Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 10 / Mantra 16

34 Mantra
10/16
Devata- क्षत्रपतिर्देवता Rishi- वरुण ऋषिः Chhand- स्वराट आर्षी जगती, Swara- निषादः
Mantra with Swara
हिर॑ण्यरूपाऽउ॒षसो॑ विरो॒कऽउ॒भावि॑न्द्रा॒ऽउदि॑थः॒ सूर्यश्च॑। आरो॑हतं वरुण मित्र॒ गर्त्तं॒ तत॑श्चक्षाथा॒मदि॑तिं॒ दितिं॑ च मि॒त्रोऽसि॒ वरु॑णोऽसि॥१६॥

हिर॑ण्यरूपा॒विति हिर॑ण्यऽरूपौ। उ॒षसः॑। वि॒रो॒क इति॑ विऽरो॒के। उ॒भौ। इ॒न्द्रौ॒। उत्। इ॒थः॒। सूर्यः॑। च॒। आ। रो॒ह॒त॒म्। व॒रु॒ण॒। मि॒त्र॒। गर्त्त॑म्। ततः॑। च॒क्षा॒था॒म्। अदि॑तिम् दिति॑म्। च॒। मि॒त्रः। अ॒सि॒। वरु॑णः। अ॒सि॒ ॥१६॥

Mantra without Swara
हिरण्यरूपाऽउषसो विरोकऽउभाविन्द्राऽउदिथः सूर्यश्च । आ रोहतँवरुण मित्र गर्तन्ततश्चक्षाथामदितिन्दितिञ्च मित्रो सि वरुणो सि ॥

हिरण्यरूपाविति हिरण्यऽरूपौ। उषसः। विरोक इति विऽरोके। उभौ। इन्द्रौ। उत्। इथः। सूर्यः। च। आ। रोहतम्। वरुण। मित्र। गर्त्तम्। ततः। चक्षाथाम्। अदितिम् दितिम्। च। मित्रः। असि। वरुणः। असि॥१६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে উপদেশক (মিত্র) সকলের সুহৃদ ! যেহেতু আপনি (মিত্রঃ) সুখ দাতা (অসি) হন তথা হে (বরুণ) শত্রুদের হত্যাকারী বলবান্ সেনাপতি, যেহেতু আপনি (বরুণঃ) সর্বোত্তম (অসি) হন, এইজন্য আপনারা উভয়ে (গর্ত্তম্) উপদেশকের গৃহে (আরোহতম্) গমন করুন (অদিতিম্) অবিনাশী (চ) এবং (দিতিম্) নাশবান পদার্থের (চক্ষাথাম্) উপদেশ করুন । হে (হিরণ্যরূপৌ) প্রকাশস্বরূপ (উভৌ) উভয়ে (ইন্দ্রৌ) পরমৈশ্বর্য্য কারী যেমন (বিরোকে) বিবিধ প্রকার রুচিকর ব্যবহারে (সূর্য়্যঃ) সূর্য্য (চ) ও চন্দ্র (উষসঃ) প্রাতঃ ও নিশা কালের অবয়ব কে প্রকাশিত করে, সেইরূপ আপনারা উভয়ে (উদিথঃ) বিদ্যার উপদেশ করুন ॥ ১৬ ॥
Essence
ভাবার্থঃ- যে দেশে সূর্য্য-চন্দ্রের সমান উপদেশক ব্যাখ্যান দ্বারা সর্ব বিদ্যার প্রকাশ করে, সেখানে সত্যাসত্য পদার্থের বোধসহিত হইয়া কেহই বিদ্যাহীন হইয়া ভ্রমে পতিত হয় না । যেখানে ইহা হয় না তথায় অন্ধপরম্পরায় জড়িত মনুষ্য নিত্য ক্লেশ ভোগ করে ॥ ১৬ ॥
Subject
অথ বিদ্বদ্ভির্নিষ্কপটতয়াऽজ্ঞাঃ সত্যমুপদিশ্য বিদ্বাংসো মেধাবিনঃসংপাদনীয়া ইত্যাহ ॥ এখন বিদ্বান্দিগের উচিত যে, স্বয়ং নিষ্কপট হউন এবং অজ্ঞানী পুরুষদিগের জন্য সত্যের উপদেশ করিয়া তাহাদেরকে বুদ্ধিমান বিদ্বান্ করুন এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হির॑ণ্যরূপাऽউ॒ষসো॑ বিরো॒কऽউ॒ভাবি॑ন্দ্রা॒ऽউদি॑থঃ॒ সূর্য়শ্চ॑ । আ রো॑হতং বরুণ মিত্র॒ গর্ত্তং॒ তত॑শ্চক্ষাথা॒মদি॑তিং॒ দিতিং॑ চ মি॒ত্রো᳖ऽসি॒ বর॑ুণোऽসি ॥ ১৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হিরণ্যরূপাবিত্যস্য বরুণ ঋষিঃ । মিত্রাবরুণৌ দেবতে । স্বরাডার্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥