Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 10 / Mantra 1

34 Mantra
10/1
Devata- आपो देवताः Rishi- वरुण ऋषिः Chhand- निचृत् आर्षी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
अ॒पो दे॒वा मधु॑मतीरगृभ्ण॒न्नर्ज॑स्वती राज॒स्वश्चिता॑नाः। याभि॑र्मि॒त्रावरु॑णाव॒भ्यषि॑ञ्च॒न् याभि॒रिन्द्र॒मन॑य॒न्नत्यरा॑तीः॥१॥

अ॒पः। दे॒वाः। मधु॑मती॒रिति॒ मधु॑ऽमतीः। अ॒गृ॒भ्ण॒न्। ऊर्ज॑स्वतीः। राज॒स्व᳕ इति॑ राज॒ऽस्वः᳖। चिता॑नाः। याभिः॑। मि॒त्रावरु॑णौ। अ॒भि। असि॑ञ्चन्। याभिः॑। इन्द्र॑म्। अन॑यन्। अति॑। अरा॑तीः ॥१॥

Mantra without Swara
अपो देवा मधुमतीरगृभ्णन्नूर्जस्वती राजस्वश्चितानाः । भिर्मित्रावरुणावभ्यषिञ्चन्याभिरिन्द्रमनयन्नत्यरातीः ॥

अपः। देवाः। मधुमतीरिति मधुऽमतीः। अगृभ्णन्। ऊर्जस्वतीः। राजस्व इति राजऽस्वः। चितानाः। याभिः। मित्रावरुणौ। अभि। असिञ्चन्। याभिः। इन्द्रम्। अनयन्। अति। अरातीः॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! তোমরা (দেবাঃ) চতুর বিদ্বান্গণ (য়াভিঃ) যে সব ক্রিয়াগুলির দ্বারা (মিত্রাবরুণৌ) প্রাণ তথা উদান কে (অভ্যসিঞ্চন্) সর্ব প্রকারে সিঞ্চন কর এবং যে সব ক্রিয়াগুলির দ্বারা (ইন্দ্রম্) বিদ্যুৎকে প্রাপ্ত এবং (অরাতীঃ) শত্রুদিগকে (অনয়ন্) জয় কর সেই সব ক্রিয়াগুলির দ্বারা (মধুমতীঃ) প্রশংসনীয় মধুরাদি গুণযুক্ত (ঊর্জস্বতীঃ) বল-পরাক্রম বৃদ্ধিকারী (চিতানাঃ) চেতনতা প্রদানকারী এবং (রাজস্বঃ) জ্ঞান-প্রকাশ-যুক্ত রাজ্যকে প্রাপ্ত করিবার (অপঃ) জল বা প্রাণসকলকে (অগৃভ্ণম্) গ্রহণ কর ॥ ১ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, বিদ্বান্দিগের সাহায্য বলে জল বা প্রাণসকলের রক্ষা করিয়া তদ্দ্বারা উপযোগ লইবে । শত্রুদিগকে নিবৃত্ত করিয়া প্রজা সহ প্রাণসকলের সমান প্রীতি পূর্বক ব্যবহার করিবে এবং এই সব জল ও প্রাণ সকলের দ্বারা উপকার লইবে ॥ ১ ॥
Subject
॥ ও৩ম্ ॥ দশমাধ্যায়ারম্ভঃও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ অথ মনুষ্যৈর্বিদুষামনুকরণেন পদার্থেভ্য উপয়োগো গ্রাহ্য ইত্যাহ ॥ ইহার পশ্চাৎ এই দশম অধ্যায়ের প্রথম মন্ত্রে মনুষ্যগণ বিদ্বান্দিকের অনুকূল চলুক, এই বিষয়ের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒পো দে॒বা মধু॑মতীরগৃভ্ণ॒ন্নূর্জ॑স্বতী রাজ॒স্ব᳕শ্চিতা॑নাঃ । য়াভি॑র্মি॒ত্রাবর॑ুণাব॒ভ্যষি॑ঞ্চ॒ন্ য়াভি॒রিন্দ্র॒মন॑য়॒ন্নত্যরা॑তীঃ ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অপো দেবা ইত্যস্য বরুণ ঋষিঃ । আপো দেবতাঃ । নিচৃদার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥