনা॒ভিষি॑ঞ্চাম্য॒গ্নের্ভ্রাজ॑সা॒ সূর্য়॑স্য॒ বর্চ॒সেন্দ্র॑স্যেন্দ্রি॒য়েণ॑ । ক্ষ॒ত্রাণাং॑ ক্ষ॒ত্রপ॑তিরে॒ধ্যতি॑ দি॒দূ্যন্ পা॑হি ॥ ১৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সোমস্যেত্যস্য বরুণ ঋষিঃ । ক্ষত্রপতির্দেবতা । আর্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥