Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 8

31 Mantra
1/8
Devata- अग्निर्देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- निचृत् अतिजगती, Swara- निषादः
Mantra with Swara
धूर॑सि॒ धूर्व॒ धूर्व॑न्तं॒ धूर्व॒ तं यो॒ऽस्मान् धूर्व॑ति॒ तं धू॑र्व॒ यं व॒यं धूर्वा॑मः। दे॒वाना॑मसि॒ वह्नि॑तम॒ꣳ सस्नि॑तमं॒ पप्रि॑तमं॒ जुष्ट॑तमं देव॒हूत॑मम्॥८॥

धूः। अ॒सि॒। धूर्व॑। धूर्व॑न्तं। धूर्व॑। तं। यः। अ॒स्मान्। धूर्व॑ति। तं। धू॒र्व॒। यं। व॒यं। धूर्वा॑मः। दे॒वाना॑म्। अ॒सि॒। वह्नि॑तम॒मिति॒ वह्नि॑ऽतमम्। सस्नि॑तम॒मिति॒ सस्नि॑ऽतमम्। पप्रि॑तम॒मिति॒ पप्रि॑ऽतमम्। जुष्ट॑तम॒मिति॒ जुष्ट॑ऽतमम्। दे॒व॒हूत॑म॒मिति दे॒व॒हूऽत॑मम् ॥८॥

Mantra without Swara
धूरसि धूर्व धूर्वन्तं धूर्व तँ यो स्मान्धूर्वति तं धूर्व यँ वयन्धूर्वामः । देवानामसि वह्नितमँ सम्नितमं पप्रितमंञ्जुष्टतमन्देवहूतमम् ॥

धूः। असि। धूर्व। धूर्वन्तं। धूर्व। तं। यः। अस्मान्। धूर्वति। तं। धूर्व। यं। वयं। धूर्वामः। देवानाम्। असि। वह्नितमिति वह्निऽतमम्। सस्नितममिति सस्निऽतमम्। पप्रितममिति पप्रिऽतमम्। जुष्टतममिति जुष्टऽतमम्। देवहूतममिति देवहूऽतमम्॥८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে পরমেশ্বর ! আপনি (ধূঃ) সব দোষের নাশক ও জগতের রক্ষক । এই জন্য আমরা এই বুদ্ধি দ্বারা (দেবানাম্) বিদ্বান্দিগকে বিদ্যা, মোক্ষ ও সুখে (বহ্নিতমম্) যথাযোগ্যভাবে উপস্থিত করিবার (সস্নিতমম্) অতিশয় করিয়া শুদ্ধ করিবার (পপ্রিতমম্) সর্ব প্রকার বিদ্যা এবং আনন্দ দ্বারা বিশ্বকে পূর্ণ করিবার (জুষ্টতমম্) ধার্মিক ভক্তদিগের সেবা করিবার যোগ্য এবং (দেবহূতমম্) বিদ্বান্দিগের স্তুতি করিবার যোগ্য আপনাকে নিত্য উপাসনা করি । (য়ঃ) যে কেহ দ্বেষী, ছলনাকারী, কপটাচারী, পাপী, কামক্রোধাদিযুক্ত মনুষ্য (অস্মান্) ধার্মিক ও সবাইকে সুখপূর্বক যুক্তকারী আমাদিগকে (ধূর্বতি) দুঃখ দান করে এবং (য়ম্) যে পাপী মনুষ্যকে (বয়ম্) আমরা (ধূর্বামঃ) দুঃখ দিয়া থাকি (তম্) তাহাকে আপনি (ধূর্ব) শিক্ষা প্রদান করুন তথা যে সকলের সঙ্গে দ্রোহ করে অথবা সকলকে দুঃখ দেয় তাহাকেও আপনি সর্বদা (ধূর্ব) তাড়না করুন । হে শিল্পবিদ্যা জানিতে ইচ্ছুক মনুষ্য! যে পার্থিব অগ্নি (ধূঃ) সকল পদার্থের ছেদক এবং অন্ধকার-নাশক এবং যাহা শিল্প চাতুর্য্যের দ্বারা যান-বাহনাদিতে বিদ্বান্দিগকে (বহ্নিতমম্) সুখ পৌঁছাইবার (সস্নিতমম্) শুদ্ধি করিবার হেতু (পপ্রিতমম্) শিল্পবিদ্যার মুখ্য সাধন (জুষ্টতমম্) কারিগরগণ যাহার সেবন করিয়া থাকে, এবং যাহা (দেবহূতমম্) বিদ্বান্দিগের স্তুতি করিবার যোগ্য অগ্নি, তাহাকে (বয়ম্) আমরা (ধূর্বামঃ) চালনা করি এবং যাহার সেবন যুক্তি পূর্বক না করা হইলে তাহা (অস্মান্) আমাদের পক্ষে (ধূর্বতি) পীড়ার কারণ হয় । (তম্) সেই (ধূর্বন্তম্) পীড়া প্রদানকারী অগ্নিকে (ধূর্ব) যান-বাহনাদির সঙ্গে যুক্ত কর এবং হে বীর পুরুষ! তুমি (য়ঃ) যে দুষ্ট শত্রু (অস্মান্) আমাদিগকে (ধূর্বতি) দুঃখ দান করে (তম্) তাহাকে (ধূর্ব) ধ্বংস কর এবং যে কেহ চোর ইত্যাদি আছে তাহারও (ধূর্ব) নাশ কর ।
Essence
ভাবার্থঃ- যে ঈশ্বর সর্ব জগতকে ধারণ করিয়া আছেন, তিনি পাপী দুষ্ট জীবদিগকে তাহাদের কৃত পাপানুযায়ী দন্ড প্রদান করিয়া দুঃখযুক্ত এবং ধর্মাত্মা পুরুষদিগকে উত্তম কর্মানুসার ফল প্রদান করিয়া তাহাদিগের রক্ষা করিয়া থাকেন তিনিই সর্ব সুখ প্রাপ্তি, আত্মার শুদ্ধি করাইবার এবং পূর্ণ বিদ্যা প্রদাতা বিদ্বান্দিগের স্তুতি করিবার যোগ্য এবং প্রীতি ও ইষ্ট বুদ্ধি দ্বারা সেবা করিবার যোগ্য, অন্য কেহ নহে । এবং এই প্রত্যক্ষ পার্থিব অগ্নিও সম্পূর্ণ শিল্পবিদ্যার ক্রিয়াগুলি সিদ্ধ করিতে তথা তাহাদের মুখ্য সাধন এবং পৃথিবী ইত্যাদি পদার্থ সকলের মধ্যে নিজ প্রকাশ স্থাপন করিতে অথবা তাহাদের প্রাপ্তি দ্বারা শ্রেষ্ঠ । কেননা যাহার দ্বারা সিদ্ধকৃত আগ্নেয়াদি উত্তম শস্ত্রাস্ত্রবিদ্যা দ্বারা শত্রুদিগের পরাজয় হয় ইহার ফলে ইহাও বিদ্যার যুক্তি দ্বারা হোম ও বিমান ইত্যাদির সিদ্ধ করিবার জন্য সেবা করিবার যোগ্য ॥ ৮ ॥
Subject
অথ সর্ববিদ্যাধারকেশ্বরো বিদ্যাসাধনীভূতো ভৌতিকোऽগ্নিশ্চোপদিশ্যতে ॥ সর্বধারক ঈশ্বর এবং পদার্থ বিদ্যার সিদ্ধি হেতু পার্থিব অগ্নির উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ধূর॑সি॒ ধূর্ব॒ ধূর্ব॑ন্তং॒ ধূর্ব॒ তং য়ো᳕ऽস্মান্ধূর্ব॑তি॒ তং ধূ॑র্ব॒ য়ং ব॒য়ং ধূর্বা॑মঃ । দে॒বানা॑মসি॒ বহ্নি॑তম॒ꣳ সস্নি॑তমং॒ পপ্রি॑তমং॒ জুষ্ট॑তমং দেব॒হূত॑মম্ ॥ ৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ধূরসীত্যস্য ঋষিঃ স এব । অগ্নির্দেবতা । (নিচৃদ্) অতিজগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥